সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!
পুলিস সূত্রে খবর, ধৃতের নাম নয়ন সরকার। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক।
নারায়ণ সিংহ রায়: সঙ্গী নাবালক? শিলিগুড়িতে সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপির যুবনেতা! দলের ভাবমূর্তি রক্ষায় কড়া পদক্ষেপ দলের জেলা নেতৃত্বের। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাংগঠনিক সভাপতি সৌরভ সরকার জানিয়েছে, ধৃতকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্পষ্ট বার্তা, 'আইনের ঊর্ধ্বে কেউ নয়'।
আরও পড়ুন:পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়
পুলিস সূত্রে খবর, ধৃতের নাম নয়ন সরকার। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক। অভিযোগ, এক নাবালককে সঙ্গে নিয়ে সোনা-সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনায় জড়িত নয়ন। গ্রেফতার করা হয়েছে ভেনাস মোড়ের গঙ্গা জুয়েলার্সের মালিক অয়ন মাইতিকে। শিলিগুড়ি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা তিনি।
পুজোর সময়ে শিলিগুড়ির একটি দোকান চুরি হয়। অভিযোগ পাওয়ামাত্র তত্পর হয় পুলিস। তদন্তে নেমে গ্রেফতার করা হল বিজেপি যুবনেতা-সহ ২ জনকে। বিজেপিকে নেতা অবশ্য প্রথমে আটক করা হয়। পুলিস সূত্রে খবর, জেরার অপরাধ স্বীকার করেন তিনি। এরপর গ্রেফতারি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)