SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কল্পতরু শুভেন্দু সরকার: বিরাট সুখবর, রাজ্যের এইসব কর্মীদের এক লাফে মাসে ২,০০০ টাকা বাড়ল-- এখন কত হল বেতন?

West Bengal Civil Volunteer salary Hike: পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের (Civil Defence Volunteers) দৈনিক ও মাসিক ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল অর্থ দপ্তর। দৈনিক ভাতা বেড়ে হলো ৮২৫ টাকা, মাসে বাড়ল ২,০০০ টাকা।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 20, 2026, 21:41 IST | Updated: Nov 20, 2026, 22:00 IST
Image Credit: আবার বেতন বাড়ল রাজ্যের এইসব কর্মীদের...
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর। অর্থ দফতরের অনুমোদনে বাড়ল দৈনিক ও মাসিক ভাতা, কত হল নতুন বেতন?

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন-ভাতা কাঠামোয় একের পর এক বড় পরিবর্তন আনছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance - DA) একধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিস ও হোমগার্ডদের মাসিক সাম্মানিক ২,০০০ টাকা বাড়ানোর পর, এবার বড়সড় সুখবর পেলেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা (Civil Defence Volunteers)। রাজ্যের অর্থ দফতর বা ফিন্যান্স ডিপার্টমেন্ট (Finance Department)-এর অনুমোদনে তাঁদের দৈনিক ও মাসিক ভাতা বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কত বাড়ল দৈনিক ও মাসিক ভাতা?
 

নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা বা ডেইলি অ্যালাউন্স (Daily Allowance) ৬৭ টাকা করে বাড়ানো হয়েছে।

নিয়োগ যাচাই ও সরকারের অবস্থান
রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং জরুরি পরিষেবায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন সরকারের তরফে জানানো হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে চুক্তির ভিত্তিতে হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য কর্মীদের চিহ্নিত করতে প্রশাসন যাচাই বা স্ক্রুটিনি (Scrutiny) প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে। তবে সেই প্রশাসনিক প্রক্রিয়ার আগেই ভলেন্টিয়ারদের আর্থিক সুরাহার কথা মাথায় রেখে ভাতা বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দিল নবান্ন।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এল সামনে: ২০২৭ সালে ৪১ দিন ছুটি, পুজো থেকে ছট--টানা বন্ধ সরকারি অফিস? দেখে নিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES