তাপমাত্রা এক ধাক্কায় নামল ৭ ডিগ্রি! 'আখভান' আবহেই শীতল দিন শহরে! এবার কি শীত সব রেকর্ড ছাপিয়ে যাবে?
Cyclone Akwan Impact: আপাতত জানা গিয়েছে, দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এবং এটি আর শক্তি বাড়াবে না।
অয়ন ঘোষাল: ঝড়বৃষ্টি যা হওযার তা তো হবে; এদিকে আখভান ইমপ্যাক্টে শীতল দিন কলকাতায়। শীত এখনও পাকাপাকি পড়েনি গ্রামবাংলায়। কিন্তু তার মধ্যেই শীত-শীত ভাব অনুভূত হচ্ছে আজ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একধাক্কায় ৭ ডিগ্রি নেমে গেল। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩০ ডিগ্রি। সেই তাপমাত্রা নেমে দাঁড়াল ২৩ ডিগ্রিতে!
এল নিনো
এদিকে অবশ্য় তুষারপাতের ছবি অল্পবিস্তর দেখা যাচ্ছিলই। কখনও সিকিমে কখনও উত্তরাখণ্ডে। কিন্তু একটা প্রশ্ন সকলের মনেই। এল নিনো যেরকম গরম ও বর্ষার উপর প্রভাব ফেলেছিল, সেরকম কি শীতের উপরও প্রভাব ফেলবে না? ফেললে, কীভাবে ফেলবে?
আরও পড়ুন: বাংলার জমিতে বর্গির মতো হামলা চালাচ্ছে 'আখভান'!
আরও পড়ুন: খানখান আখভান! ল্যান্ডফলের একঘণ্টার মধ্যেই ভেঙে ৩ টুকরো প্রবল ঘূর্ণিঝড়! একটি থাবা বাড়াচ্ছে বাংলার দিকে
সর্বোচ্চ অস্বাভাবিকতা
NOAA CRW ডেটার ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের সর্বশেষ বিশ্লেষণ পাওয়া গিয়েছে। তাতে এল নিনোর উল্লেখযোগ্য উষ্ণ-অঞ্চল ধরা পড়ছে। পূর্ব অংশে তাপমাত্রার সর্বোচ্চ অস্বাভাবিকতা দেখা গিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭°C (১২.৬°F)-এরও বেশি! গত ৭০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো বলে মনে করছেন বিজ্ঞানীরা।
তুষারপাতের সম্ভাবনায় বদল
একটি শক্তিশালী এল নিনো সাধারণত প্রশান্ত মহাসাগরীয় জেট স্ট্রিমকে আরও বিস্তৃত করে, যার ফলে দক্ষিণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নিম্নচাপ, শীতল তাপমাত্রা এবং বেশি আর্দ্রতা দেখা যায়। ঠান্ডা বাতাসের প্রবাহের উপর নির্ভর করে এল নিনো মধ্য, দক্ষিণ ও পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে তুষারপাতের সম্ভাবনাকে বদলে দেয়।
ঠান্ডা বাতাসের অনুপ্রবেশ
সিয়েরা নেভাডা, ফোর কর্নার্স, সাউদার্ন রকিজ এবং সেন্ট্রাল প্লেইনস ও আপার মিডওয়েস্টের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তুষারপাত হয়েছে। প্যাসিফিক নর্থওয়েস্ট, নর্দার্ন রকিজ, গ্রেট লেকস, ওহায়ো ভ্যালি এবং নর্থইস্টের কিছু অংশে তুষারপাতের ঘাটতি রেকর্ড করা হয়েছে। এতে বোঝা যায় যে জেট স্ট্রিম অনুকূল অবস্থানে থাকলেও উষ্ণ কানাডিয়ান রিজ (Canadian ridge) ঠান্ডা বাতাসের অনুপ্রবেশ কমিয়ে দেয় এবং উত্তরের ঝোড়ো সিস্টেমের ধারাবাহিকতাও কমিয়ে দেয়।
তুষারপাত কম
একটি সুপার এল নিনো উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল বাদে ইউরোপের বড় অংশ জুড়েও তুষারপাত কমিয়ে দেয়। এর মূল কারণ, আটলান্টিক থেকে আসা হালকা পশ্চিমি প্রবাহ (westerly flow) এবং উঁচুতে ওঠা একটি দক্ষিণি রিজ (southerly ridge), যা তাপমাত্রাকে এতটাই বেশি রাখে যে, উঁচু পার্বত্য এলাকা ছাড়া ব্যাপকভাবে তুষার পড়তেই পারে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)