SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাইকোর্টে বিরাট জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের-- কোন মামলা?

Suvendu Adhikari: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২০২২ সালে সাঁকরাইল থানায় দায়ের হওয়া একটি পুরনো মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে মামলা প্রত্যাহারের ফাইনাল রিপোর্ট জমা পড়ার পর বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছেন।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 27, 2026, 10:57 IST | Updated: Nov 27, 2026, 11:13 IST
Image Credit: হাইকোর্টে বিরাট জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Join

অর্ণবাংশু নিয়োগী: আইনি লড়াইয়ে বড় জয় পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে থাকা আরও একটি পুরনো ফৌজদারি মামলা (Criminal Case) প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় (Sankrail Police Station) দায়ের হওয়া একটি এফআইআর (FIR)-কে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল আইনি টানাপোড়েন। অবশেষে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্যের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ায় সেই মামলার যবনিকা পতন ঘটল। 

আরও পড়ুন: সরকারি দফতরে নিয়মে বিরাট বদল: ফাইলের গোপনীয়তা রক্ষায় নজিরবিহীন নির্দেশিকা শিক্ষা দফতরের, জারি ‘নো অ্যাডমিশন বোর্ড', কী কী বদল হল? 

ঠিক কী ঘটেছিল আদালতে?

কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে একটি ফাইনাল রিপোর্ট (Final Report) জমা দেওয়া হয়। ওই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ২০২২ সালের সাঁকরাইল থানার মামলাটি রাজ্য সরকার প্রত্যাহার (Withdrawal of Case) করে নিচ্ছে। রাজ্যের এই অবস্থান জানার পরেই বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস (Justice Chaitali Chatterjee Das) মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি (Disposal of Case) করেন।

ফলে দীর্ঘ চার বছর ধরে ঝুলে থাকা এই আইনি প্রক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত হলেন মুখ্যমন্ত্রী।  

মামলাটির নেপথ্যের গল্প কী?

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা (Leader of the Opposition) থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই তালিকাতেই ছিল ২০২২ সালের সাঁকরাইল থানার এই এফআইআর।

কেন এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তাৎপর্যপূর্ণ?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে জমা দেওয়া পুলিসের রিপোর্ট অনুযায়ী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিস ও রাজ্য পুলিস মিলিয়ে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। এর আগেও ২০২৫ সালের অক্টোবরে হাই কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি এফআইআর খারিজ করেছিল।

আরও পড়ুন:  সরকারের 'মুখপাত্র' ৩ মন্ত্রী! কাদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী? শমীকের মন্তব্যের পরই পদক্ষেপ

বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু বারবার অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা (Political Vendetta) থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা চাপানো হচ্ছে। বর্তমানে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক সেই পুরনো মামলাগুলির নিষ্পত্তি বা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। সাঁকরাইল থানার এই মামলা প্রত্যাহারের ঘটনা সেই ধারাবাহিকতাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES