SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দেহে নখের আঁচড়, শেষ পোস্টে লেখা 'আমি আর পারছি না...'! NRS-এর তরুণ চিকিত্‍সকের রহস্যমৃত্যু

NRS Medical College: দেড় মাস ধরে দমদমের এক মেসে একাই থাকছিলেন অভিজিত্‍। পরিবারের সদস্যরা সন্দেহ করছেন যে সে আত্মহত্যা করতেই পারে না। অভিজিৎ সরকারের এই মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে।

Written By Soumita Khan
Published: Nov 09, 2026, 10:47 AM IST | Updated: Nov 09, 2026, 11:28 AM IST
Join

অয়ন শর্মা: এনআরএসের তরুণ চিকিত্‍সকের রহস্যমৃত্যু। ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য। নাগেরবাজারের এক হস্টেল থেকে উদ্ধার হয় ওই তরুণ চিকিত্‍সকের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম অভিজিত্‍ সরকার(২৮)। রবিবার বিকেল প্রায় তিনটে নাগাদ নাগেরবাজারের মডার্ন হস্টেলে এই ঘটনাটি ঘটে। সহপাঠী হাউস স্টাফদের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। মানসিক চাপে ছিলেন অভিজিৎ, এমনটাই দাবি পরিবারের। 

পরিবারের বিস্ফোরক দাবি, অভিজিতের বুকে নখের আঁচড় ছিল। গলার দড়ির গিটের মুখ ছিল ঘাড়ের দিকে। মুখমণ্ডল স্বাভাবিক ছিল। যা দেখে পরিবারের সন্দেহ এটা আত্মহত্যা হতেই পারেনা। ইতোমধ্যেই পরিবার নাগেরবাজার থানাতে অভিযোগ দায়ের করেছে। তবে মৃত্যুর আগে হোয়াটস অ্যাপে স্টেটাসে অভিজিত্‍ লিখেছিলেন, 'আমি আর পেরে উঠছি না'। 

এমনকী গত ৪ নভেম্বর, দুপুর সাড়ে বারোটা নাগাদ পরিবারের সঙ্গে কথা হয় অভিজিতের। সেই সময় অভিজিৎ জানান, 'কেউ বা কারা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তার জীবনের ঝুঁকি রয়েছে। তাকে যেন উদ্ধার করে নিয়ে যায় পরিবারের লোকজন। এরপরের সে বলে তোমরা এসো না তোমাদেরও প্রাণের ঝুঁকি রয়েছে। আমি যে হোয়াটস অ্যাপ এবং ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছি সেগুলি ডিলিট করতে বাধ্য হচ্ছি। আমার উপরে চাপ রয়েছে। আমার উপরে প্রেসার রয়েছে। তোমরা এখানে এসো না বলে ফোন কেটে দেয়, সেটাই শেষ কথা পরিবারের সঙ্গে হয়।'

৪ নভেম্বর বিকাল চারটে নাগাদ পরিবারকে খবর দেওয়া হয়, মৃত্যু হয়েছে অভিজিৎ সরকারের। নাগেরবাজার থানাতে লিখিত অভিযোগ, করে এমনটাই রহস্যম মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। নাগের বাজার থানায় মৃতের দিদির তরফ থেকে, আজ আরও একটি অভিযোগ দায়ের হবে এই রহস্য মৃত্যুর ঘটনায়।

আরও পড়ুন: উৎসবের মাঝেই গড়িয়ায় হাড়হিম কাণ্ড! লিভ-ইন পার্টনারকে নৃশংস খুন, গ্রেফতার প্রেমিকা ও তার মা

জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ মডার্ন হস্টেলের ঘর থেকে অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রথমে তিনি বর্তমান হাউস স্টাফ বলে মনে করা হয়। তবে পরে স্পষ্ট হয় যে তিনি ২০১৯ সালের ব্যাচের ছাত্র এবং বর্তমানে সেখানে হাউস স্টাফশিপ করছিলেন না। ঘটনার পরপরই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হস্টেলের মালিক জানান, রবিবার বিকেল চারটে নাগাদ ঘুঘুডাঙ্গা ফাঁড়ির পুলিস মেসে পৌঁছায়। তারা তিন তলার একটি ঘরে উঠে যায় দরজা ধাক্কা দিতে দরজা ভেতর থেকে খুলে যায় এবং দেখা যায় অভিজিত্‍ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপরেই তাকে নামানো হয় আরজিকর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেড় মাস ধরে দমদম ঘোষপাড়া এই মেসের তিন তলার একটি ঘরে একাই থাকছিলেন।

মৃতের পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন অভিজিৎ। তাঁর বিভিন্ন ফেসবুক পোস্ট এবং চ্যাটে একাধিকবার মানসিক যন্ত্রণার কথা স্পষ্ট হয়ে উঠেছে। ঘটনাস্থলে যে অবস্থায় দেহটি পাওয়া যায়, তা দেখে নিছক আত্মহত্যা মানতে নারাজ পরিবার। তাঁদের সন্দেহ, এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ বা সহপাঠী হাউস স্টাফদের চাপ থাকতে পারে।

আরও পড়ুন: 'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'! কালীপুজোয় বিতর্কে পাপিয়া

পরিবারের সদস্যরা টালা থানায় উপস্থিত হন। রবিবার রাতে পরিবারের তরফে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের দাবি, ওই চিকিৎসককে খুন করা হয়েছে। গত কয়েকদিন ধরে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও পরিবারের সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিস। আজ মৃত চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন নজর তদন্তকারীদের।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES