SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এল সামনে: ২০২৭ সালে ৪১ দিন ছুটি, পুজো থেকে ছট--টানা বন্ধ সরকারি অফিস? দেখে নিন

Govt Employee Holiday List: একইভাবে ১৪ নভেম্বর মিলাদ-উন-নবি এবং গুরু নানক জয়ন্তীও রবিবারে পড়ছে। ফলে এই দিনগুলির জন্য আলাদা কোনো গেজেটেড ছুটি ঘোষণা করা হয়নি।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 20, 2026, 18:53 IST | Updated: Nov 20, 2026, 19:26 IST
Image Credit: সরকারি কর্মীদের ছুটির তালিকা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের সরকারি ছুটির ক্যালেন্ডারে (Holiday Calendar 2027) আনুষ্ঠানিক অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালে রাজ্যের সরকারি কর্মীরা মোট ৪১ দিন সরকারি ছুটি (Government Holidays) উপভোগ করতে পারবেন।

এর মধ্যে ২৩ দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (Negotiable Instruments Act) অধীনে গেজেটেড ছুটি (Gazetted Holidays) এবং বাকি ১৮ দিন কার্যনির্বাহী আদেশের (Executive Orders) অধীনে ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। এর পাশাপাশি নিয়মিত রবিবারের সাপ্তাহিক ছুটি তো থাকছেই। দুর্গাপুজো, ছট ও মার্চে টানা ছুটির সুযোগ

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসার ৭ মাসের মধ্যেই মর্মান্তিক মৃত্যু: কেঁপে গেল রাজনীতি

২০২৭ সালের ক্যালেন্ডারে বেশ কয়েকটি বড় উৎসবের ক্ষেত্রে টানা ছুটির (Long Weekend) সুযোগ তৈরি হয়েছে।

বিবার উৎসব পড়লে কি অতিরিক্ত ছুটি মিলবে?

ঝাড়খণ্ড সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও উৎসব বা জাতীয় দিবস রবিবারে পড়লে তার পরিবর্তে আলাদা করে অতিরিক্ত ছুটি (Extra Holiday) দেওয়া হবে না। ২০২৭ সালে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস (Independence Day) রবিবার পড়েছে।

একইভাবে ১৪ নভেম্বর মিলাদ-উন-নবি এবং গুরু নানক জয়ন্তীও রবিবারে পড়ছে। ফলে এই দিনগুলির জন্য আলাদা কোনো গেজেটেড ছুটি ঘোষণা করা হয়নি। তবে যেসব জরুরি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানে রবিবার সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য হয়, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম মেনেই কর্মীরা ছুটি পাবেন।

আরও পড়ুন: রাজ্যের এই শিক্ষকদের DA বাড়ল ৪০%: নভেম্বরের বেতনের সঙ্গেই ঢুকবে বাড়তি টাকা, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

২০২৭ সালের ২৩টি গেজেটেড ছুটির সম্পূর্ণ তালিকা

তারিখ                  উৎসব / বিশেষ দিবস                 তারিখ            উৎসব / বিশেষ দিবস

২৬ জানুয়ারি        প্রজাতন্ত্র দিবস (Republic Day)    ১৬ জুন          মহরম (Muharram)

৬ মার্চ              মহাশিবরাত্রি (Mahashivratri)        ২৫ অগস্ট           জন্মাষ্টমী 
১০ মার্চ             ঈদ-উল-ফিতর (Eid-ul-Fitr)          ১১ সেপ্টেম্বর        করমা পুজো 
২২ মার্চ            হোলিকা দহন (Holika Dahan)       ২ অক্টোবর         গান্ধী জয়ন্তী 
২৩ মার্চ            হোলি (Holi)                                  ৭ অক্টোবর          মহাষ্টমী 
২৬ মার্চ            গুড ফ্রাইডে (Good Friday)          ৮ অক্টোবর         মহানবমী 
৯ এপ্রিল           সরহুল (Sarhul)                            ৯ অক্টোবর          বিজয়া দশমী
১৪ এপ্রিল         আম্বেদকর জয়ন্তী                         ২৯ অক্টোবর        দীপাবলি 
১৫ এপ্রিল          রামনবমী                                   ৪ নভেম্বর              ছট পুজো -
১৯ এপ্রিল           মহাবীর জয়ন্তী                          ৫ নভেম্বর              ছট পুজো - 
১৭ মে              বকরি ঈদ                                   ২৫ ডিসেম্বর          বড়দিন (Christmas)
২০ মে              বুদ্ধ পূর্ণিমা ও রঘুনাথ মুর্মু জয়ন্তী

কোথায় কার্যকর হবে এই তালিকা?
 

মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, এই ক্যালেন্ডার ঝাড়খণ্ড সরকারের সমস্ত সরকারি দফতর (Government Offices), সরকারি সংস্থা (PSU) এবং ব্যাংকগুলোর (Banks) ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ৪১ দিনের মধ্যে ১৮টি কার্যনির্বাহী আদেশের ছুটির পৃথক তারিখের সম্পূর্ণ তালিকা চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তিতে (Official Notification) প্রকাশিত হলে কর্মীরা তা মিলিয়ে নিতে পারবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES