SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ধানের লোভে রুট বদল বুনো হাতির, নকশালবাড়ির রেললাইনে বাড়ছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা!

Naxalbari elephant movement: শীত পড়তেই ধানের লোভে রুট বদলাচ্ছে বন্য হাতির দল। নকশালবাড়ির বেঙ্গাই জোত এলাকায় উত্তর-পূর্ব সীমান্ত রেলপথে প্রতিদিন ২৫টি ট্রেন চলাচলের মাঝে হাতি পারাপারে বাড়ছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। নজরদারি ও ট্রেনের গতি কমানোর দাবিতে সরব পরিবেশপ্রেমীরা।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 19, 2026, 11:29 IST | Updated: Nov 19, 2026, 11:38 IST
Join

নারায়ণ সিংহ রায়: সময়ের সঙ্গে সঙ্গে ভৌগলিক চরিত্র বদল। আর এতেই রুট বদলাচ্ছে বন্য হাতির দল। জঙ্গল থেকে বেরতেই প্রায়শই হাতি ও রেলের মধ্যে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে নকশালবাড়িতে।

শীতের মরশুম শুরু হতেই খাবারের সন্ধানে জনবসতি এলাকায় ঢুকে পড়ছে হাতির দল। এই অবস্থায় কখনও জাতীয় সড়ক, তো কখনও আবার রেলপথ পারাপার করতে হচ্ছে হাতিদের। তবে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে হাতি পারাপারের জন্য আন্ডারপাসের পরিকল্পনা নিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পাশাপাশি রেলের সঙ্গেও সম্পর্ক রেখে হাতি গতিবিধির ওপর নজর রাখা হয়। কিন্তু সম্প্রতি  নকশালবাড়ির বেঙ্গাই জোত এলাকায় ধরা পড়ছে ভিন্ন ছবি ।মাঝেমধ্যেই হাতি ও রেলের মধ্যে দূর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে এলাকায়। কারণ খাবারের সন্ধানে হাতির দল নিজেদের রুট পরিবর্তন করছে , যা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে ওই এলাকায়।

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের কলাবাড়ি ও টুকরিয়াঝাড় জঙ্গলের  বুক চিরে নকশালবাড়ির বেঙ্গাই জোত এলাকার রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলপথ। বন থেকে বেরিয়ে এই রেলপথ পেরোলেই একররের পর একর ধান চাষের জমি  রয়েছে। আবার, এই এলাকার একদিকে যেমন রয়েছে কাঠিহার এবং অন্যদিকে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন। যার জেরে প্রতিদিন প্যাসেঞ্জার ও মালগাড়ি মিলে ২৫টি ট্রেন চলাচল করে।  আর ধানের লোভে রেলপথ পারাপারের সময় পরপর কয়েকদিন ধরেই রেলের মুখে এসে পড়ছে হাতির দল। এতেই হাতি ও রেলের মধ্যে দূর্ঘটনার উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই রেল ও বনদফতকে স্মারকলিপি দিয়েছে পরিবেশ প্রেমী সংগঠন ঐরাবত ও বিজ্ঞান মঞ্চ।

যৌথ স্মারকলিপিতে হাতি ও রেলের দূর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছে সংগঠনের সদস্যরা। রেলের গতিবেগ কম করার পাশাপাশি বনদফতর ও রেলের মধ্যে সমন্বয় আরো বাড়ানোর দাবি করছে স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের দাবি, রাতে খাবারের খোঁজেই হাতির দল লোকালয়ে বেরিয়ে পড়ছে। এই সময় রেলের সংখ্যা বাড়ছে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। কার্যত রেড অ্য়ালার্ট জোন হিসেবে পরিনত হয়েছে এই এলাকা। বনদফতরের নজরদারি বৃদ্ধির দাবি করা হয়েছে। অনেক সময় চাষিরাও দুর্ঘটনা এড়াতে ট্রেন আটকাচ্নছে। যে চাষিদের ধান হাতি খাচ্ছে তাঁরাই আদতে হাতি বাঁচানোর কাজ করছেন বলে দাবি পরিবেশপ্রেমী সংগঠনের।

অন্যদিকে কার্শিয়াং বনদফতরের ডিএফ‌ও টেলিফোনে জানান, জঙ্গল থেকে হাতি বের হচ্ছে এটা নতুন রুট নয়। নতুন খাবার খেতেই রুট বদল হতে পারে। ইতিমধ্যে এডিএফ‌ও রিপোর্ট প্রকাশ করবে। রেল স্প্রিড ফলো করছে। রেল ও বনদফতের মধ্যে ভালো সম্পর্ক আছে। এই ডিভিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে যা যা করণীয় তা করা হবে। কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে।

আরও পড়ুন, ছুটির দিনেও তালা বন্ধ নয় স্কুলের! বস্তির খুদেদের ভবিষৎ গড়তে পুজোর ছুটিতেও ‘মসিহা’ প্রধান শিক্ষক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES