ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটলেও বৃষ্টির ভ্রুকুটি, নতুন করে নিম্নচাপের আশঙ্কা!
West Bengal Weather Update: বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে
অয়ন ঘোষাল: ঘূর্ণিঝড় অর্ণব অতি গভীর নিম্নচাপে পরিণত। অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত। অর্ণবের জেরে মৎস্যজীবীদের ২৯ অক্টোবর পর্যন্ত বাংলা উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এর প্রভাবে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ৩০ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুক্রবারেও।
ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। অতি গভীর নিম্নচাপ রূপে ছত্রিশগড়ের দিকে এগোচ্ছে। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিক। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে।
এছাড়া দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।
আরও পড়ুন, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগে থাকা ২০০ গ্রাম সোনা ও বিপুল নগদ নিয়ে চম্পট ৪
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এই জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং বাকি জেলায় কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দমকা ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস দু এক জায়গায় হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকা শুষ্ক আবহাওয়া।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। এই দুই জেলার দু এক জায়গায় বৃষ্টি হতে পারে ১১০মিলিমিটার পর্যন্ত। সঙ্গে ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ৩১ অক্টোবর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ১ নভেম্বর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন, ফের সুপ্রিম কোর্টে CBI! বদলের বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় বড় আপডেট
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য ঝড়ো হওয়া থাকতে পারে। শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে আগামী সপ্তাহে এর বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মাঝে শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৮ শতাংশ। সামান্য হালকা বৃষ্টি হয়েছে শহরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)