SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIP সুবিধা ছাড়াই সাধারণ ভক্তের মতো লাইনে দাঁড়িয়ে পুজো, কামাখ্যায় অরিজিতের সাদামাটা রূপে মুগ্ধ সকলে

কোনও বিশেষ VIP সুবিধা না নিয়ে সাধারণ ভক্তের মতো মন্দিরের বাইরের দোকান থেকে ধূপকাঠি ও পুজোর সামগ্রী কিনে দেবীর দর্শন করেন জনপ্রিয় গায়ক। তাঁকে এক ঝলক দেখতে মন্দির চত্বরে ভিড় জমান অনুরাগীরা।

Written By Debasmita Das
Published: Nov 13, 2026, 03:12 PM IST | Updated: Nov 13, 2026, 03:26 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরিজিৎ সিং জনপ্রিয় গায়ক, এককথায় তাবড় তারকাদের তালিকায় প্রথম দিকেই থাকেন। অথচ কী আড়ম্বরহীন। জনপ্রিয়তা বাড়লেও অরিজিৎ সিং সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য। আবারও অরিজিৎ সিংয়ের সেই পরিচিত সাদামাটা রূপ দেখা গেল অসমের গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে। পরিবার-সহ উত্তর-পূর্ব ভারতের সফরে গিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন গায়ক। কিন্তু সেখানে কোনও বিশেষ VIP সুবিধা নেননি। সাধারণ ভক্তের মতোই মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করলেন।

আরও পড়ুন, Kareena Kapoor: ভোপালের বেগমের গয়নাই ডেকে আনল করিনার সর্বনাশ! পান্নার পেন্ডেন্টে

মন্দিরের বাইরে থেকে কিনলেন পুজোর সামগ্রী

কামাখ্যা মন্দিরে ঢোকার আগে মন্দির চত্বরের কাছের দোকান থেকে ধূপকাঠি ও পুজোর সামগ্রী কিনতেও দেখা গেল তাঁকে। এরপর অরিজিৎ সিং সাধারণ পুণ্যার্থীর মতো মন্দিরে প্রবেশ করে মা কামাখ্যার কাছে প্রার্থনা করলেন এবং আশীর্বাদ নিলেন। এভাবে সাধারণ ভক্তের মতো মন্দিরে আসতে দেখে দর্শনার্থীরা স্বভাবতই উচ্ছ্বসিত। অনেকেই অরিজিৎ সিংকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে কথাও বললেন গায়ক।

গত কয়েক দিন ধরে আসামের বিভিন্ন জায়গায় অরিজিৎ সিংকে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার কার্বি আংলং জেলার বোকোলিয়াঘাটে অরিজিৎ সিং কিছুক্ষণের জন্য থেমেছিলেন। সেখানে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে কথা বললেন এবং তাঁদের সঙ্গে ছবি তুললেন তিনন। এর আগে ৩১ অক্টোবর বরপেটা রোডের সিমলাগুড়ির কাছে একটি হোটেলে গিয়ে চা খেতে দেখা গিয়েছিল গায়ককে।

আরও পড়ুন, চারটি প্রাইভেট জেট, বিলাসবহুল হোটেল! অনিরুদ্ধ-কাব্যর বিয়েতে কত খরচ হল?

মঞ্চে তাঁর গান শুনতে ভিড় করেন হাজার হাজার অনুরাগী। কিন্তু মঞ্চের বাইরের অরিজিৎ সিং একেবারেই অন্য মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া, রাস্তার ধারের ছোট দোকানে সময় কাটানো কিংবা কোনও বিশেষ আড়ম্বর ছাড়াই মন্দিরে পুজো দেওয়া, - এই স্বভাবই অরিজিৎ সিংয়ের অনুরাগীদের মন বারবার জয় করে। এবার মা কামাখ্যা মন্দিরে অরিজিৎ দর্শনে খুশি আসামবাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES