SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এত তাড়াতাড়ি সব শেষ! কে জানত? নেটফ্লিক্সের জনপ্রিয় অভিনেতা আর নেই...

ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পিয়ারের কাছে সমুদ্রের জল থেকে উদ্ধার করা হয় অভিনেতাকে। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

Written By Debasmita Das
Published: Nov 20, 2026, 18:23 IST | Updated: Nov 20, 2026, 18:30 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হল অভিনেতা আলেকজান্ডার হাসকিনের। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পিয়ারের কাছে সমুদ্রের জল থেকে উদ্ধার করা হয় অভিনেতাকে। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে, ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা ডানা হাসকিন।

কীভাবে ঘটল ঘটনা?

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর সান্তা মনিকা পিয়ারের কাছে এক ব্যক্তির জলে পড়ে থাকার খবর পায় পুলিস। দ্রুত সেখানে পৌঁছন উদ্ধারকারীরা। জল থেকে আলেকজান্ডারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

ঘটনার পরই তদন্ত শুরু করে সান্তা মনিকা পুলিস। প্রাথমিক তদন্তে কোনও সন্দেহজনক পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিস। ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন। তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের দফতর এখনও মৃত্যুর চূড়ান্ত কারণ নির্ধারণ করেনি।

আরও পড়ুন, সামান্থার জীবনে নতুন ইনিংস! মা হলেন অভিনেত্রী, প্রকাশ্যে প্রথম ছবি

কী বলছেন অভিনেতার বাবা?

ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বাবা ডানা হাসকিন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আলেকজান্ডারকে দেখে কোনও অস্বাভাবিকতা বোঝা যায়নি। বরং পরিবারের সঙ্গে থ্যাঙ্কসগিভিং উৎসব কাটানোর জন্য মুখিয়ে ছিলেন অভিনেতা।

বাবার কথায়, ছেলে অত্যন্ত হাসিখুশি স্বভাবের ছিল। গান, শরীরচর্চা, মাছ ধরা এবং অভিনয়- বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল তাঁর। মৃত্যুর দিন সকালে বাবাকে একটি ছোট্ট মেসেজও পাঠিয়েছিলেন আলেকজান্ডার। তবে সেই বার্তার বিষয়বস্তু প্রকাশ্যে আনতে চাননি ডানা। ছেলের মৃত্যুর কারণ বুঝতে না পেরে এখনও প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার।

‘You’ থেকে ‘The Rookie’, অভিনয়ের পাশাপাশি অন্য পরিচয়ও ছিল

আলেকজান্ডার হাসকিন শুধু অভিনেতাই ছিলেন না। অভিনয়ে আসার আগে মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা বিভাগে কাজ করেছিলেন তিনি। পরবর্তী সময়ে শরীরচর্চার প্রতি আগ্রহ থেকে ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবেও কাজ শুরু করেন। ফিটনেস এবং পুষ্টিবিদ্যার ক্ষেত্রেও তাঁর আগ্রহ ছিল। এরপর অভিনয়ের জগতে পা রাখেন আলেকজান্ডার। নেটফ্লিক্সের 'You' এবং এবিসির 'The Rookie' ছাড়াও 'Mayans M.C.'-এর মতো টেলিভিশন সিরিজে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। বড় তারকা না হলেও অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবল।

আরও পড়ুন, জিতুর জয় নিয়ে বিতর্ক তুঙ্গে! ‘ভণ্ডামির একটা সীমা থাকে’, কাকে নিশানা নবনীতার?

তদন্ত চালাচ্ছে পুলিস

আলেকজান্ডারের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে সান্তা মনিকা পুলিশ। প্রাথমিক তদন্তে কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিস। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার মৃত্যুর চূড়ান্ত কারণ জানতে মেডিক্যাল এক্সামিনারের রিপোর্টের অপেক্ষা রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES