• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: এগিয়ে আসছে আখবান, দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে জারি হলুদ সতর্কতা
Live Now

Breaking News Live Updates: এগিয়ে আসছে আখবান, দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে জারি হলুদ সতর্কতা

Breaking News Live Updates: সব্যসাচী দত্তের মামলায় এবার ইডির অভিযান। মোট ১২ জায়গায় চলছে তল্লাশি। অবৈধ উপায় কামানো কালো টাকা ঘুরপথে সাদা করার উদ্দেশ্যে একাধিক ব্যক্তির মাধ্যমে শেয়ার মার্কেটে টাকা লগ্নি সব্যসাচী দত্তের। সেই মামলার তদন্তে লেক টাউন সহ ১২ ঠিকানায় ইডি তল্লাশি। ওদিকে আজ সকালেই ঘূর্ণিঝড় আখভানের ল্যান্ডফল। সিভিয়ার নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই ল্যান্ডফল।

Written BySudeshna Paul Saha
Published: Nov 20, 2026, 08:25 IST|Updated: Nov 20, 2026, 13:59 IST
joinshare
Breaking News Live Updates: এগিয়ে আসছে আখবান, দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে জারি হলুদ সতর্কতা
20 Nov 2026 13:58 IST
share

Cyclone Akvan: কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম, ছুটি বাতিল নিকাশি বিভাগে

আখভানের দাপটে তুমুল বৃষ্টি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম, ছুটি বাতিল নিকাশি বিভাগে। রাস্তা, নিকাশি, সাফাই থেকে বিদ্যুৎ, সমস্ত দিকে নজর রাখতে কলকাতা পুরসভায় বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকা হয়। পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পুরসভার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতার যে সমস্ত এলাকাগুলি জল জমতে পারে সেই জায়গাগুলিতে দ্রুত নিকাশির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ম্যানহোলগুলি খুলে দিতে হবে। অনস্পট নিকাশি বিভাগের কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আবর্জনা জমে যেন কোথাও নিকাশি-নালা বন্ধ হয়ে না যায়, তাই সাফাই কর্মীদেরই তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও নজর রাখবেন বলে জানানো হয়েছে।

 

20 Nov 2026 11:16 IST

Cyclone Akvan: বাতিল বিমান

ঘূর্ণিঝড় আখবানের কারণে বিমান চলাচলে সাময়িক সমস্যা। যাওয়া-আসার ক্ষেত্রে ছটি বিমান ভুবেনশ্বরগামী বাতিল। ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে একাধিক বিমান কিছুটা দেরিতে ওঠা নামা করছে তবে সেক্ষেত্রে সেইভাবে সমস্যা নেই।

6E7431 কলকাতা থেকে ভুবনেশ্বর সকাল ৬:৪৫ যাওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে।

6E7433 কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল দুপুর ১টা ৫৫ বাতিল করা হলো।

6E7435 কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল সকাল ১১:২৫ বাতিল করা হয়েছে।
 

20 Nov 2026 09:07 IST

Cyclone Akvan: ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ঘূর্ণিঝড় আখভানের

ঘূর্ণিঝড় আখভানের মূল অংশের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হল। চিল্কা - গোপালপুর লাগোয়া এলাকায় চলছে ল্যান্ডফল। ৬০ থেকে ৭০ কিমি বেগে ল্যান্ডফল। প্রবল বৃষ্টি সঙ্গে ঝড় চলছে। বাংলাতে ধেয়ে আসছে বৃষ্টি। জারি কমলা সতর্কতা।
 

20 Nov 2026 09:07 IST

Bangladesh Unrest: বাংলাদেশে বাড়ছে উত্তেজনা

উত্তেজনা বাড়ছে বাংলাদেশে। গোপালগঞ্জের এনসিপির সভাপতি রাজনীতি ছাড়লেন। বললেন তিনি আর রাজনীতি করবেন না। বঙ্গবন্ধুই তাল আর্দশ। তিনি ভুল করে এনসিপি করছিলেন। অন্যদিকে লাগাতার কর্মসূচীর ডাক আওয়ামী লীগের। ২৯, ৩০ ফের লকডাউন। ২৩ তারিখ বিক্ষোভ মিছিল।
 

20 Nov 2026 08:37 IST

ED Raid: ইডির তল্লাশি

বিকাশ গুপ্তার অফিস বাড়িতে পৌঁছে গেছে ইডি। কারণ সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ সব্যসাচী দত্তকে অর্থ পাচারে সাহায্য করার ক্ষেত্রে বিকাশ গুপ্তের ভূমিকা সবথেকে বেশি বলে তদন্তে উঠে এসেছে।

20 Nov 2026 08:36 IST

ED Raid: ইডির তল্লাশি

সব্যসাচী দত্তকে পুলিস গ্রেফতারের পর সোনা রূপো উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের তদন্ত শুরু করেছে ইডি। আর্থিক তছরূপের তদন্ত করছে ইডি।
 

20 Nov 2026 08:35 IST

ED Raid: ইডির তল্লাশি

সব্যসাচী দত্তের মামলায় এবার ইডির অভিযান। মোট ১২ জায়গায় চলছে তল্লাশি। অবৈধ উপায় কামানো কালো টাকা ঘুরপথে সাদা করার উদ্দেশ্যে একাধিক ব্যক্তির মাধ্যমে শেয়ার মার্কেটে টাকা লগ্নি সব্যসাচী দত্তের। সেই মামলার তদন্তে লেক টাউন সহ ১২ ঠিকানায় ইডি তল্লাশি।
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 Ghanta Live

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: ঘূর্ণিঝড় আখবানের কারণে বিমান চলাচলে সাময়িক সমস্যা। যাওয়া-আসার ক্ষেত্রে ছটি বিমান ভুবেনশ্বরগামী বাতিল। ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে। তুমুল বৃষ্টি হচ্ছে কলকাতায়। কলকাতার কোনও কোনও জায়গায় গোড়ালি জল জমেছে।

সব্যসাচী দত্তের মামলায় এবার ইডির অভিযান। মোট ১২ জায়গায় চলছে তল্লাশি। অবৈধ উপায় কামানো কালো টাকা ঘুরপথে সাদা করার উদ্দেশ্যে একাধিক ব্যক্তির মাধ্যমে শেয়ার মার্কেটে টাকা লগ্নি সব্যসাচী দত্তের। সেই মামলার তদন্তে লেক টাউন সহ ১২ ঠিকানায় ইডি তল্লাশি। সব্যসাচী দত্তকে পুলিস গ্রেফতারের পর সোনা রূপো উদ্ধার হয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের তদন্ত শুরু করেছে ইডি। আর্থিক তছরূপের তদন্ত করছে ইডি। বিকাশ গুপ্তার অফিস বাড়িতে পৌঁছে গেছে ইডি। কারণ সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ সব্যসাচী দত্তকে অর্থ পাচারে সাহায্য করার ক্ষেত্রে বিকাশ গুপ্তের ভূমিকা সবথেকে বেশি বলে তদন্তে উঠে এসেছে।

ওদিকে স্থলভাগে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় আখভানের সামনের দিকের মেঘপুঞ্জ। সকাল ৯টা থেকে ল্যান্ডফলের প্রাথমিক প্রক্রিয়া শুরু। সাড়ে ১১টায় মূল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। সিভিয়ার নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আজ ল্যান্ডফল হবে আখভানের। ৬৫ থেকে ৭০ কিলোমিটার বেগে হবে ল্যান্ডফল। ল্যান্ডফল হবে গোপালপুরে। একাধিক বিচ্ছিন্ন অংশ বাংলা, ঝাড়খণ্ড, বাংলাদেশে চলে গিয়ে নাগাড়ে বৃষ্টিপাত ঘটানোয় আরও দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES