বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার
Koala Intel: শেয়ার মার্কেটে বিনিয়োগ ও মুনাফার জন্য সঠিক তথ্য খুবই জরুরি। অনেকেই ভিড় দেখে বা অন্য কারও পরামর্শে শেয়ার কিনে ফেলেন। এক CA কিন্তু তা করেন না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্মূল্যের বাজার। চাকরি করে আর কত-ইবা রোজগার করা যায়! যাঁরা বাড়তি আয় করতে চান, তাঁদের জন্য বড় সুযোগ শেয়ার মার্কেট। আর বিনিয়োগের ক্ষেত্রে CA ভরসা করে মানুষ। তাঁদের কাছ থেকে টিপস চান। কিন্তু CA নিজে কোন টুলের উপর ভরসা করেন? রহস্য ফাঁস করলেন মনীশ মালহোত্রা।
শেয়ার মার্কেটে বিনিয়োগ ও মুনাফার জন্য সঠিক তথ্য খুবই জরুরি। অনেকেই ভিড় দেখে বা অন্য কারও পরামর্শে শেয়ার কিনে ফেলেন। এক CA কিন্তু তা করেন না। CA মনীশ মালহোত্রার গোপন টুল এআই-চালিত মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম 'কোয়ালা ইনটেল'।
'কোয়ালা ইনটেলে'র বিশেষত্ব
CA মনীশ মালহোত্রার মতে, শেয়ার বাজারে চোখ বন্ধ করে টাকা বিনিয়োগ করা বোকামি। কয়েকটি স্তরে গবেষণা করা অত্যন্ত জরুরি।
তথ্যের সত্যতা যাচাই ও আর্থিক অনুপাতের তুলনা
শুধু নামই কোনও সংস্থায় বিনিয়োগ বা বিনিয়োগ পরামর্শের জন্য যথেষ্ট নয়। 'কোয়ালা ইনটেলে'র মাধ্যমে একাধিক সংস্থার আর্থিক অনুপাত সহজেই তুলনা করা যায়। জেনে নেওয়া যায়, অতীতে সংস্থাটির পারফরম্যান্স কেমন ছিল? ভবিষ্যতে কতটা আর্থিক শ্রীবদ্ধির সম্ভাবনা কতটা?
গত ২০ বছরের ঐতিহাসিক তথ্য এক জায়গায়
শেয়ার মার্কেটের রিপোর্টের অভাব নেই। এখন সেই রিপোর্ট নিয়ে গবেষণা করতে গেলে ঘন্টার পর ঘণ্টার সময় লেগে যাবে। দাবি করা হচ্ছে,
'কোয়ালা ইনটেলে' ২০ বছর পর্যন্ত পুরনো রেকর্ড এবং পারফরম্যান্স রেশিওর সংক্রান্ত তথ্য পাওয়া যায়। ফলে গবেষণার সময় বাঁচে। সেই সময়টা পরামর্শ দেওয়ার কাজে ব্যবহার করা যায়।
ট্রেডিংয়ে দ্রুত সিদ্ধান্ত এবং পুট-কল রেশিও (PCR) সম্পর্কে বিস্তারিত তথ্য
শেয়ার মার্কেট ট্রেডিংয়ে ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। ১ সেকেন্ডে এদিক-ওদিকেও ক্ষতির সম্ভাবনা। মনীশ মালহোত্রা জানান, এই AI টুলের সাহায্যে বাজারের গভীরতা (Market Depth) এবং পুট-কল রেশিও (PCR বা Put-Call Ratio) সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যায়। এর ফলে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
টুল শুধু পরামর্শ দেয়, বুদ্ধি খাটাতে হবে নিজেকেই!
CA মনীশ মালহোত্রার সতর্কবার্তা, কোনও AI টুলকেই একশো শতাংশ নির্ভুল নয়। এই টুল থেকে গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত নিজের বিচারবুদ্ধি ও বিবেচনা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন: জি এন্টারটেইনমেন্টে বড় রদবদল: জি স্টুডিওজের নয়া ক্রিয়েটিভ ডিরেক্টর চলচ্চিত্র বিশেষজ্ঞ কোমল নাহটা
কীভাবে শুরু করবেন?
প্রথমে Kwala Intel-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
লগইন করুন এবং মাসে মাত্র ১৯৯ টাকার আনলিমিটেড প্ল্যানটি বেছে নিন।
সার্চ বারে যে কোনও শেয়ারের নাম লিখুন অথবা মাইক কিংবা টেক্সটের মাধ্যমে নিজের প্রশ্ন জানান। এরপর পেয়ে যান AI-ভিত্তিক বিশ্লেষণ।
স্মার্ট বিনিয়োগকারীদের জন্য স্মার্ট রিসার্চ পার্টনার
বিক্ষিপ্ত তথ্য ও বিভ্রান্তি কাটিয়ে আপনিও যদি একজন পেশাদার ট্রেডারের মতো গবেষণা করতে চান, তাহলে Kwala Intel আপনার জন্য একটি কার্যকর মাধ্যম হতে পারে।
মনে রাখা দরকার, AI-ভিত্তিক বিশ্লেষণ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, তবে তা লাভের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগের আগে তথ্য যাচাই করুন এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)