SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মন্টুর অনুপস্থিতিতে তাঁর স্ত্রীর সঙ্গে একান্তে ভিকি! আচমকাই হাজির স্বামী, তারপর যা হল... ৫ সেকেন্ডের হাড়হিম ভিডিয়ো

Asansol Crime: মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ভিকি সিংয়ের পুরো পরিবার দিল্লিতে থাকে। তাঁর স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। ভিকি মাঝে মধ্যেই হিন্দুস্তান কেবলসে এসে এখানকার একটি কোয়ার্টারে থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল সন্ধ্যায় অশোক কুমার সিং ওরফে ভিকি পাশের বাড়ির মন্টু যাদবের বাড়িতে যান। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে ভিকির দীর্ঘদিন ধরে একটি অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে, ভিকি বাড়িতে আসার খবর পেয়ে কাজ থেকে আচমকাই বাড়িতে চলে আসেন মন্টু যাদব। এরপরেই দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।

Edited By Soumita Khan
Published: Nov 21, 2026, 15:57 IST | Updated: Nov 21, 2026, 16:03 IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: মাত্র পাঁচ সেকেন্ডের একটি ভিডিয়ো। তাতেই ধরা পড়েছে এক যুবককে মাটিতে ফেলে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধরের দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায় আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরে। গত ৩০ অক্টোবরের ভিকি সিং হত্যাকাণ্ডের তদন্তে সেই ভিডিয়োর সূত্র ধরেই আরও এক যুবককে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম সুরজ প্রসাদ (২২)। দেশবন্ধু পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিস।

মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনিতে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভিকির স্ত্রী ও দুই সন্তান দিল্লিতে থাকেন। তিনি মাঝেমধ্যেই রূপনারায়ণপুরে এসে একটি কোয়ার্টারে থাকতেন।

আরও পড়ুন: নদী ও প্রকৃতি বাঁচানোর দাবিতে পথে বিজ্ঞান মঞ্চ, রবীন্দ্রভবন থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল

ঘটনার সূত্রপাত:
স্থানীয় সূত্রে অভিযোগ, এক মহিলার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ওই মহিলা মন্টু যাদবের স্ত্রী। ৩০ অক্টোবর সন্ধ্যায় অশোক কুমার সিং ওরফে ভিকি পাশের বাড়ির মন্টু যাদবের বাড়িতে যান। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে ভিকির দীর্ঘদিন ধরে একটি অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল। এদিকে, ভিকি বাড়িতে আসার খবর পেয়ে কাজ থেকে আচমকাই বাড়িতে চলে আসেন মন্টু যাদব। এরপরেই দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, মন্টু যাদব-সহ একাধিক ব্যক্তি ভিকিকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। ভিকির পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে ডেকে এনে বেঁধে রেখে মারধর করা হয়।

গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা ভিকিকে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিস প্রথমে সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু'জনকে গ্রেফতার করে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পাঁচ সেকেন্ডের ভিডিয়োর সূত্র ধরে সুরজ প্রসাদকে গ্রেফতার করা হল।

আরও পড়ুন: শিল্পে অমরত্ব লাভ, মোমের জুবিন গর্গ! আসানসোলের মোমের জাদুঘরে নতুন আকর্ষণ

ভাইরাল ভিডিয়োয় পর্দাফাঁস:
ভিডিয়োতে এক যুবককে মাটিতে পড়ে থাকা ভিকির উপর বাঁশ দিয়ে একের পর এক আঘাত করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। বাকি অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চলছে। অন্যদিকে, ভিকির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা মন্টু যাদবের স্ত্রীকেও পুলিস আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। একটি কয়েক সেকেন্ডের ভিডিয়ো নতুন করে এই হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। এখন পুলিসের তদন্তে উঠে আসে কি না এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের নাম, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES