• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বিতর্কের মুখে বাংলায় বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বন্ধই হয়ে গেল, ভোটার তালিকার বিগ আপডেট

বিতর্কের মুখে বাংলায় বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বন্ধই হয়ে গেল, ভোটার তালিকার বিগ আপডেট

Election Commission posponned SSR process: অনিবার্য কারণে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll) প্রকাশ। ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে না স্পেশাল সামারি রিভিশন (SSR)।

Written ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 20, 2026, 19:46 IST|Updated: Nov 20, 2026, 20:03 IST
joinshare
বিতর্কের মুখে বাংলায় বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বন্ধই হয়ে গেল, ভোটার তালিকার বিগ আপডেট
Image Credit: পিছিয়ে গেল SSR প্রক্রিয়া, কী ভাবে সংশোধন করবেন আপনার ভোটার কার্ড?

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ফের পিছোল খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২৩ নভেম্বর শুরু হচ্ছে না বিশেষ সংশোধন (SSR), কী জানাল কমিশন?

এই রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের নতুন অনিশ্চয়তা। আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যে ছবি-সহ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision - SSR) শুরু হওয়ার কথা ছিল। ওই দিনই প্রকাশিত হওয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll)। কিন্তু নির্ধারিত দিনক্ষণের মাত্র কয়েক দিন আগেই পুরো প্রক্রিয়াটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা সিইও অফিস (CEO Office)।

সরকারি বিজ্ঞপ্তি

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর তরফে ১৯ নভেম্বর স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে এবং ২০ নভেম্বর (শুক্রবার) সরকারি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, 'আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে ছবি-সহ ভোটার তালিকার যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত (Unavoidable Circumstances) তা স্থগিত করা হলো।'

কবে প্রকাশিত হবে নতুন সূচি?

খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল (Draft Roll) কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তারিখ জানায়নি কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন বা ইসিআই (ECI)-এর অনুমোদন সাপেক্ষে সংশোধিত সময়সূচি বা রিভাইজড শিডিউল (Revised Schedule) পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, কমিশনের সবুজ সংকেত না মেলা পর্যন্ত আপাতত স্থগিত থাকছে গোটা প্রক্রিয়া।

পূর্বঘোষিত নির্ঘণ্ট কী ছিল?

কমিশনের আগের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ভোটার তালিকা প্রকাশের রূপরেখা ছিল নিম্নরূপ:

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ (Draft Roll Publication): ২৩ নভেম্বর, ২০২৬।
  • দাবি ও আপত্তি জানানোর সময়সীমা (Claims and Objections): ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। এই পর্বে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্তি, নাম বা ঠিকানা সংশোধন এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করার কথা ছিল।

আবেদন নিষ্পত্তি (Disposal of Claims): ৮ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Final Electoral Roll): ১৬ জানুয়ারি, ২০২৭।

কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন পর্ব?
 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, সেই তরুণ-তরুণীদের নাম ভোটার তালিকায় তোলার জন্য এই স্পেশাল সামারি রিভিশন (SSR) অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision - SIR) এবং তালিকা পুনর্যাচাই ঘিরে রাজ্যে যে রাজনৈতিক টানাপোড়েন চলেছিল, তার পরিপ্রেক্ষিতে ২০২৭-এর এই খসড়া তালিকা প্রকাশের দিকে নজর ছিল সব রাজনৈতিক দলেরই। আচমকা স্থগিতাদেশে সেই প্রক্রিয়া আপাতত থমকে গেল।

সাধারণ নাগরিকদের এখন কী করণীয়?
 

বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-দের মাধ্যমে অফলাইন বিশেষ শিবির আপাতত স্থগিত থাকলেও, নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল (voters.eci.gov.in) এবং ভোটার হেল্পলাইন অ্যাপ (Voter Helpline App)-এর মাধ্যমে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। তবে বিশেষ সংশোধন শিবিরের নতুন দিনক্ষণ জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এল সামনে: ২০২৭ সালে ৪১ দিন ছুটি, পুজো থেকে ছট--টানা বন্ধ সরকারি অফিস? দেখে নিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Election Commission