- জি নিউজ বাংলা
- /ফোটো
- /কসবার পরিবহন ভবনে সিএনজি পাম্পে হামলা! ক্রিকেট ব্যাট, হকিস্টিক নিয়ে ঢুকে ভাঙচুর, আহত ৪
কসবার পরিবহন ভবনে সিএনজি পাম্পে হামলা! ক্রিকেট ব্যাট, হকিস্টিক নিয়ে ঢুকে ভাঙচুর, আহত ৪
Published: Nov 27, 2026, 14:10 IST|Updated: Nov 27, 2026, 14:26 IST
কসবার পরিবহন ভবনে সিএনজি পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ। ব্যাট, হকিস্টিক নিয়ে ১৫-২০ জনের তাণ্ডবে আহত চারজন। ঘটনার তদন্তে কসবা থানার পুলিস।
1/6কসবার পরিবহন ভবনে হামলা!
অয়ন ঘোষাল: বেঙ্গল গ্যাস কোম্পানির সিএনজি পাম্পে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে।
2/6ব্যাট, হকিস্টিক নিয়ে চড়াও
সকাল সাড়ে ৮টা নাগাদ পাম্পে ঢুকে পড়ে ১৫-২০ জন যুবক। অনেকের হাতেই ছিল ক্রিকেট ব্যাট, হকিস্টিক ও উইকেট।
3/6পাম্প অফিসে ব্যাপক ভাঙচুর
কিছু বুঝে ওঠার আগেই সিএনজি পাম্পের অফিসে হামলা চালানো হয়। নির্বিচারে ভাঙচুর চলে বলে অভিযোগ।
4/6আহত মোট ৪ জন
বাধা দিতে গিয়ে পাম্পের দুই কর্মী এবং কলকাতা পুরসভার মেকানিক্যাল সুইপার গাড়ির দুই চালক আহত হন।
5/6কী কারণে হামলা?
পুলিস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিদিন সকালে পুরসভার প্রায় ২৫টি গাড়ি এই পাম্প থেকে সিএনজি নেয়। গাড়ির লম্বা লাইন ইনকাম ট্যাক্স আবাসনের গেট পর্যন্ত পৌঁছে যায়। তাতেই আবাসনের গেট আটকে যাওয়ার অভিযোগ।
6/6তদন্তে কসবা থানার পুলিস
পাম্প কর্তৃপক্ষের তরফে এখনও নির্দিষ্ট কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।