SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিগ ব্রেক: বিরোধী দলনেতা মামলায় বড় রায়, রাজ্যে কেউ আপাতত বিরোধী দলনেতা থাকছেন না-- স্পিকারের আগের নির্দেশ খারিজ

LOP Case of West Bengal: কেউ এখন আপাতত বিরোধী দলনেতা থাকছেন না। পুনরায় স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে ১০ দিনের মধ্যে

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 27, 2026, 15:23 IST | Updated: Nov 27, 2026, 15:58 IST
Image Credit: রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বড় রায়
Join

অর্ণবাংশু নিয়োগী ও রাজীব চক্রবর্তী: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড় আইনি ধাক্কা। বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন নিয়ে স্পিকার রথীন্দ্র বসুর (Speaker Rathindra Basu) সিদ্ধান্ত সটান খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।  বিরোধী দলনেতা মামলার রায় বড় রায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের। স্পিকারের আগের নির্দেশ খারিজ। পুনরায় স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে ১০ দিনের মধ্যে। এখন এই সময় শুধু বিধানসভার স্পিকারের হাতেই কেউ এখন আপাতত বিরোধী দলনেতা থাকছেন না। এই ১০ দিন কেউ রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন না। আপাতত শুন্য এই পদ। স্পিকার এখন কী সিদ্ধান্ত নেবেন তাঁর দিকে তাকিয়ে সকলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন আর রাজ্যের বিরোধী দলনেতা নন। 

আরও পড়ুন: হাইকোর্টে বিরাট জয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের-- কোন মামলা?

শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের (Justice Krishna Rao) একক বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে যে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তা বাতিল। একই সঙ্গে স্পিকারকে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

গোটা বিতর্কের সূত্রপাত কী ভাবে?
 

এবারের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জিতে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই হিসেবে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছিলেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay)।

স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ (Challenge) জানিয়েই কলকাতা হাই কোর্টে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়।

শুনানিতে কোন প্রশ্নে কোণঠাসা হয়েছিল রাজ্য?
 

এর আগে গত ১৮ অগস্ট বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ (Division Bench) মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছিল। সেই সময়ই ডিভিশন বেঞ্চ স্পষ্ট বার্তা দিয়েছিল, স্পিকার কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও দায়িত্ব পালনের সময় তাঁকে নিরপেক্ষ ও পক্ষপাতহীন (Neutral and Impartial) থাকতে হবে। পাশাপাশি, বিরোধী দলনেতা নিয়োগের ক্ষেত্রে শুধু বিধায়কদের সংখ্যা নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তও (Party Decision) বিবেচনা করা জরুরি।

এরপর ১৬ নভেম্বরের শুনানিতে স্পিকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। 

তাঁর প্রশ্ন ছিল...

রাজ্যের তরফে আইনজীবী সূর্যনীল দাস এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (Additional Advocate General) বিল্বদল ভট্টাচার্য স্পিকারের দেরি হওয়ার কারণ হিসেবে ১৫ মে দায়িত্ব গ্রহণ, ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে থাকা এবং সই জালিয়াতির এফআইআর (FIR)-এর যুক্তি খাড়া করেন। যদিও রাজ্যের সেই যুক্তিতে বিন্দুমাত্র সন্তুষ্ট হননি বিচারপতি।

এবার কী হবে?
 

গত শনিবার শুনানি শেষে রায়দান স্থগিত (Judgment Reserved) রেখেছিলেন বিচারপতি রাও। শুক্রবার দুপুর ৩টেয় সেই বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করে স্পিকারের নির্দেশ বাতিল করল আদালত। ফলে আপাতত বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখন সবার নজর আগামী ১০ দিনের দিকে। রাজ্য আপাতত বিরোধী দলনেতাহীন হল। আদালতের এই বিরাট নির্দেশের পর স্পিকার রথীন্দ্র বসু নতুন করে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াল সোনা: আবার সোনার বাজারে আগুন, দাম আরও বাড়বে? হঠাৎ কেন একদিনে এতটা বাড়ল হলুদ আর সাদা ধাতুর দাম? আজকের দাম জানলে চমকে যাবেন
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES