SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

VIRAL VIDEO: 'তোমাকে আমিই...' যুবরাজের বাবার সঙ্গে তাঁবুতে একান্তে অনয়া বাঙ্গার ! কিছু সেকেন্ডের ভিডিয়োতে তোলপাড়

অনয়া বাঙ্গার এবার যোগরাজ সিংয়ের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন। যুবরাজ সিংয়ের বাবা তাঁকে একজন অনন্য খেলোয়াড় হিসেবে গড়ে তোলারই প্রতিশ্রুতি দিয়েছেন।

Written By Subhapam Saha
Published: Nov 20, 2026, 13:36 IST | Updated: Nov 20, 2026, 13:47 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনয়া বাঙ্গার ক্রিকেটের প্রতি অ্য়াম্বিশন আঁকড়েই এগিয়ে যাচ্ছেন। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতের প্রাক্তন ব্যাটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা। যিনি পুরুষ থেকে কন্য়া হয়েছেন দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের লিঙ্গ রূপান্তরের যাত্রায়। অনয়া দেশের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংয়ের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেছেন তিনি। বাঙ্গারকন্যা ইনস্টাগ্রামে কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবার সঙ্গে অনুশীলনের কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক তাঁবুতে বসে যোগরাজের থেকে ক্রিকেট নিয়ে একান্তে আলোচনা করছেন অনয়া। যোগরাজ সিংয়ের সঙ্গে তাঁর অনুশীলনের কিছু মুহূর্ত ফুটে উঠেছে। ক্যাপশনে লিখেছেন, 'যোগরাজ সিংয়ের সঙ্গে অনুশীলন শুরু হল'। অনয়ার এই নয়া উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর যাত্রার পরবর্তী পর্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। আরও একটি ভিডিয়ো যোগরাজের সঙ্গে শেয়ার করে অনয়া লিখেছেন, 'অনুশীলনের আগে ছোট্ট একটু কথোপকথন… এই শুরুর জন্য কৃতজ্ঞ'। জোড়া ভিডিয়ো প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হল।

যোগরাজ বদলে দিতে চান অনয়াকে

যোগরাজ তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়ে অনয়াকে বলেছেন, 'আমিই তোমাকে একজন অন্যরকম খেলোয়াড়ে পরিণত করব।' যোগরাজ প্রশিক্ষণের সময় শৃঙ্খলা ও নিষ্ঠার উপর বিশেষ জোর দিয়েছেন। কোনো অজুহাত না দেখিয়ে, ক্লান্ত বোধ করলে সরাসরি তাঁকে তা জানানোর পরামর্শ দিয়েছেন যোগরাজ। এছাড়া তিনি কোচ ও খেলোয়াড়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং ভালো বোঝাপড়ার গুরুত্ব নিয়েও কথা বলেন। প্রাক্তন এই ক্রিকেটার অনয়ার ব্যাটিং কৌশলের, বিশেষ করে তাঁর ব্যাটের সাবলীল গতির প্রশংসা করেছেন এবং বলেন যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে আরও উন্নতি করতে পারবে। এর আগেও অর্জুন টেন্ডুলকারকে নিয়ে কাজ করেছেন যোগরাজ এবং তাদের ক্রিকেটীয় যাত্রার বিভিন্ন পর্যায়ে সহায়তা করেছেন।

অনয়ার পাখির চোখ কামব্যাকে

অনয়া বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং এখন নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এর আগে তিনি মুম্বইভিত্তিক ইসলাম জিমখানার হয়ে খেলেছেন এবং ইংল্যান্ডের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও মাঠে নেমেছেন। ২০১৯ সালে তিনি অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে পুদুচেরির প্রতিনিধিত্ব করেন। সেই টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে মোট ৩০০ রান করেন (যার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ১৫০) এবং ২০ উইকেটও শিকার করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের 'ট্রান্সজেন্ডার ও জেন্ডার-ডাইভার্স প্লেয়ার পলিসি'র (রূপান্তরকামী ও লিঙ্গ-বৈচিত্র্যময় খেলোয়াড় বিষয়ক নীতিমালা) আওতায় অনয়ার বিষয়টি পর্যালোচনা করেছে। এর পরিপ্রেক্ষিতে, প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে, ২০২৭ সালের মার্চ মাস থেকে তাঁকে এলিট পর্যায়ের নারী ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES