SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ঝড়ের সকালে দীঘার কাছে উত্তাল সমুদ্রে বিকল ট্রলারের ইঞ্জিন! ১৫ মৎস্যজীবী-সহ ট্রলারটি...

Cyclone Akwan update Today: আপাতত জানা গিয়েছে, দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এবং এটি আর শক্তি বাড়াবে না।

Written By Soumitra Sen
Published: Nov 20, 2026, 15:33 IST | Updated: Nov 20, 2026, 15:49 IST
Join

কিরণ মান্না: দীঘার কাছে উত্তাল সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বিপাকে পড়লেন মৎস্যজীবীরা! স্পিডবোটে গিয়ে ১৫ জন-সহ ট্রলারকে উদ্ধার প্রশাসনের। আখভানের মধ্যেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল।

আরও পড়ুন: তাপমাত্রা এক ধাক্কায় নামল ৭ ডিগ্রি! 'আখভান' আবহেই শীতল দিন শহরে! এবার কি শীত সব 

বিপদে মৎস্যজীবীরা

দীঘার কাছে উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকে পড়লেন ১৫ জন মৎস্যজীবী। বিপদে পড়ল মৎস্যজীবীবোঝাই একটি মাছ ধরার ট্রলার। জানা গিয়েছে, ফেরার পথে সকাল থেকেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। দীঘা উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে ট্রলারটি আটকে পড়ে। এরই মধ্যে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। ঢেউয়ের দাপটে ট্রলারটি উল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

উদ্ধারকাজে প্রশাসন

খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে প্রশাসন। স্পিড বোটে করে নুলিয়ারা বোটের কাছে ছুটে যান। শেষে ইঞ্জিন মেরামতির মিস্ত্রিদের তৎপরতায় ঠিক হয় বোট। দীর্ঘ চেষ্টার পরে সমুদ্রের মাঝেই ট্রলারের ইঞ্জিন মেরামত করা সম্ভব হয়। এরপর ট্রলারটিকে নিরাপদে উপকূলে ফিরিয়ে আনাও হয়। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবী-সহ ট্রলারটিও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES