সমাবর্তনের পোশাক বদলাতে নারাজ যাদবপুর! রাজ্যকে চিঠি দেবে কর্তৃপক্ষ
সমাবর্তনের পোশাক পরিবর্তনের নির্দেশ নিয়ে রাজ্যকে নিজেদের অবস্থান জানাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্ট্যাটুট ও গেরুয়া রোবের ঐতিহ্যের যুক্তিতে পোশাক বদলাতে নারাজ কর্তৃপক্ষ।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সমাবর্তনের পোশাক নিয়ে এবার সরকারকে চিঠি দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের পোশাকের সঙ্গে স্ট্যাটুটের যোগ রয়েছে তাই রোব বদলানো সম্ভব নয় বলেই জানাবে তারা। কারণ রোব পরিবর্তন করতে গেলে স্ট্যাটুট বদল করতে হবে। দ্বিতীয়ত, সমবর্তনের যে পোশাকটি তার সঙ্গে উপনিবেশিক বিষয়ের কোনও যোগ নেই।
একেবারে ঔপনিবেশিক বিরোধী প্রতিষ্ঠান হিসেবে যাদবপুরের জন্ম এবং সেখান থেকে এই পোশাকের ভাবনা। যে কারণে গাউনের রং গেরুয়া। পাশাপাশি চিঠিতে এটা উল্লেখ করা হবে যে ইতিমধ্যেই যেহেতু সমাবর্তনের নোটিফিকেশন হয়ে গিয়েছে ফলে এই মুহূর্তে পোশাক বদলাতে গেলে সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন, হাইকোর্টে বিরাট জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: চার বছরের আইনি লড়াইয়ে ইতি
সংবর্তনের পোশাক নিয়ে রাজ্য সরকারের চিঠি পাওয়ার পরে এই বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠক করে সেখানেই এই বিষয়টি স্থির হয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্ত নিয়ে বুধবার কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক হয়। তারপরই যাদবপুরের বৈঠক শেষে উপাচার্যকে অনুরোধ করা হয়েছে, কেন সেখানে রোব পরিবর্তন করা কঠিন, তা বুঝিয়ে উচ্চশিক্ষা দফতরকে চিঠি লিখতে। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের দিন নির্ধারিত হয়েছে ২৪ ডিসেম্বর।
সম্প্রতি উচ্চশিক্ষা দফতর গাইডলাইন প্রকাশ করে জানায়, সমাবর্তন অনুষ্ঠানকে ঔপনিবেশিক ধ্যান–ধারণা থেকে বের করে এনে ভারতীয়করণ করতে রোব বা গাউনের পরিবর্তে উত্তরীয় বা দেশীয় পোশাক চালু করতে হবে। কয়েক দিন আগেই উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে সমাবর্তনে ভারতীয় পোশাক পরার প্রসঙ্গটি তোলেন।
তারপরে গত ২৩ নভেম্বর রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠানো হয়। সেখানে ইউজিসি-র ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের তিনটি পরামর্শের উল্লেখ করে সমাবর্তনের পোশাকে ভারতীয় হস্তশিল্প ও হস্তচালিত তাঁতে তৈরি কাপড় ব্যবহারের কথা বলা হয়।
আরও পড়ুন, প্রয়াত বিচারপতি রঞ্জিত কুমার বাগ: SSC দুর্নীতির তদন্তে মোড় ঘোরানো সেই রিপোর্টে কী ছিল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)