SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্যের আরও পুরসভায় ডিলিমিটেশন? কলকাতা, হাওড়ার পর এবার...

English Bazar Municipality: ভোটের এখনও মাস চারেক বাকি। মালদার ইংরেজবাজার পুরসভায় ডিলিমিটেশনের তোড়জোড়।

Written By Tanumoy Ghosal
Published: Nov 18, 2026, 19:12 IST | Updated: Nov 18, 2026, 19:18 IST
Join

রণজয় সিংহ: পুরভোটে আগে রাজ্যের আরও এক পুরসভায় ডিলিমিটেশন? কলকাতা, হাওড়ার পর এবার নজরে মালদার ইংরেজবাজার পুরসভা। সূত্রের খবর ,২৯ থেকে বেড়ে ওয়ার্ডসংখ্য়া হচ্ছে ৩৬। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রিপোর্ট পাঠানো হবে রাজ্যে।

আরও পড়ুন:  আরও নিঃস্ব তৃণমূল! দলে দলে কর্মী ছাড়লেন ঘাসফুল, একযোগে শক্তি বাড়ল কংগ্রেসের

ইংরেজবাজার পুরসভায়  ডিলিমিটেশন?

ভোটের এখনও মাস চারেক বাকি। ইংরেজবাজার পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। তার আগেই শুরু হয়ে গিয়েছে ডিমিলিটেশনের তোড়জোড়। সূত্রের খবর, ইংরেজবাজার পুরসভার  ১,৩,,৭,২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড  ভেঙে নতুন ওয়ার্ড তৈরির করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। চেয়ারম্য়ান অম্লান ভাদুড়ি জানিয়েছেন, '২০১১ সালে জনগণমার ভিত্তিতে  ওয়ার্ডের পুর্নবিন্যায় করা হয়েছিল। এখন বেশ কয়েকটি ওয়ার্ডের জনসংখ্যা  আট হাজার থেকে দশ হাজার। সেই ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ওয়ার্ড তৈরি করা হবে। বোর্ড অফ কাউন্সিলরে আলোচনার পর, রিপোর্ট পাঠানো হবে রাজ্য়'। বলেন, 'আশা করছি পুরভোটের আগেই এই ওয়ার্ড পুনবিন্যাস সম্পন্ন হবে'।

ডিমিলিটেশন বিতর্ক

এদিকে  ডিলিমিটেশন কলকাতা ও হাওড়ায় পুরভোটে নির্ঘণ্ট প্রকাশে স্থগিতাদেশ স্থগিতাদেশ জারি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলাটি এখন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট জারি করা যাবে না।

১৪৪ থেকে বেড়ে ওয়ার্ড সংখ্যা ২০৯! কলকাতা পুরসভার ডিলিমিটেশন নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।  হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেছেন কসবার সিপিএম নেতা, ছাব্বিশে প্রার্থী দীপু দাস। তাঁর অভিযোগ, আইন মেনে পুরসভায়  ডিলিমিটেশন হয়নি। অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, দু'পক্ষের কাছে হলফনামা চেয়েছিল আদালত। রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছিল চার সপ্তাহ। তারপরের দুই সপ্তাহে হলফনামা দিতে বলা হয়েছিল মামলাকারীকে।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই রক্তের রিপোর্ট! রোগী সেজে ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছে তাজ্জব বিচারপতি

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই নির্দেশ চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। তাঁর বক্তব্য, ৬ সপ্তাহ অপেক্ষা করলে ততদিনে পুরভোট হয়ে যাবে। ফলে এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না।  মামলাকারী বক্তব্যকে মান্যতা দিয়েই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘন্ট প্রকাশে স্থগিতাদেশ জারি করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES