SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির আগুনেই রাতারাতি সব শেষ

গুরফতেহ পিরজাদা তাঁর মুম্বইয়ের বাড়ির ব্যালকনির পুড়ে যাওয়া অংশের ছবি শেয়ার করেছেন এবং দীপাবলির সময় বাজি ফাটানোর জন্য সাধারণ মানুষের তীব্র সমালোচনা করেছেন।

Written By Subhapam Saha
Published: Nov 09, 2026, 08:06 PM IST | Updated: Nov 09, 2026, 08:13 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালির সপ্তাহান্তে মুম্বইতে একের পর এক অগ্নিকাণ্ড! ১৪০টিরও বেশি ইমারজেন্সি কল এসেছে! যার মধ্যে ১৩৭টি ঘটনা সরাসরি আতশবাজির সঙ্গে সম্পর্কিত! এই ঘটনায় অন্তত একজন ব্যক্তির মৃত্যু হয়েছে! আতশবাজির কারণে অগ্নিকাণ্ডের জেরেই মুম্বই দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুরো শহরে রকেট ও আকাশে ওড়া আতশবাজি ব্যবহারের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে। যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আর এবার অভিনেতা গুরফতেহ পিরজাদা, যাঁকে সম্প্রতি 'লাস্ট স্টোরিজ থ্রি'-তে দেখা গিয়েছিল, জানিয়েছেন যে, দিওয়ালির আগের রাতে মুম্বইয়ে তাঁর বাসভবনের পুরো ব্যালকনি পুড়ে খারখার হয়ে গিয়েছে আতশবাজির আগুনে। অভিনেতা তাঁর ঘরের কিছু ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে মুম্বই পুলিসকেও ট্যাগ করেছেন। গুরফতেহর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে—বারান্দা দিয়ে ভিতরে আসা আতশবাজির কারণেই তার ঘর পুড়ে যাওয়ার পর ঠিক কী অবস্থায় রয়েছে। বিছানার এক পাশে পর্দাগুলি সরিয়ে রাখা হয়েছে এবং ঘরের অন্যান্য কিছু জিনিসপত্র ভিতরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। বারান্দাটি ধোঁয়ায় পূর্ণ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: 'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

ফুঁসছেন অভিনেতা

ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'সাধারণ মানুষের চরম বোকামি সত্যিই বিস্ময়কর... আতশবাজির কারণে আমার পুরো বারান্দা এবং প্রায় পুরো ঘরটাই পুড়ে গেছে। পুরো শহর জ্বলছে... যেন এক গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।' গত রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্সের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন গুরফতেহ। যেখানে দেখা যায় সূচকটি ৫২১-এ পৌঁছেছে। দিওয়ালির পরবর্তী বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি একটি কড়া বিবৃতিও দিয়েছেন: 'গত রাতে যে চরম সংবেদনহীনতা দেখা গেল, তাতে আমি অত্যন্ত ক্ষুব্ধ। যে দেশে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিয়ে এত মাতামাতি, সেই দেশেই শিশুরা যে বাতাস গ্রহণ করবে, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই! কোনো শাসনব্যবস্থা নেই, কোনো জবাবদিহিতাও নেই। পোষা প্রাণি বা রাস্তার প্রাণিদের উপর দিয়ে কী গিয়েছে! সে বিষয়ে তো আর নাই-বা বললাম।' দিওয়ালির আতশবাজির কারণেই মুম্বইতে রাতারাতি দূষণের মাত্রা তীব্র ভাবে বেড়ে গিয়েছে; নেভি নগরে বায়ুর গুণমান সূচক রেকর্ড করা হয়েছে ৪৯৭ এবং আরও বেশ কয়েকটি এলাকায় তা ৪০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। রাতারাতি দূষণ বেড়ে যাওয়ায় পুরো শহর ঘন ধোঁয়াশায় ঢেকে যায়! যা এই মরসুমে মুম্বইয়ের সবচেয়ে খারাপ বায়ু মানের পরিস্থিতির অন্যতম এক উদাহরণ। সকাল ৭টায় শহরের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে খেরওয়াড়িতে সর্বোচ্চ ২৬৪ একিউআই রেকর্ড করা হয়েছে। বোম্বে হাইকোর্টের নির্দেশে জনসমক্ষে আতশবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দিওয়ালির সময় বায়ু ও শব্দ দূষণ বৃদ্ধির আশঙ্কার মুখে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন গত শনিবার ২৩৭ জন কর্পোরেটরকে কাজে লাগিয়েছে, যাতে বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আতশবাজি ফাটানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা যায়।

আরও পড়ুন: আচমকাই চলে গেলেন কিংবদন্তি পরিচালক! 'সিনেমা তাঁর আপসহীন কণ্ঠস্বরকে হারাল...!' ইন্ডাস্ট্রিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES