SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Breaking News Live Update: স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে মতুয়া নেতার স্ত্রীকে 'ধর্ষণ'? নাবালিকা কন্যাদেরও 'যৌন নির্যাতন'? উঠল ভয়ংকর অভিযোগ

West Bengal, India Breaking News Live Updates: স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে মতুয়া নেতার স্ত্রীকে 'ধর্ষণ'? নাবালিকা কন্যাদেরও 'যৌন নির্যাতন'? উঠল ভয়ংকর অভিযোগ। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? রবিবার ২৯ ডিসেম্বরে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের লাগোয়া এলাকায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ওদিকে ঘূর্ণাবর্ত তৃণমমূলেও। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট ব্লক ২ পঞ্চায়েত সমিতির ১৪ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন NCPI-তে। ওদিকে নাগরাকাটার ভগতপুর চা-বাগানে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা শ্রমিক। সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।

Written By Soumitra Sen
Published: Nov 27, 2026, 07:47 IST | Updated: Nov 27, 2026, 10:09 IST
Join

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে মতুয়া নেতার স্ত্রীকে 'ধর্ষণ'? নাবালিকা কন্যাদেরও 'যৌন নির্যাতন'? উঠল ভয়ংকর অভিযোগ। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? কিছু জানা গেল? হ্যাঁ, জানা গেল বইকি! পরশু রবিবার ২৯ ডিসেম্বরে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের লাগোয়া এলাকায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ওদিকে ঘূর্ণাবর্ত তৃণমমূলেও। বসিরহাট তৃণমূলের ভাঙন অব্যাহত। এবার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বসিরহাট ব্লক ২ পঞ্চায়েত সমিতির ১৪ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন NCPI-তে। সরকারি ফাইল সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে কড়া নির্দেশ জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। নাগরাকাটার ভগতপুর চা-বাগানে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মহিলা শ্রমিক। সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।

27 Nov 2026 10:09 IST

Asansol News; প্রতাপের সন্ধানে পুলিস

প্রতাপের গোপন ডেরায় পুলিসের হানা। বন্দুক হাতে অলিতে-গলিতে প্রতাপকে খুঁজছে পুলিস। পুলিসের উপর হামলার দুদিন পরেও অধরা পুলিস। আসানসোলে চলছে পুলিসের সার্চ অপারেশন!

 

27 Nov 2026 09:36 IST

Nadia News; চাকদহে চাঞ্চল্য

নদিয়ার চাকদহে চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ এবং নাবালিকা কন্যাদেরও যৌন নির্যাতনের ভয়ংকর অভিযোগ। মতুয়া ধর্মের ব্যানার, শান্তনু ঠাকুরের ছবি ছেঁড়ার অভিযোগ। চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত এখনও অধরা। তদন্তে পুলিস।  
 

27 Nov 2026 07:57 IST

School Education Nes; রাজ্যের স্কুল শিক্ষা দফতর

সরকারি ফাইল সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে কড়া নির্দেশ জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ১৮ নভেম্বর জারি করা নির্দেশিকায় দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের সরকারি ফাইলের নম্বর, ফাইলের গতিবিধি, কাজের অগ্রগতি এবং অন্যান্য গোপনীয় তথ্য বাইরের কারও সঙ্গে ভাগ করে নিতে নিষেধ করা হয়েছিল।

 

27 Nov 2026 07:56 IST

Northern Railway News; নর্দান রেলওয়ে

নর্দান রেলওয়ের তিলক ব্রিজ ও সাহিবাবাদ স্টেশনের মধ্যবর্তী ২৩ নম্বর ব্রিজে রিগার্ডারিং কাজের জন্য ২৬ ডিসেম্বর সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ২৭ ডিসেম্বর ভোর ৪টা ৩৫ মিনিট পর্যন্ত মোট ২০ ঘণ্টা ৫১ মিনিট সম্পূর্ণ ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। আর নর্দান রেলওয়ের এই মেরামতির কাজের সূত্রে ট্র্যাফিক ব্লকের কারণে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী এবং দিল্লি থেকে ফেরত আসা বেশ কিছু রাজধানী এক্সপ্রেস ঘুরপথে চলবে।
 

27 Nov 2026 07:54 IST

weather update; আজকের আবহাওয়া

রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। তবে রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ ভোরে শীতের ফিল লাইক অনুভূতি কিছুটা বাড়ল। 

 

পরশু রবিবার ২৯ ডিসেম্বরে বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা সাগরের লাগোয়া এলাকায় তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ডিসেম্বরের ২ তারিখে যা পরিণত হতে পারে কানি নামের ঘূর্ণিঝড়ে।
 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES