Cyclone Akvan: কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম, ছুটি বাতিল নিকাশি বিভাগে
আখভানের দাপটে তুমুল বৃষ্টি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম, ছুটি বাতিল নিকাশি বিভাগে। রাস্তা, নিকাশি, সাফাই থেকে বিদ্যুৎ, সমস্ত দিকে নজর রাখতে কলকাতা পুরসভায় বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকা হয়। পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পুরসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতার যে সমস্ত এলাকাগুলি জল জমতে পারে সেই জায়গাগুলিতে দ্রুত নিকাশির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ম্যানহোলগুলি খুলে দিতে হবে। অনস্পট নিকাশি বিভাগের কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আবর্জনা জমে যেন কোথাও নিকাশি-নালা বন্ধ হয়ে না যায়, তাই সাফাই কর্মীদেরই তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও নজর রাখবেন বলে জানানো হয়েছে।