SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নদী ও প্রকৃতি বাঁচানোর দাবিতে পথে বিজ্ঞান মঞ্চ, রবীন্দ্রভবন থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিল

Drive To Save River and Nature: শিল্পাঞ্চলের অজয়, দামোদর, নুনিয়া, গারুই, সিঙ্গারন-সহ একাধিক নদীর অস্তিত্ব ও স্বাভাবিক প্রবাহ রক্ষার দাবি ওঠে এই মিছিল থেকে। সংগঠনের সদস্যদের বক্তব্য, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ এবং বিভিন্ন ধরনের পরিবেশবিরোধী কার্যকলাপের ফলে ক্রমশ বিপন্ন হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

Written By Soumitra Sen
Published: Nov 20, 2026, 17:09 IST | Updated: Nov 20, 2026, 17:12 IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোল শিল্পাঞ্চলের নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে পথে নামল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শহরের বিভিন্ন নদী ও জলাশয়কে দূষণ এবং দখলের হাত থেকে বাঁচানোর দাবিতে শুক্রবার আসানসোলের রবীন্দ্রভবন থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দফতর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সংগঠনের পুরুষ সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা সদস্যদেরও অংশ নিতে দেখা যায়।

নদী বাঁচাতে

আসানসোল শিল্পাঞ্চলের অজয়, দামোদর, নুনিয়া, গারুই, সিঙ্গারন-সহ একাধিক নদীর অস্তিত্ব ও স্বাভাবিক প্রবাহ রক্ষার দাবি ওঠে এই মিছিল থেকে। সংগঠনের সদস্যদের বক্তব্য, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ এবং বিভিন্ন ধরনের পরিবেশবিরোধী কার্যকলাপের ফলে ক্রমশ বিপন্ন হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। নদীগুলিকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ করা প্রয়োজন। শুধু নদী নয়, সামগ্রিকভাবে পরিবেশ, জলাভূমি ও প্রকৃতিকে রক্ষা করার বার্তাও তুলে ধরেন তাঁরা।

পরিবেশের ভারসাম্য রক্ষা

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতা কিংশুক মুখার্জি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার প্রশ্নে তাঁদের আন্দোলন থামবে না। নদী বাঁচানো এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে আগামী দিনেও তাঁদের প্রতিবাদ ও কর্মসূচি জারি থাকবে। সংগঠনের দাবি, উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান জরুরি। আগামী প্রজন্মের স্বার্থে নদী ও প্রকৃতিকে বাঁচাতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES