Live Updates: সোমবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি। বুধবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। ৭২ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় ৫ ডিগ্রি পতন।
মদ্যপ সওয়ারি। চালকও মদ্যপ। চিংড়ি ঘাটা থেকে এয়ারপোর্টগামী অ্যাপ ক্যাবের গতি অন্ততঃ ১০০ থেকে ১০০ কিলোমিটার ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এই অবস্থায় টেকনোপোলিস বিল্ডিংয়ের উল্টোদিকের সৈনিক আবাসের সামনে বেসামাল গাড়ি ধাক্কা মারে ফুটপাথের গাছে। গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ফেটে তেল বেরিয়ে যায়। সেই তেলে স্লিপ খেয়ে গাড়ি উল্টোদিকের লেনের ডিভাইডারে উঠে বিপজ্জনক ভাবে কাত হয়ে ঝুলতে থাকে। চালক পলাতক। মারাত্নক আহত সওয়ারি কে পুলিস পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। গাড়ি থেকে দুর্ঘটনার পর ফেলে দেওয়া হয় মদের বোতল। সেই বোতল পড়ে আছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির পাশেই।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES
26 Nov 2026 07:44 IST
Jalpaiguri: মৃতদেহ সৎকার করতে এসে চরম হয়রানি
মরেও শান্তি নেই! মৃতদেহ সৎকার করতে এসে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। জলপাইগুড়ির মাসকলাইবাড়ি হিন্দু মহাশ্মশানে বেশ কয়েকদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে ইলেকট্রিক চুল্লি। তার জেরে চরম সমস্যায় পড়েছেন শ্মশানযাত্রীরা। অভিযোগ, শ্মশানে পর্যাপ্ত শুকনো জ্বালানি কাঠের অভাব। যে কাঠ পাওয়া যাচ্ছে, তাও ভেজা ও কাঁচা। ফলে মৃতদেহ সৎকার করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পরিবারের সদস্যদের। বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে জ্বালানি কাঠ কিনে আনতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ দাহ করতে যা খরচ হতো তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে জ্বালানি কাঠ কিনতে হচ্ছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ।
26 Nov 2026 07:43 IST
Road Accident: কলকাতায় দুর্ঘটনা
মদ্যপ সওয়ারি। চালকও মদ্যপ। চিংড়ি ঘাটা থেকে এয়ারপোর্টগামী অ্যাপ ক্যাবের গতি অন্ততঃ ১০০ থেকে ১০০ কিলোমিটার ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এই অবস্থায় টেকনোপোলিস বিল্ডিংয়ের উল্টোদিকের সৈনিক আবাসের সামনে বেসামাল গাড়ি ধাক্কা মারে ফুটপাথের গাছে। গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ফেটে তেল বেরিয়ে যায়। সেই তেলে স্লিপ খেয়ে গাড়ি উল্টোদিকের লেনের ডিভাইডারে উঠে বিপজ্জনক ভাবে কাত হয়ে ঝুলতে থাকে। চালক পলাতক। মারাত্নক আহত সওয়ারি কে পুলিশ পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। গাড়ি থেকে দুর্ঘটনার পর ফেলে দেওয়া হয় মদের বোতল। সেই বোতল পড়ে আছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির পাশেই।
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...