/Live: বৃষ্টির সুযোগে ভিনরাজ্যে পাচারের ছক? হাতেনাতে ধরা পড়তেই চম্পট...
Live Now
Live: বৃষ্টির সুযোগে ভিনরাজ্যে পাচারের ছক? হাতেনাতে ধরা পড়তেই চম্পট...
LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপ্টারের বদলে কলাইকুণ্ডা থেকে সড়কপথে IIT-তে প্রবেশ নমোর। অন্যদিকে, সময়ের আগে বাংলাদেশে মুভ করল গভীর নিম্নচাপ। দুপুরের পর থেকে আর উল্লেখযোগ্য বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায়।
ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সম্প্রতি সমাজ মাধ্যমে জ্যোৎস্না মান্ডির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োতে হিন্দি গানে অপর এক মহিলার সাথে জ্যোৎস্না মাণ্ডিকে কোমর দুলিয়ে নাচতে দেখা যায়। ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনা ও তীর্যক মন্তব্যে সরগরম হয় নেটপাড়া। এরপরই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী। বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমাজ মাধ্যমেই সরব হন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ উড়িয়ে পাল্টা প্রাক্তন মন্ত্রীকেই বিঁধেছে বিজেপি।
তৃণমূল আমলে জঙ্গলমহলের অন্যতম দাপুটে নেত্রী হিসাবে পরিচিত ছিলেন জ্যোৎস্না মান্ডি। ২০১৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা থেকে বিধায়ক থাকার পাশাপাশি শেষ ৫ বছর তাঁকে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ সালে দল তাঁকে আর টিকিট দেয়নি। নির্বাচন পরবর্তী সময়ে তিনি ঋতব্রত তৃনমূলে যোগ দেন। বিধায়ক ও মন্ত্রী থাকাকালীন বারবারই বিতর্কে জড়িয়েছেন জ্যোৎস্না মান্ডি। এবার ফের তাঁকে ঘিরে উঠল বিতর্কের ঝড়। সম্প্রতি হিন্দি গানে এক মহিলার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর নাচ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেই পোস্টকে ঘিরে আছড়ে পড়ে সমালোচনা ও তীর্যক মন্তব্যের ঝড়। নাচের ভিডিও ভাইরাল হতেই আসরে নামেন প্রাক্তন মন্ত্রী। সমাজ মাধ্যমে এভাবে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য বিজেপিকে কাঠগোড়ায় তুলে সমালোচনায় সরব হন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই বিজেপির। তবে জনপ্রতিনিধিদের নিজেদের আচরণ আরো কিছুটা সংযত হওয়া প্রয়োজন।
21 Nov 2026 12:34 IST
RG Kar Incident: আরজি কর ধর্ষণ মামলায় ফাইনাল রিপোর্ট
আরজি কর ধর্ষণ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়ার পথে সিবিআই! তবে খরদা থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্ত শেষ করে একসঙ্গে রিপোর্ট দিতে চায় তদন্তকারী সংস্থা, সূত্র সিবিআই। এদিকে, আরজি কর হাসপাতালের নিরাপত্তা দিতে ব্যর্থ? চাইলে আদালত সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিতে পারে। রাজ্যের কাছে বাহিনী রাখার বিষয়ে রিপোর্ট তলব।
21 Nov 2026 11:20 IST
Narendra Modi: খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী। ৭৫ পড়ুয়ার সঙ্গে আলাপচারিতায় নমো। বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। পশ্চিমবঙ্গের মাটিতে সবসময় নতুন আইডিয়া তৈরি হয়। খড়গপুর আইআইটির পড়ুয়ারা আত্মনির্ভর ভারতের শক্তি। বহু প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছে আইআইটি। IIT খড়গপুর একাধিক মাইলস্টোন তৈরি করেছে। ভারত নতুন চ্যালেঞ্জ নিচ্ছে। সবাই ভেবেছিল দারিদ্রতা দূর হবে না। ভারত গোরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছেছে।'
21 Nov 2026 10:53 IST
Kolkata airport: কলকাতায় অবতরণ রাঁচিতে খারাপ আবহাওয়ার কারণে
দিল্লি থেকে রাঁচিগামী বিমানের কলকাতায় অবতরণ রাঁচিতে খারাপ আবহাওয়ার কারণে। দিল্লি থেকে রাচির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৬ই ২০৩৯ রাঁচিতে খারাপ আবহাওয়ার কারণে কলকাতায় অবতরণ বিমানের। ১৭১ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে ইন্ডিগো বিমান টি। রাঁচিতে খারাপ আবহাওয়া সেই কারণে নামতে না পারার কারণেই অবতরণ করেছে কলকাতা এটিসি সাথে কথা বলে। এই মুহূর্তে বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছে আবহাওয়ার ঠিক হলে আবার রওনা দেবে রাঁচির উদ্দেশ্যে।
21 Nov 2026 10:32 IST
Narendra Modi: খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপ্টারের বদলে কলাইকুণ্ডা থেকে সড়কপথে IIT-তে প্রবেশ নমোর।
আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের গৌরবময় পথচলা। সেই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে শনিবার খড়্গপুরে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাজো সাজো রব আইআইটি চত্বরে। একই সঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শনিবার ২১ নভেম্বর সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র ড্রোন ওড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা শাসক বিজিন কৃষ্ণা এই নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি কিংবা বেসরকারি সংস্থা এই সময়ের মধ্যে ড্রোন ব্যবহার করতে পারবেন না। বিশেষ কোনও প্রয়োজনে ড্রোন ওড়াতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে নারাজ জেলা প্রশাসন।
21 Nov 2026 09:58 IST
Cyclone Akvan Update: বাংলাদেশে সরল গভীর নিম্নচাপ
সময়ের আগে বাংলাদেশে মুভ করল গভীর নিম্নচাপ। দুপুরের পর থেকে আর উল্লেখযোগ্য বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায়।
21 Nov 2026 09:52 IST
Puri: পুরীতে স্বাভাবিক ছন্দে পর্যটন
পুরীতে স্বাভাবিক ছন্দে পর্যটন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটতেই সৈকতে উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড় আখাবানের পূর্বাভাস অনেকেরই পুরী সফরে কার্যত ছেদ টানার আশঙ্কা তৈরি করেছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগে ছিলেন পর্যটকরা। একদিকে ট্রেন বাতিল হওয়ায় পুরীতে এসে আটকে পড়েছিলেন বহু পর্যটক। অন্যদিকে, যাঁদের আগে থেকেই এই সময়ে পুরী যাওয়ার বুকিং করা ছিল, তাঁরাও দুশ্চিন্তায় ছিলেন আদৌ তাঁদের সফর সম্ভব হবে কি না। কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ ও পরিস্থিতির বদলে ছবিটা এখন সম্পূর্ণ অন্যরকম। ওড়িশার পরিবর্তে পশ্চিমবঙ্গেই বৃষ্টির দাপট অনেক বেশি। ওড়িশার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুরীতে এখন ঝলমলে রোদ। রোদের তেজে কার্যত ঘাম ঝরছে পর্যটকদের। পুরী-সহ ওড়িশার একাধিক জেলায় এখনও কমলা সতর্কতা জারি রয়েছে। কিন্তু গতকাল বিকেলের পর থেকে পুরীতে আর বৃষ্টির দেখা নেই। ফলে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে সৈকতনগরী। সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। খোলা রয়েছে দোকানপাট, স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যও। ট্রেন চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই নতুন করে পুরীতে আসতে শুরু করেছেন পর্যটকরা। যাঁরা আগে থেকেই এখানে আটকে ছিলেন, তাঁরাও এখন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। চলছে সমুদ্রস্নান, পুরী ভ্রমণ, পাশাপাশি প্রভু জগন্নাথের দর্শনও। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে ফের চেনা ছন্দে পুরী।
21 Nov 2026 07:52 IST
Jalpaiguri: সরকারি কল্যাণ সংঘে যোগদান দুই শতাধিক সরকারি কর্মীর
জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে ভারত মাতার পুজোর মধ্যে দিয়ে দুই শতাধিক কর্মী নিয়ে ইউনিট গঠন করলো RSS প্রভাবিত এবং BMS অনুমোদিত রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে কর্মচারী কল্যান সংঘের মূল লক্ষ্য,অঙ্গীকার ,এবং সর্বোপরি সমাজের প্রতি দায়বদ্ধতা বিষয়ে কর্মচারী সদস্যদের মানসিক ভাবে প্রস্তুত করা শুরু করে দিল RSS প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।অফিসের একটি সভা ঘরে পরিচিতি বর্গ এর আয়োজনের মাধ্যমে নতুন কমিটি যেমন গঠিত করা হয় সেই সঙ্গে জেলা শাসক কার্যালয়ের তৃনমূল ছেড়ে প্রায় দুই শতাধিক রাজ্য সরকারি কর্মচারী রাষ্ট্রবাদী কর্মচারি সংগঠন , রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ পশ্চিমবঙ্গ পরিবারের সঙ্গে যুক্ত হন।
21 Nov 2026 07:52 IST
Canning: মৎস্যজীবীর জালে উঠল কুমিরের ছানা
মাতলা নদীতে মাছ ধরার সময় জালে উঠে এলো কুমিরের ছানা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিং থাননার গোলাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাতলা নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেছিলেন স্থানীয় মৎস্যজীবী বিষ্ণু সরদার। জাল টানার সময় তিনি দেখতে পান, জালে অন্যান্য মাছের সঙ্গে একটি ছোট কুমিরের ছানা আটকে রয়েছে। আচমকা জালে কুমিরের ছানা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী। খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সমাজসেবী ভোলানাথ মণ্ডল। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে কুমিরের ছানাটিকে জাল থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় ছানাটিকে পুনরায় মাতলা নদীতে ছেড়ে দেওয়া হয়।
21 Nov 2026 07:49 IST
Ganga Sagar: গঙ্গাসাগর মেলাকে ঘিরে বিপাকে মৎস্যজীবীরা
গঙ্গাসাগর মেলা ২০২৭-কে আন্তর্জাতিক মেলার রূপ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে আরও বৃহত্তরভাবে তুলে ধরতে ইতিমধ্যেই মেলার পরিধি তিনগুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে থাকা শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের অস্থায়ী ছাউনি আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এই নির্দেশ ঘিরেই এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কয়েকশো মৎস্যজীবী পরিবার।
21 Nov 2026 07:47 IST
Cattle Smuggling: তাহেরপুরে লরি থেকে উদ্ধার ১০টি গোরু
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি লরি থেকে ১০টি গরু উদ্ধার করল নদীয়ার তাহেরপুর থানার পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃষ্টির মধ্যেই গোরুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর বীরনগরের নতুনপাড়া এলাকায় টহল দিচ্ছিল তাহেরপুর থানার পুলিস। সেই সময় একটি লরিকে দেখে পুলিসের সন্দেহ হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০টি গোরু। অভিযোগ, অত্যন্ত অমানবিক ও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে গোরুগুলিকে লরির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিসের উপস্থিতি টের পেয়েই লরির চালক-সহ গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গোরুগুলিকে রাতেই তাহেরপুর থানায় নিয়ে আসা হয়। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এখনও সক্রিয় রয়েছে গোরু পাচার চক্র? কোথা থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিস। এই ঘটনার সঙ্গে কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন পুলিস আধিকারিকরা।
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Live Updates: আরজি কর ধর্ষণ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়ার পথে সিবিআই! তবে খরদা থানায় দায়ের হওয়া অভিযোগের তদন্ত শেষ করে একসঙ্গে রিপোর্ট দিতে চায় তদন্তকারী সংস্থা, সূত্র সিবিআই। এদিকে, আরজি কর হাসপাতালের নিরাপত্তা দিতে ব্যার্থ? চাইলে আদালত সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিতে পারে। রাজ্যের কাছে বাহিনী রাখার বিষয়ে রিপোর্ট তলব।
খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী। ৭৫ পড়ুয়ার সঙ্গে আলাপচারিতায় নমো। বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। পশ্চিমবঙ্গের মাটিতে সবসময় নতুন আইডিয়া তৈরি হয়। খড়গপুর আইআইটির পড়ুয়ারা আত্মনির্ভর ভারতের শক্তি। বহু প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছে আইআইটি। IIT খড়গপুর একাধিক মাইলস্টোন তৈরি করেছে। ভারত নতুন চ্যালেঞ্জ নিচ্ছে। সবাই ভেবেছিল দারিদ্রতা দূর হবে না। ভারত গোরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছেছে।'
সময়ের আগে বাংলাদেশে মুভ করল গভীর নিম্নচাপ। দুপুরের পর থেকে আর উল্লেখযোগ্য বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায়।
আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের গৌরবময় পথচলা। সেই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে শনিবার খড়্গপুরে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাজো সাজো রব আইআইটি চত্বরে। একই সঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শনিবার ২১ নভেম্বর সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র ড্রোন ওড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা শাসক বিজিন কৃষ্ণা এই নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি কিংবা বেসরকারি সংস্থা এই সময়ের মধ্যে ড্রোন ব্যবহার করতে পারবেন না। বিশেষ কোনও প্রয়োজনে ড্রোন ওড়াতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে নারাজ জেলা প্রশাসন।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES