Jyotsna Mandi: বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী
ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সম্প্রতি সমাজ মাধ্যমে জ্যোৎস্না মান্ডির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োতে হিন্দি গানে অপর এক মহিলার সাথে জ্যোৎস্না মাণ্ডিকে কোমর দুলিয়ে নাচতে দেখা যায়। ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনা ও তীর্যক মন্তব্যে সরগরম হয় নেটপাড়া। এরপরই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী। বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমাজ মাধ্যমেই সরব হন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ উড়িয়ে পাল্টা প্রাক্তন মন্ত্রীকেই বিঁধেছে বিজেপি।
তৃণমূল আমলে জঙ্গলমহলের অন্যতম দাপুটে নেত্রী হিসাবে পরিচিত ছিলেন জ্যোৎস্না মান্ডি। ২০১৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা থেকে বিধায়ক থাকার পাশাপাশি শেষ ৫ বছর তাঁকে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ সালে দল তাঁকে আর টিকিট দেয়নি। নির্বাচন পরবর্তী সময়ে তিনি ঋতব্রত তৃনমূলে যোগ দেন। বিধায়ক ও মন্ত্রী থাকাকালীন বারবারই বিতর্কে জড়িয়েছেন জ্যোৎস্না মান্ডি। এবার ফের তাঁকে ঘিরে উঠল বিতর্কের ঝড়। সম্প্রতি হিন্দি গানে এক মহিলার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর নাচ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেই পোস্টকে ঘিরে আছড়ে পড়ে সমালোচনা ও তীর্যক মন্তব্যের ঝড়। নাচের ভিডিও ভাইরাল হতেই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী। সমাজ মাধ্যমে এভাবে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমালোচনায় সরব হন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই বিজেপির। তবে জনপ্রতিনিধিদের নিজেদের আচরণ আরো কিছুটা সংযত হওয়া প্রয়োজন।