SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Actor Death: অঝোরে কাঁদছে ইন্ডাস্ট্রি...আচমকাই প্রয়াত অত্যন্ত জনপ্রিয় অভিনেতা! নিউমোনিয়ায় সব শেষ, এ কী খবর এল!

অ্যান্থনি ক্লার্ক, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে সিবিএস-এর ‘ইয়েস, ডিয়ার’ সিরিজের স্টার হয়ে উঠেছিলেন, তিনি আর নেই!

Written By Subhapam Saha
Published: Nov 16, 2026, 01:05 PM IST | Updated: Nov 16, 2026, 01:12 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হলিউডের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা অ্যান্টনি ক্লার্ক প্রয়াত। ২০০০ সালের জনপ্রিয় সিটকম 'ইয়েস, ডিয়ার'-এ গ্রেগ ওয়ার্নারের চরিত্রে অভিনয়ের জন্য আজীবন মানুষের মনে থেকে যাবেন ক্লার্ক। নিউমোনিয়া সংক্রান্ত জটিলতার কারণেই ৬২ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। গত ১০ নভেম্বর ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও 'ইয়েস, ডিয়ার'-এর কো-স্টার মাইক ও’ম্যালি। ইনস্টাগ্রামেই তিনি বন্ধুকে হারানোর কথা বলেছেন। 'তিন সপ্তাহ আগেও আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই এবারও আমাদের প্রচুর হাসিয়েছিল। ও নিজের টাকা ভালোভাবেই বিনিয়োগ করেছিল। এবং কাজ শেষ হওয়ার পর কার্যত অবসরই নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমাও টনি।' ১৯৬৪ সালের ৪ এপ্রিল ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্ম ক্লার্কের। ১৯৮৬ সালে এমারসন কলেজ থেকে মাস কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেছিলেন। কমেডির প্রতি তাঁর ছিল সহজাত ঝোঁক। এমারসনে পড়ার সময় তিনি আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকে থেকে টপ কলেজ কমেডিয়ান অ্যাওয়ার্ড জিতেছিলেন।

আরও পড়ুন: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

স্ট্যান্ড-আপই ছিল ক্লার্কের সবকিছু

২০০৬ সালে দ্য কমিকস কমিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক স্ট্যান্ড-আপ কমেডির প্রতি তাঁর ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, “আমি স্ট্যান্ড-আপ ভালোবাসি কারণ এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। এখানে কোনও পরিচালক নেই, কোনও লেখক নেই, কোনও প্রযোজকও নেই। শুধু আপনি নিজে থাকেন। আপনি মঞ্চে যান আর মনের কথা উজাড় করে দেন। মানুষ কেন আমাকে মজার মানুষ মনে করে, তা আমি জানি না। তবে তারা যে আমাকে মজার মনে করে, তাতে আমি আনন্দিত। আমি কোনও প্রথাগত চাকরি করতে চাই না; আমি শুধুই হ্যাঁং আউট করতে চাই।' পড়াশোনা শেষ করার কয়েক বছর পর ১৯৯১ সালে আমেরিকান প্লেহাউসের একটি এপিসোডে অভিনয়ের মাধ্যমে তাঁর ডেবিউ হয়। তবে ১৯৯৬ সালে এনবিসি-র কমেডি সিরিজ বোস্টন কমনে প্রথমবারের মতো মুখ্য় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সিরিজের গল্প আবর্তিত হয়েছিল বয়েডকে (ক্লার্ক) কেন্দ্র করে, যে ভার্জিনিয়া থেকে বোস্টনে চলে আসে তাঁর বোনের উপর নজর রাখতে, যে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে স্টুডেন্ট ইউনিয়নে কাজ শুরু করে এবং সেখানে প্রায়শই নানা ধরনের হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে। অনুষ্ঠানটি ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মোট দুই সিজন চলেছিল।

আরও পড়ুন: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

টেলিভিশনের রোল:

• সিবিএসের সিটকম 'ইয়েস, ডিয়ার'-এ (২০০০–২০০৬) গ্রেগরি ওয়ার্নার চরিত্রে ১২২ এপিসোডে অভিনয় করেছেন।
• এনবিসি-র বোস্টন কমন-এ বয়েড 'বো' প্রিচেট চরিত্রে অভিনয় করেছেন।
• সিবিএসের 'সোল ম্যান'-এ রেভারেন্ড টড টাকারের চরিত্রে অভিনয় করেছেন।
• এনবিসি-র 'লাস্ট কমিক স্ট্যান্ডিং' -এর চতুর্থ সিজনে হোস্ট করেছেন।

সিনেমায় উপস্থিতি: 'ডগফাইট' (১৯৯১), 'দ্য থিং কলড লাভ' (১৯৯৩), 'দ্য রক' (১৯৯৬), এবং 'মাই আঙ্কেল রাফায়েল' (২০১২)  

আরও পড়ুন: 'কেউ ছিলেন না'! ৫৬ দিন টানা শুটিংয়েই পরিচালক... বিস্ফোরক অভিনেত্রী স্বরা ভাস্কর, কেঁপে গেল ইন্ডাস্ট্রি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES