SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি পারদ পতন! শীতের আমেজের মাঝে কানির ভ্রুকুটি, কবে ল্যান্ডফল? ফের ভাসবে বাংলা?

West Bengal Weather Update: অবাধ উত্তুরে হাওয়ার জেরে রাজ্যে শীতের আমেজ শুরু হয়েছে। যেখানে গত ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

Edited By Soumita Khan
Published: Nov 26, 2026, 08:18 IST | Updated: Nov 26, 2026, 08:26 IST
Join

অয়ন ঘোষাল: সোমবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি। বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। ৭২ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় ৫ ডিগ্রি পতন।

অবাধ উত্তুরে হাওয়া

আপাতত ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত রাজ্যে অবাধ উত্তুরে হাওয়া। মরশুমের প্রথম শীতের আমেজ। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। রাতের পারদ নামতে শুরু করল রাজ্যে। শনিবার থেকে সামান্য নামবে দিনের তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া। ডিসেম্বরের ২ থেকে ৫ তারিখ শ্রীলঙ্কা সাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। শুষ্ক আবহাওয়া গায়েব হবে কিছুদিনের জন্য।

আরও পড়ুন: বদলের বাংলায় প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর! হোগলা পাতার ছাউনির পরিবর্তে... কলকাতা থেকে হেলিকপ্টার

পারদ পতন

সোমবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি

মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি

বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি

৭২ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় ৫ ডিগ্রি পতন

ঘূর্ণাবর্তের চোখরাঙানি

উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত অসমের দিকে সরে যাচ্ছে। মধ্যপ্রদেশ, অসম এবং কেরলমে রয়েছে ঘূর্ণাবর্ত। জম্মু কাশ্মীর, লাদাখ সংলগ্ন এলাকায় আগামীকাল তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝা।

নিম্নমুখী পারদ

দক্ষিণের সব জেলায় রাতের পারদ নিম্নমুখী। এই রেশ ১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। আর খুব বেশি পারদ পতনের পূর্বাভাস না থাকলেও মৃদু শীতের আমেজ বজায় থাকবে। ভোরের দিকে ভালরকম শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার এর মধ্যে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

আরও পড়ুন: ফের পুলিসকে লক্ষ্য় করে গুলি, পালাল দুষ্কৃতী! বোলপুরের পর এবার...

উত্তরে শীতের আমেজ

উত্তরে পার্বত্য এবং সমতলের সব জেলায় শীতের আমেজ। ভোরের দিকে বাড়বে কুয়াশার প্রকোপ। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট বেশি থাকবে।

ঘূর্ণাবর্তের ল্যান্ডফল

২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত। যা পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ডিসেম্বরের ৩ তারিখ কানি নামের একটি ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। ৪ থেকে ৫ ডিসেম্বর এটি ল্যান্ডফল করতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES