SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৬৮ ওয়ার্ড, ১৪০০ আবেদন! হাওড়া পুরভোটে টিকিট বাছাইয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির

Howrah Municipal Polls: ২৬ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গেলেও এখনও বায়োডাটা সামলাতে হিমশিম খাচ্ছেন দলীয় নেতৃত্ব। মণ্ডল স্তর থেকে জেলাস্তর, তারপর রাজ্য নেতৃত্বের হাত ঘুরে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। কালীপুজোর পর প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Written By Debasmita Das
Published: Oct 29, 2026, 09:19 AM IST | Updated: Oct 29, 2026, 09:27 AM IST
Join

দেবব্রত ঘোষ: হাওড়া পুরভোট আসন্ন। পুনর্বিন্যাসের পর এবার ৬৮ টি ওয়ার্ডে ভোট হবে। আর এই কটি ওয়ার্ডের প্রার্থী হবার জন্য কার্যত বায়োডাটার পাহাড় জমা পড়েছে হাওড়া বিজেপি সদর কার্যালয়ে। প্রার্থী পদে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে ২৬ অক্টোবর। তবুও আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে ইচ্ছুকদের বায়োডাটার পাহাড় জমছে জেলা বিজেপি কার্যালয়ে।

‘বায়োডাটা গ্রহণ বন্ধ আছে’ নোটিস টাঙিয়েও আবেদনপত্র সামলাতে হিমশিম খাচ্ছেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। হাওড়া জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানিয়েছেন, ৬৮টি ওয়ার্ডের জন্য এখনও পর্যন্ত প্রায় ১৪০০টি আবেদন জমা পড়েছে। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মণ্ডল স্তরে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের নাম বাছাই করা হবে। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সেই তালিকা খতিয়ে দেখবেন জেলাস্তরের নেতৃত্ব। 

আরও পড়ুন, কার দখল থাকবে টোটো ইউনিয়ন? রণক্ষেত্র সুভাষগ্রাম স্টেশন চত্বর

জেলা স্তরের সাত সদস্যের কোর কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করবে। এরপর তা খতিয়ে দেখবে রাজ্য বিজেপি। এমনকী কেন্দ্রীয় স্তরে ও তা খতিয়ে দেখার সম্ভাবনা। রাজ্য নেতৃত্বের সিলমোহর পড়ার পর কালীপুজো মিটলেই প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। সদরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, 'প্রার্থী বাছাইয়ে দেখা হবে বিধানসভা ভোটের আগে থেকে দলের প্রতি আনুগত্য, বুথস্তরে গ্রহণযোগ্যতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং জয়ের তাগিদকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার ক্ষেত্রে প্রার্থীদের সক্রিয়তা ও বয়সও বিবেচনা করা হবে।' তরুণ প্রার্থী ও মহিলাদের অগ্রাধিকার দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। 

তবে মেয়র পদে কেমন প্রার্থী বেছে নেওয়া হবে এ বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি গৌরাঙ্গ ভট্টাচার্য। একজন আবেদনকারীর মধ্যে বাকিরা টিকিট না পেলে দলীয় স্তরে ক্ষোভ বিক্ষোভ হলে কিভাবে সামলানো হবে। সভাপতি বলেন, আগে দেশ তারপর দল। গণতন্ত্রকে প্রাধান্য দেয় দল। তাই দলের সিদ্ধান্ত হবে মানুষের জন্য কাজ করা। সেটা দলীয় কর্মীদের মানতে হবে। দীর্ঘদিন হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। তাই এবার নির্বাচন করে নতুন বোর্ড গঠন করে মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই লক্ষ পদ্ম শিবিরের।

আরও পড়ুন, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটলেও বৃষ্টির ভ্রুকুটি, নতুন করে নিম্নচাপের আশঙ্কা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES