SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এরা সব 4G, 3G, 2G পার্টি! মোদীজির কোনও G নেই: মুখ্যমন্ত্রী

BJP Mega Rally in Siliguri: 'দিমাগি নকশাল, জেহাদি, জঙ্গি, আরশোলা, ছাড়পোকা, ম্যালেরিয়া ডেঙ্গি বহনকারী মশা এদের কী দিয়ে ঠাণ্ডা করতে হয়, জানি'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 03, 2026, 06:53 PM IST | Updated: Nov 03, 2026, 07:04 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরাজকতা দূর ও গণতন্ত্র বাঁচানোর ডাক! কলকাতার পর শিলিগুড়িতে বিজেপি মহামিছিল। মুখ্য়মন্ত্রী বললেন,  'হেরোরা এক জায়গায় গিয়েছে দিল্লিতে। আরশোলাদের কীভাবে ঠাণ্ডা করতে হয়, জানা আছে'।

আরও পড়ুন:  এককালীন ৫০০০ টাকা, ফ্রি-তে ৫০ কেজি চাল, নতুন মেডিক্যাল কলেজ.... উত্তরবঙ্গে শুভেন্দুর মেগা ঘোষণা!

SIR ইস্যুতে যখন দিল্লিতে জোট বাঁধছে বিরোধীরা, তখন বাংলায় পালটা পথে নেমেছে বিজেপিও।  বাঘাযতীন পার্ক চলো" স্লোগানকে সামনে মিছিল হল শিলিগুড়িতে। মিছিল শেষে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মতো ভারতবর্ষে জামাতি, মৌলবাদী, দিমাগি নকশাল, মাওবাদী, জেনজি, কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারতকে টুকরো টুকরো করতে যারা চায়, যারা কমিউনিস্ট, আর পশ্চিমবাংলায় উত্‍খাত হয়ে যাওয়া, নাম নিশানা মুছে গিয়েছে যাদের, সেই পিসি-ভাইপো দিল্লিতে দিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। দিমাগি নকশাল, জেহাদি,  জঙ্গি, আরশোলা, ছাড়পোকা, ম্যালেরিয়া ডেঙ্গি বহনকারী মশা এদের কী দিয়ে ঠাণ্ডা করতে হয়, জানি'।

আরও পড়ুন:  'বাবার নামে মসজিদ রাখুন!', হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, 'ভারতবর্ষে এসব চলবে না। বাবাসাহেব আম্বেদকর সংবিধান দিয়ে গিয়েছে। ক্ষমতা থাকলে গেলে ভোটে লড়তে হবে। ক্ষমতায় আসতে গেলে, ভোটে জিততে হবে। আর নরেন্দ্র মোদীজি যতক্ষণ নেতৃত্ব দিচ্ছেন, তোমরা কোনও ভোটে জিততে পারবে না'। বলেন, 'ভ্রষ্টাচারী কংগ্রেস, এরা সব ফোর জি, ৩ জি, ২ জি পার্টি।  মোদীজির কোনও জি নেই। ফোর জি কে? চাচা নেহরু, বেটি ইন্দিরা, তার হেটা রাজীব,তার বেটা রাহুল। ৩ জি কে!দাদু শেখ আবদুল্লা, বেটা ফারুক, তার বেটা ওমর আবদুল্লা। আরও ৩ জি আছে। দাদু করুণানিধি, বেটা স্ট্যালিন, নাতির নাম উদয়নিধি। ২ জি তো ছড়াছড়ি। পিসি আর ভাইপো।  মৌলানা মুলায়ম আর মোল্লা অখিলেশ। বাবা লালু, চারা খায়, বেটা তেজস্বী। মুক্তি মহম্মদ সৈয়দ, বেটি মেহবুবা। মোদীজির কিছু নেই। আগেও দেশ, পিছনেও দেশ'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES