বড়দিনে বড় বিপদের খবর! রেলপথ অচল ২০ ঘণ্টা ৫০ মিনিট! কবে থেকে কবে? কী জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে? সুরাহা?
বড়দিনের পরের দিন ২৬ ডিসেম্বর নিউ দিল্লি থেকে হাওড়া ও শিয়ালদহগামী ১২৩০২ নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৪ নিউ দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও একই ভাবে ঘুরপথে চলাচল করবে।
অয়ন ঘোষাল: ট্রেন নিয়ে বড় খবর! নর্দান রেলওয়ের মেরামতির কাজের জন্য ট্র্যাফিক ব্লকের কারণে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী এবং দিল্লি থেকে ফেরত-আসা বেশ কিছু রাজধানী এক্সপ্রেস ঘুরপথে চলবে।
রিগার্ডারিং কাজের জন্য
নর্দান রেলওয়ের তিলক ব্রিজ ও সাহিবাবাদ স্টেশনের মধ্যবর্তী ২৩ নম্বর ব্রিজে রিগার্ডারিং কাজের জন্য ২৬ ডিসেম্বর সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ২৭ ডিসেম্বর ভোর ৪টা ৩৫ মিনিট পর্যন্ত মোট ২০ ঘণ্টা ৫১ মিনিট সম্পূর্ণ ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
আরও পড়ুন: তৃণমূল থেকে NCPI-তে যোগ আরও ১৪ জনের! ঘাসফুলে বিরাট ভাঙনের ট্র্যাডিশন চলছেই,
বড়দিনে
বড়দিন ২৫ ডিসেম্বর হাওড়া ও শিয়ালদহ থেকে নিউ দিল্লিগামী ১২৩০১ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৩ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস নিয়মিত রুটের পরিবর্তে তুঘলকাবাদ জংশন, আগ্রা ক্যান্টনমেন্ট এবং পালওয়াল হয়ে দিল্লি যাবে।
আরও পড়ুন: 'মমতার বিড়ম্বনা চিরদিনই ছিল...আগে গায়ের জোরে
বড়দিনের পরের দিনে
বড়দিনের পরের দিন, ২৬ ডিসেম্বর নিউ দিল্লি থেকে হাওড়া ও শিয়ালদহগামী ১২৩০২ নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৪ নিউ দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও একই ভাবে ঘুরপথে চলাচল করবে।
রাজধানী ছাড়াও বেশ কিছু ট্রেন ঘুরপথে চলবে।
১২২৭৪ নিউ দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
১২৩০৪ নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)