• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /ফের বড়সড় বিপদের সংকেত? ৬.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র আতঙ্কে প্রাণ বাঁচাতে রাস্তায় জনতা

ফের বড়সড় বিপদের সংকেত? ৬.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র আতঙ্কে প্রাণ বাঁচাতে রাস্তায় জনতা

Written BySoumita Khan
Published: Nov 21, 2026, 10:58 IST|Updated: Nov 21, 2026, 11:06 IST
joinshare

Peru Earthquake: গত শুক্রবার সন্ধ্যেবেলা ভয়ংকর কম্পন পেরুতে। এর কেন্দ্রস্থল ছিল আন্দিজ পর্বতমালায়। আতঙ্কে শহরবাসী রাস্তায় নেমে আসেন।

পেরুতে ভূমিকম্প1/6

পেরুতে ভূমিকম্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পেরু। কম্পনের মাত্রা ছিল ৬.৯। কম্পন এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল 2/6

ভূমিকম্পটির উৎপত্তিস্থল

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আন্দিজ পর্বতমালায়। এটি জুনিন শহর থেকে ৩৪ কিলোমিটার (২১ মাইল) উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরে অবস্থিত ছিল।
ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য3/6

ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য মেলেনি। তবে দেশটির রাজধানীতেও এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
'রিং অব ফায়ার'4/6

'রিং অব ফায়ার'

প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার 'রিং অব ফায়ার' অঞ্চলে পেরুর অবস্থান। প্রায় ৪০ হাজার কিলোমিটার (২৫ হাজার মাইল) দীর্ঘ আগ্নেয়গিরি ও চ্যুতিরেখার এই বলয়টিতে বিশ্বের অধিকাংশ ভূমিকম্প হয়ে থাকে।
একাধিক ভূমিকম্প5/6

একাধিক ভূমিকম্প

এর আগেও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। গত আগস্টে পেরুর আন্দিজ অঞ্চলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্পে দুজন আহত হন।
ছয়জনের মৃত্যু6/6

ছয়জনের মৃত্যু

সে সময় বেশ কিছু ঘরবাড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে জুনিন অঞ্চলেই ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয় এবং ৩০ জন আহত হন।
TAGS:
Earthquake

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.