‘যেভাবে তৈরি হয়েছিল, সেভাবেই বিলীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস’, বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ফরাক্কা-কোলাঘাটের পরিকাঠামোগত উন্নয়ন এবং বাল্যবিবাহ রোধে বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপের কথাও তুলে ধরেন মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক প্রশ্নের উত্তরে ঠিক কী কী বললেন দিলীপ ঘোষ, দেখে নেওয়া যাক বিস্তারিত।
অয়ন ঘোষাল: রাজ্য ও জাতীয় রাজনীতির একাধিক সমসাময়িক ও স্পর্শকাতর ইস্যুতে নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিস্ফোরক ও স্পষ্ট প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।<source-footnote ng-version="0.0.0-PLACEHOLDER" _nghost-ng-c3508047400=""></source-footnote> তৃণমূলের ভাঙন ও ভবিষ্যৎ থেকে শুরু করে রাজ্যে পুলিসকে লক্ষ্য করে গুলি চালানো, দুষ্কৃতী দমন, প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং পুরসভা নির্বাচন—প্রতিটি বিষয়েই তিনি কড়া ভাষায় বিরোধীদের বিঁধেছেন।
১) রাজ্যের মমতা তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী? কারণ ফের ১১ জন দল ছাড়লেন। ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত।
দেখুন আমি জ্যোতিষী নই। আমি তাহলে কীভাবে বলব? স্বয়ং ভগবান বলতে পারেন। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন না তার দলের ভবিষ্যৎ কী। তাই এই বিষয়ে জল্পনা না করাই ভালো। নাটক দেখতে থাকুন।
২) ফের পুলিসকে লক্ষ্য করে গুলি! বোলপুরের পর এবার আসানসোলের হীরাপুর।
দেখুন, বাংলার দুষ্কৃতীদের সাহস অনেকটাই বেড়ে গিয়েছে। বাংলায় নেতাদের সুরক্ষা বলয়ের মধ্যে থেকে এরা নিজেদেরকে অনেক বড় মনে করছে। তারা পুলিসকে গুলি চালানোর মতো হিম্মত করে। এই অবস্থায় পুলিসকে গুলি খাবে না, পুলিসকে বাঁচার জন্য কিছু করতে হবে। এই দুষ্কৃতীদের সমাজের মধ্যে ছেড়ে দেওয়াটাও কোন বুদ্ধিমানের কাজ নয়। সেটাও পুলিসকে দেখতে হবে। যে কারণে সমাজের মধ্যে একাধিক ঘটনা ঘটছে।
৩) তাহলে কি এভাবেই জমা খরচ চলতে থাকবে?
কোন রাস্তা নেই। দুষ্কৃতি মুক্ত করতেই হবে। যদি আমরা কাশ্মীরে গিয়ে প্রবচন শোনাতাম, গান করতাম, শুধরে যাও বলতাম, তাহলে কি জঙ্গিরা শুনত? হাজার হাজার জঙ্গিকে মারতে হয়েছে। এখনো চলছে। এরাও সেই মাপের সমাজ বিরোধী। যাদের গুলি চালাতে হাত কাঁপে না। অন্যকে প্রাণে মারতে হাত কাঁপে না। তাদের বিরুদ্ধে পুলিস কী করবে? আইন মোতাবেক প্রথমে শুধরে যেতে বলবে। তারপর না শোধরালে পুলিসকে ব্যবস্থা নিতে হবে।
৪) তাহলে কি বলছেন খরচ করে দেবে এই অভিযুক্তকেও?
'পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।" দুষ্কৃতকারীদের দমন করার কথা আমাদের ভগবান বলেছেন। পুলিস তো তার উপরে নয়।
৫) প্রতীক বিতর্কে ফের তৃণমূলের দুই শিবিরকে ডাক। আগামী ২৭ নভেম্বর নির্বাচন কমিশনের তরফে শুনানি।
এই বিষয়ে কিছু বলার নেই। তৃণমূল কোর্টে যাবে, বিধানসভায় যাবে, লোকসভায় যাবে তৃণমূলের এই ধরনের প্যারেড চলতেই থাকবে। এই দল-ওই দল, অনেকদল আসবে। তৃণমূল বিভিন্ন দলের সঙ্গে মেশার চেষ্টা করবে। নতুন একটি দল এনসিপিআই আবার এসেছে। যেভাবে তৈরি হয়েছিল, সেভাবেই বিলীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি পারদ পতন! শীতের আমেজের মাঝে কানির ভ্রুকুটি, কবে ল্যান্ডফল?
৬) স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর দয়ায় টিকে রয়েছে ঋতব্রত শিবির। এই সরকারের আপনিও মন্ত্রী। আপনার বক্তব্য কী
আমি এই বিষয়ে কিছু বলবই না। যে যার প্রেডিকশন। রাজনীতিতে প্রেডিকশন থাকবেই। রাজনীতিতে নিজের মতামত দিতেই পারেন যে কেউ।
৭) আপনার দলের মন্ত্রী বলছেন। আপনিও কি একমত?
দল আমার হতে পারে। কিন্তু আমি এব্যাপারে বলার কে। এটা উনি নিজের মতামত বলেছেন। কে কেউ বলতে পারেন।
৮) কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় আজ তিনজন ইন্টার্ন থানায় হাজিরা দিতে যাবেন। যদিও প্রতিবাদস্বরূপ মিছিল করে যাবে।
যদি কেউ আন্দোলন চ্যালেঞ্জ করার চেষ্টা করে, যে তদন্ত আগে হয়নি, এখন হচ্ছে, তাহলে প্রশাসনও অন্যরকম ভাববে। এটা শুধু বাংলার কাছে না, গোটা দেশের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তদন্তে সহযোগিতা করা উচিত। কিন্তু এই ধরনের কার্যকলাপ তো আইনকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
৯) পায়ের তলায় জমি খুঁজতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরোচ্ছেন।
তিনি আগেও দু'বার চেষ্টা করেছিলেন জেলা সফরে বেরিয়ে। দেখেছেন তো কি হয়! খালি চেয়ারের সামনে বসে বক্তব্য রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে হাওয়া তুলে জল মাপার চেষ্টা করা হচ্ছে।
১০) শহর থেকে জেলা দিকে দিকে ডাকাতি। ডেলিভারি বয় বা অফিসের সেজে। সাধারণ মানুষের নিরাপত্তা (১ দিনে ৩ জায়গা তে -দমদম দুর্গানগর এর স্বর্ণ ব্যবসায়ী বাড়িতে + ত্রিবেনীতে জ্যোতিষীর বাড়িতে + GST আধিকারিকের পরিচয় দিয়ে পার্ক স্ট্রিটের একটি গয়নার শোরুমে)
পুলিস নিঃসন্দেহে কড়া হয়েছে। তাই অনেক ছোট খাটো ঘটনা বন্ধ হয়েছে। এতদিন ধরে যে চেন চলে এসেছে দুষ্কৃতীদের, সেই চেন এখনো ভাঙা সম্ভব হয়নি। আমার মনে হয় এগুলো ধীরে ধীরে শান্ত হবে।
১১) যৌন হেনস্থার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ব্রাত্য বসুর বিরুদ্ধে। এবার তথ্য সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে তলব দুর্নীতি দমন কমিশনের। হাজরা দিয়েছেন মাত্র চারজন।
শুধু ব্রাত্য বসু কেন, তাঁর সঙ্গে তিনি ছিলেন সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেও তো অভিযোগ উঠেছে। অনুষ্ঠান করা, টিকিট নেওয়া, অনুষ্ঠান স্থল ঠিক করা -- সবকিছু থেকেই কাটমানি নিয়েছে এরা। কোনটাকে বাদ দিয়েছে? সবকিছু তদন্ত হওয়া উচিত। যখন অভিযোগ এসেছে।
১২) সুমিত রায় আজ তার বিরুদ্ধে করা শালবনী থানায় (১৬৫/২৬) কেসে জামিন পেয়েছে,মেদিনীপুর কোর্ট থেকে। এটাই সুমিত রায়ের প্রথম জামিন, মেদিনীপুর কোর্ট এ আরও ৩ টি আলিপুর কোর্টে ২ টি আর ডায়মন্ড হারবার কোর্টে ৫ টি মামলা আছে। বর্তমানে উনি ডায়মন্ড হারবার জেলে আছেন।
সুমিত রায় এমন একজন ব্যক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ আসছে, তার মধ্যেও তাঁর হাত রয়েছে। কেস চলছে। আরো কেস হতে পারে। বহু ঘটনার সঙ্গে যুক্ত এরা। যেমন তদন্ত চলছে তেমন চলবে। দেখুন না, অনেক কিছু উঠে আসবে।
১৩) ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে উন্নয়নের জনজোয়ার। ফরাক্কা নতুন ব্রিজের উদ্বোধন। কোলাঘাটে কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে একগুচ্ছে প্রকল্পের সূচনা।
কোলাঘাটে যেমন ব্রিজ রয়েছে। ফরাক্কাতেও নতুন ব্রিজ উদ্বোধন হতে চলেছে। এই ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল। ওই রাস্তা দিয়ে যারা আমরা চলাচল করি খুব যানজটের কবলে পড়তাম। নতুন ফরাক্কা ব্রিজ হয়ে যাওয়ায় অনেক সুবিধা হল। আমাদের উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হচ্ছে। এটা খুব ভালো হচ্ছে। আমরা খুব খুশি। মানুষ খুশি। আমাদের নীতিন গড়করি জি। যাকে আমরা বিশ্বকর্মা বলে থাকি। তার হাত ধরে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। এর আগেও তিনি বলেছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে তিনি সহযোগিতা পাননি। এবার কেন্দ্র ও রাজ্যে যৌথ ভাবে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। জনজীবনের গতি অনেকটাই বেড়ে যাবে।
আরও পড়ুন: বদলের বাংলায় প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর! হোগলা পাতার ছাউনির পরিবর্তে... কলকাতা থেকে হেলিকপ্টার
১৪) বাংলাদেশে বারবার নির্যাতনের বিরুদ্ধে এবার হিন্দুরা এককাট্টা। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে ২৭ নভেম্বর বরিশালে সংহতি মিছিলের ডাক।
বাংলাদেশের যেভাবে হিন্দুরা নির্যাতিত হয়েছে বা হয়ে চলেছে, তার বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ প্রভু আন্দোলন শুরু করেছিলেন। যে কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। কী অবস্থায় রয়েছেন সেটা আমরা বুঝতে পারছি না। এ ব্যাপারে অবশ্যই প্রতিবাদ করা উচিত। এ ব্যাপারে হিন্দুদের সম্পূর্ণ অধিকার রয়েছে। আন্দোলন আরো জোরদার হওয়া উচিত। এটা বিশ্বের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া উচিত।
১৫) এস আই আর -এ নাম বাদ যাওয়া ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নথি চাইছে পুলিশ। এই নিয়ে বিভিন্ন অভিযোগ সোনা যাচ্ছে।
বিএলওদের কাছে এত সময় নেই প্রত্যেকটি বাড়ি যাওয়ার। যদি সময় থাকতো তাহলে অনেক আগেই সমাধান হয়ে যেত। পুলিস যদি সহযোগিতা করছে তাহলে অসুবিধা কোথায়? যেকোনো আইনের কাজে পুলিস সহযোগিতা করতে পারে। নথি দিতে অসুবিধা কোথায় রয়েছে? একটা কপি দিয়ে দেবে, সেখানে সমস্যা কি হচ্ছে। নতি চাইলে সমস্যা, না চাইলে সমস্যা।
১৬) পুরসভার ভোটগুলি বিরোধীরা আটকে দেওয়ার চেষ্টা করছে? কারণ বিরোধীরা তো অনেকাংশে সফল হয়েছে। সুপ্রিম কোর্টও আপাতত স্থগিতাদেশ দিয়েছে।
আদালতে যখন কেস হয়েছে, তখন তো অপেক্ষা করতেই হবে। আদালতের পর্যবেক্ষণ তো মানতেই হবে। দেখা যাক। ২৮ নভেম্বর তো শুনানি রয়েছে। ওখানে কী বলবে তার দিকে নজর রয়েছে।
১৭) কেন বারবার বিরোধীরা এ ব্যাপারে আদালতে যাচ্ছে? ভোট না হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে না?
দেখুন যারা ভোট না করে, দীর্ঘদিন ধরে পুরসভায় ফেলে রেখেছে, তারা ক্ষমতা থেকে চলে গিয়ে এখনও তাই চাইছে। এটা কোনো মানে হয়না। আমাদের সরকার চাইছে, দ্রুত ভোট হোক। মানুষ পরিষেবা পাক। মানুষের হাতে ক্ষমতা যাক। মানুষ উন্নয়নের ভাগীদারি হোক। তা হচ্ছে না। এই যোগ্য জবাব সঠিক সময় পাবে।
১৮) শেখ হাসিনা ঢাকায় ফেরার তারিখ যত এগিয়ে আসছে সীমান্তবর্তী অংশের নিরাপত্তা ততই বাড়ছে।
ইতিমধ্যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে আমরা তা নিয়ে সতর্ক রয়েছি। সীমান্তে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার প্রভাব যাতে এ রাজ্যে না পড়ে তার জন্যও আমরা সতর্ক রয়েছি। শেখ হাসিনা বাংলাদেশের পেমেন্ট বলে জানিয়েছেন। যার জন্য উত্তেজনা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্দরমহলে। ওই দেশে উত্তেজনা হলে তার ঢেউ এরাজ্যে এসেও পড়ে। সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেটা রয়েছে।
১৯) কোচবিহারে মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা - আইনশৃঙ্খলা নিয়ে বার্তা।
কোচবিহার উত্তরবঙ্গের সবথেকে স্পর্শকাতর এবং সংবিধানশীল জেলা। ধার্মিকভাবে হোক বা রাজনৈতিকভাবে একাধিক খুন ও হিংসা হয়েছে ওই জেলায়। ওপার বাংলা যেমন উত্তেজনা থাকে, এপার বাংলাও একই রকম ভাবে উত্তেজনা থাকে। আগের ভোটগুলোতে কোচবিহারের গুলি চলেছিল। অনুপ্রবেশকারীরা কোচবিহারে ঢুকে গুলি চালিয়েছিল। নিরাপত্তার অবস্থা নিয়ে সর্বদা সচেতন এবং সতর্ক থাকতে হয়। ওই জেলাকে অশান্ত করার কেউ চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করতে হবে। মানুষ দীর্ঘদিন ধরে ওখানে অনেক কিছু দেখেছে। পরিবর্তনের সরকারের আমলে সেই হিংসা হতে দেবে না।
২০) বাল্যবিবাহ রুখতে স্কুলে স্কুলে শপথ, রাজ্যজুড়ে ১০০ দিনের প্রচার। বাল্যবিবাহ রুখতে এবার বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি পালিত হবে। স্কুলে পড়াকালীন বা ড্রপ আউট হলেই মাত্র ১২-১৪ বছর বয়সে বহু মেয়ের বিয়ে হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘু প্রবন এলাকা গুলিতেই এই ধরনের প্রবণতা সবথেকে বেশি। সামাজিক জাগরণ না হলে এই ধরনের ঘটনা আটকানো সম্ভব নয়। আইন তো রয়েছেই। আমাদের সরকার আসার পর এই বিষয়ে বারবার করে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন, মেয়েদেরকে পড়তে পাঠান। মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলুন। সরকার সব দিক থেকে সহযোগিতা করছে এই ব্যাপারে। নইলে সুস্থ সমাজ, স্বাস্থ্যকর সমাজ তৈরি করা যাবে না। ১৪ বা ১৫ বছরের মেয়ে যদি মা হয় তাহলে তার সন্তানের কি অবস্থা হয় সেটা আমরা জানি। এটা সমাজকে বোঝাতে হবে। নইলে পরিত্রান পাওয়া কষ্টকর। যে তৃণমূল সরকার এগিয়ে বাংলার কথা বলতো, তাদের আমলে বাল্যবিবাহে এগিয়েছিল বাংলা।
২১) পশ্চিমবঙ্গের হাসপাতাল চত্বরে হকার ও বিক্রেতাদের প্রবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ভবন।
নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত। ট্রেনের ডিব্বার মতো হয়ে গিয়েছে এখন আমাদের সরকারি হাসপাতালগুলো। হকাররা দাপিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যত্রতত্র স্টল তৈরি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভিড় লেগে থাকে। মানুষ সঠিকভাবে বসতে পারেনা। গাড়ি এলে দাঁড়াতে পারে না। সঠিকভাবে অ্যাম্বুল্যান্স থাকতে পারে না। এই ধরনের ছবি থেকে মুক্ত করতে হবে বাংলাকে। হাসপাতালগুলোকে পরিষ্কার রাখতে হবে। নইলে চিকিৎসার পরিবেশে তৈরি হবে না হাসপাতালগুলোতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)