• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /জিতুর জয় নিয়ে বিতর্ক তুঙ্গে! ‘ভণ্ডামির একটা সীমা থাকে’, কাকে নিশানা নবনীতার?

জিতুর জয় নিয়ে বিতর্ক তুঙ্গে! ‘ভণ্ডামির একটা সীমা থাকে’, কাকে নিশানা নবনীতার?

বিগ বস বাংলায় সৌরভ দাসকে ধাক্কা দেওয়ার অভিযোগে বিতর্কে জিতু কমল। নাম না করে অভিনেতাকে কটাক্ষ দিতিপ্রিয়া রায় ও প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের।

Written ByDebasmita Das
Published: Nov 20, 2026, 17:39 IST|Updated: Nov 20, 2026, 18:16 IST
joinshare
জিতুর জয় নিয়ে বিতর্ক তুঙ্গে! ‘ভণ্ডামির একটা সীমা থাকে’, কাকে নিশানা নবনীতার?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস বাংলার ঘরের বিতর্ক এবার ছড়িয়ে পড়ল টলিউডেও! 'টিকিট টু ফিনালে' জিততে গিয়ে সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জিতু কমলের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিনেতাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার নাম না করেই জিতুকে কটাক্ষ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস এবং প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দুই অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

কী ঘটেছিল বিগ বসের ঘরে?

বিগ বস বাংলার 'টিকিট টু ফিনালে' টাস্কের শেষ পর্বে মুখোমুখি হয়েছিলেন জিতু কমল ও সৌরভ দাস। দু'জনকে একটি রিকশায় বসে থাকতে হয়েছিল। টাস্কের নিয়ম অনুযায়ী, শেষ পর্যন্ত যিনি রিকশায় টিকে থাকবেন, তিনিই ফাইনালে যাওয়ার টিকিট পাবেন। অভিযোগ, টাস্ক চলাকালীন জিতু সৌরভকে শিবের দিব্যি দিয়ে বলেছিলেন, তিনি নিজেই রিকশা থেকে নেমে যাবেন। কিন্তু শেষ মুহূর্তে সৌরভ একটু অসতর্ক হতেই তাঁকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জিতু। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে যান সৌরভ। তাঁর হাতেও চোট লাগে। শেষ পর্যন্ত জিতুকেই বিজয়ী ঘোষণা করে বিগ বস।

এই ঘটনার পর সৌরভের অভিযোগ, জিতু তাঁকে দেওয়া কথা রাখেননি। অন্যদিকে জিতুর দাবি, তিনি টাস্ক জিতলেও টিকিট টু ফিনালে ফিরিয়ে দিতে চান। তাঁর বক্তব্য, লড়াই করে ফাইনালে পৌঁছতে চান তিনি।

'অপরাধ করে সরি বললেই কি মাফ?' প্রশ্ন দিতিপ্রিয়ার

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। পরিচালক অয়ন সেনগুপ্তের পোস্টের মন্তব্যের তিনি লেখেন, কোনও অপরাধ করে শুধু 'সরি' বললেই কি ক্ষমা পাওয়া যায়? বিচারকের সামনে গিয়ে সরি বললেও কি ছাড় পাওয়া সম্ভব? সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্য যে বিগ বসের সাম্প্রতিক ঘটনাকে ঘিরেই, তা নিয়ে নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই জিতু ও দিতিপ্রিয়ার সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। পরবর্তী সময়ে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন দিতিপ্রিয়া। সেই পুরনো তিক্ততার প্রেক্ষাপটেও অভিনেত্রীর নতুন মন্তব্য নিয়ে চর্চা চলছে।

'ভণ্ডামির একটা সীমা থাকে', লিখলেন নবনীতা

অন্যদিকে জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, 'ভণ্ডামির একটা লিমিট থাকে।' যদিও নবনীতা সরাসরি জিতুর নাম উল্লেখ করেননি, তবে বিগ বসের টাস্কে শিবের দিব্যি দেওয়া এবং পরে টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের ঘটনার পর তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

বিগ বসের ঘরের বিতর্ক এবার টলিপাড়ায়!

বিগ বসের ঘরে জিতুর জয় নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিযোগীদের একাংশ, অন্যদিকে বাইরে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। দিতিপ্রিয়া ও নবনীতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। তবে দুই অভিনেত্রীই সরাসরি জিতুর নাম করেননি। 

ফলে তাঁদের পোস্টের লক্ষ্য যে জিতুই, তা নিশ্চিত করে বলা যায় না। শনিবার 'দাদার দরবারে' জিতু টিকিট টু ফিনালে ফিরিয়ে দেন কি না, সেটাও এখন দেখার। সব মিলিয়ে ফাইনালের আগেই বিগ বস বাংলার বিতর্কের পারদ চড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss Bangla