• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /সোনার বাজারে দাম কমার সুনামি! মাত্র ১২ হাজারেই পাবেন গয়না? বিপুল সস্তা হলুদ ধাতু

সোনার বাজারে দাম কমার সুনামি! মাত্র ১২ হাজারেই পাবেন গয়না? বিপুল সস্তা হলুদ ধাতু

Written ByDebasmita Das
Published: Nov 20, 2026, 12:44 IST|Updated: Nov 20, 2026, 12:59 IST
joinshare

Gold Rate Today Kolkata: এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা-রুপো! কলকাতায় ২২ ক্যারাটের দাম কত? এখনই কিনবেন, নাকি আরও কমার অপেক্ষা?

Gold and silver prices crash up1/6

কতটা কমল সোনার দাম?

২০ নভেম্বর সকালে MCX-এ ডিসেম্বর ডেলিভারির সোনার ফিউচার্সের দাম প্রায় ৩.৯৪ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,২২,৪৩০ টাকায় নেমেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় বড় পতন। রুপোর দামও প্রায় ৫.৭৩ শতাংশ কমে প্রতি কেজি ১,৪৮,৪৬৬ টাকায় নেমে এসেছে।
Gold and silver prices crash up2/6

কলকাতায় আজ সোনার দাম কত?

কলকাতার বাজারে ২০ নভেম্বরের প্রকাশিত দর অনুযায়ী- ২৪ ক্যারাট সোনা: প্রতি ১০ গ্রাম ১,৩৩,২৫০ টাকা, ২২ ক্যারাট সোনা: প্রতি ১০ গ্রাম ১,২২,১৪০ টাকা, ১৮ ক্যারাট সোনা: প্রতি ১০ গ্রাম প্রায় ৯৯,৯৩৮ টাকা। অর্থাৎ ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম প্রায় ১২,২১৪ টাকা। গয়না কেনার ক্ষেত্রে এর সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ যোগ হবে।
Gold and silver prices crash up3/6

কেন হঠাৎ কমছে সোনা-রুপোর দাম?

বিশেষজ্ঞদের মতে, সোনা-রুপোর দামে পতনের পিছনে রয়েছে কয়েকটি কারণ- শক্তিশালী মার্কিন ডলার। মার্কিন বন্ডের ইল্ড বৃদ্ধি। আমেরিকায় মূল্যবৃদ্ধির চাপ। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের সোনা-রুপো বিক্রির প্রবণতা।
Gold and silver prices crash up4/6

এখনই কি সোনা কেনার সেরা সময়?

দাম কমেছে বলেই তাড়াহুড়ো করে সোনা কেনার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষজ্ঞদের মতে, আপাতত বাজারে অস্থিরতা থাকতে পারে। যাঁদের বিয়ের অনুষ্ঠান বা পারিবারিক প্রয়োজনে সোনা কেনা জরুরি, তাঁরা প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কেনার কথা ভাবতে পারেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে কিনলে বাজারের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
Gold and silver prices crash up5/6

আরও কমবে সোনা-রুপোর দাম?

আগামী দিনে সোনা-রুপোর দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে আমেরিকার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের উপর। ডিসেম্বরের বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ডলারের গতিবিধি, মূল্যবৃদ্ধির হার এবং আন্তর্জাতিক পরিস্থিতিও দামের ওঠানামায় প্রভাব ফেলবে।
Gold and silver prices crash up6/6

সোনা-রুপোর দামে বড় পতন!

সোনা কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর! এক ধাক্কায় অনেকটা কমল সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। কলকাতায় শুক্রবার ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার দর কত? জেনে নিন।
TAGS:
Gold Price

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.