জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেলে চাকরির সুবর্ণ সুযোগ। উত্তর পশ্চিম রেলে খুলছে চাকরির দরজা। ২০০৮টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর পশ্চিম রেল (NWR)। আগামী ৭ অক্টোবর, ২০২৬ থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন এই প্রক্রিয়া চলবে আগামী ৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন?
দশম শ্রেণি ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের দশম শ্রেণিতে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতেই হবে। এর পাশাপাশি এনসিভিটি (NCVT) অথবা এসসিভিটি (SCVT) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NTC) থাকতে হবে।
আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
রেলের কী পদক্ষেপ?
নিয়োগের সময় রেল আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণি এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করবে। উভয় পরীক্ষার শতকরা নম্বরের সাধারণ গড় হিসাব করে এই মেধা তালিকা প্রস্তুত করবে। ডিভিশন, ইউনিট, ট্রেড এবং ক্যাটাগরি অনুযায়ী যোগ্য প্রার্থীদের নাম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন নম্বর অনুসারে তালিকায় স্থান পাবে।
আবেদনের ফি
এই পদের জন্য আবেদন করতে গেলে ১০০ টাকা ফি জমা করতে হবে। তবে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), বিশেষ শারীরিক প্রতিবন্ধী (PwBD) এবং মহিলা প্রার্থীদের থেকে কোনও আবেদন ফি নেওয়া হবে না। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা করতে পারবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট rrcjaipur.in-এ যেতে হবে। এরপর হোমপেজে থাকা 'NWR Apprentice Recruitment 2026' লিংকে ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে মূল আবেদনপত্রটি ফিল আপ করতে হবে।
শেষে, অনলাইন ফি জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য কনফার্মেশন পেজটির একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিতে হবে। বিস্তারিত নির্দেশিকা জানার জন্য প্রার্থীদের রেলের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)