72 Hrs Warning for Deadly Crisis: পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও কিছু জরুরি সামগ্রী মজুত রাখুন। যে কোনও সময় সংকট ঘনাতে পারে। কোনো কোনো দেশে এই প্রস্তুতির সময়সীমা আরও বেশি-- এক সপ্তাহ, এমনকি কোথাও আবার ১০ দিন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হঠাৎ বিদ্যুৎ চলে গেল! বন্ধ মোবাইল নেটওয়ার্ক! ব্যাংকের কার্ডে লেনদেন করা যাচ্ছে না! বাজার থেকে উধাও খাবার ও জল। কোথায় ঘটল এরকম? না, এখনও ঘটেনি। তবে, যে কোনও সময়ে ঘটতে পারে। ইউরোপের দেশগুলি এখন নাগরিকদের এমন এক পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে বলছে।
1/9
কী পরামর্শ?
কী পরামর্শ দেওয়া হচ্ছে? পরামর্শ দেওয়া হচ্ছে, মানুষ যেন ঘরে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও কিছু জরুরি সামগ্রী মজুত রাখেন। কোনো কোনো জায়গায় এই প্রস্তুতির সময়সীমা আরও বেশি-- এক সপ্তাহ, ১০ দিন।
2/9
উদ্বিগ্ন-আতঙ্কিত
আর এই পরামর্শ মেনেই সম্প্রতি ইউরোপের বাজারগুলিতে সাধারণ মানুষের কেনাকাটার ধরনেও বড় রকম পরিবর্তন দেখা গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন ক্রেতাদের ঝুড়িতে জায়গা করে নিচ্ছে প্যাকেজড মাংস, শুকনা ফল, জলের বোতল, টর্চলাইট, মোমবাতি ও ব্যাটারিচালিত রেডিয়ো।
3/9
ডুমসডে?
প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু 'ডুমসডে' বা মহাপ্রলয়ের আশঙ্কায় ভোগা কিছু মানুষের অদ্ভুত খেয়াল বলে মনে করা হত, দেখা যাচ্ছে, সেটিই এখন ইউরোপের মূলধারার সরকারি নীতিতে পরিণত হয়েছে।
4/9
সংকটপূর্ণ ৭২ ঘণ্টা
ইউরোপীয় কমিশনের মতে, যে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ-বিভ্রাট, বড় কোনো সাইবার হামলা বা সশস্ত্র সংঘাত শুরু হলে প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে সংকটপূর্ণ হয়ে ওঠে। কারণ, এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দল, পুলিস ও স্বাস্থ্যকর্মীদের সবার আগে জীবন-মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় নামতে হয়। ফলে তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারের দরজায় সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হয় না।
5/9
জল, খাবার
গত ২২ অক্টোবর ব্রিটেন সরকার বি-রেডি নামে একটি দেশব্যাপী সচেতনতামূলক প্রচার শুরু করেছিল। এর আওতায় ব্রিটিশ সরকার নাগরিকদের জনপ্রতি অন্তত ৯ লিটার জল এবং তিন দিনে পচে যাবে না, এমন শুকনা বা টিনজাত খাবার মজুত রাখার সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে।
6/9
সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তালিকা
সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় ছিল টিনজাত মাংস, শাকসবজি, ফলমূল, ওটস, বাদাম, বিস্কুট, শিশুদের জন্য গুঁড়ো দুধ। এমনকী, পোষ্য প্রাণীর জন্য়ও খাবার জোগাড় করে রাখতে বলা হয়েছে।
7/9
দুর্যোগে
এ ছাড়া বিদ্যুৎ চলে গেলে যোগাযোগ রক্ষায় ব্যাটারিচালিত বা হাত দিয়ে ঘুরিয়ে চার্জ দেওয়া যায়, এমন টর্চ ও রেডিও, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফোটোকপি একটি জলরোধী ব্যাগে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
8/9
ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
বিষয়টিকে সমর্থন জানিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, এই পরামর্শের মূল উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়; বরং যেকোনো অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুতি নেওয়া। তাই ঘরে সামান্য কিছু শুকনো খাবার ও জল মজুত থাকলে সংকটের প্রথম কয়েক দিন পরিবারগুলি নিরাপদে ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।
9/9
যুদ্ধের দ্বারপ্রান্তে?
ইউরোপ কি তবে আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মাটিতে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘাত হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত ইউক্রেন-রাশিয়া হামলা! তাহলে? না, ঠিক এরকম মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হাইব্রিড যুদ্ধ বা ছায়াযুদ্ধ নিয়ে। সরাসরি সামরিক আক্রমণের বদলে শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলি এখন কোনো দেশের অপরিহার্য পরিকাঠামো, জ্বালানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেটে নাশকতা চালিয়ে পুরো দেশকে অচল করে দেওয়ার কৌশল নিচ্ছে।