SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে উদ্ধার দেহ: রক্তাক্ত রাস্তা, কলেজ পড়ুয়াদের গাড়ির ভয়ংকর মুখোমুখি ধাক্কা টেম্পোতে-- সবাই শেষ?

Assam Kaziranga Road Accident News: অসমের কাজিরাঙায় কর্নাটকের ট্রাকের সঙ্গে কলেজপড়ুয়াবোঝাই মিনিবাসের ভয়াবহ সংঘর্ষ। বাসটির আগেও ১২ বার ট্রাফিক আইন ভাঙার রেকর্ড সামনে এল। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ গোলাঘাটের এসপি-র, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 13, 2026, 08:14 PM IST | Updated: Nov 13, 2026, 08:23 PM IST
Image Credit: অসমের কাজিরাঙায় কলেজ পড়ুয়া বোঝাই বাসের ভয়ংকর দুর্ঘটনা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শুক্রবার দুপুরে অসমের (Assam) কাজিরাঙায় (Kaziranga) ঘটে যাওয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) সামনে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। দুপুর ২টো থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে রোঙ্গাজান (Rongajan) এলাকায় কর্নাটকের (Karnataka) একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ৩৫ জনেরও বেশি যাত্রীবোঝাই একটি মিনিবাস বা টেম্পো-ট্রাভেলারের (Tempo Traveller) সজোরে মুখোমুখি সংঘর্ষ (Head-on Collision) হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীদের অধিকাংশই কলেজপড়ুয়া (College Students) ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? 

প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বোকাখাত (Bokakhat) থেকে নগাঁওয়ের (Nagaon) দিকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল ট্রাভেলার বাসটি। কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) সামনে সেটি একবার ট্রাফিক আইন (Traffic Rules) ভাঙে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অতিরিক্ত গতির (Over-speeding) কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং উল্টো দিক থেকে আসা কর্নাটকের ট্রাকটিতে সজোরে ধাক্কা মারেন।

সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে বহু যাত্রী আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন, পরে পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে যাত্রীদের বের করে কোহরা স্বাস্থ্যকেন্দ্রে (Kohora Health Centre) ভর্তি করে।

গোলাঘাটের এসপি-র বক্তব্য ও বাসটির চাঞ্চল্যকর রেকর্ড 

গোলাঘাটের সিনিয়র পুলিস সুপার স্বপ্ননীল ডেকা (SSP Swapnaneel Deka) সংবাদসংস্থা পিটিআই-কে (PTI) জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করা হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলার বাসটির নথি যাচাই করতেই সামনে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, গাড়িটি আগেও একাধিকবার ট্রাফিক আইন ভেঙেছিল। এর আগে ১২ বার আইন ভাঙার জন্য গাড়িটির বিরুদ্ধে সাড়ে ৩৮ হাজার টাকা জরিমানা (Traffic Fine) ধার্য হয়েছিল এবং এখনও আরও একটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা বকেয়া রয়েছে।

ঘটনাস্থলে মন্ত্রী, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার 

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা (Atul Bora)। এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। আহত পড়ুয়া ও যাত্রীদের চিকিৎসায় যাতে কোনো রকম গাফিলতি বা অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে (District Administration) কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: রসগোল্লা বিস্ফোরণ: আড্ডা মারার সময় প্রিয় মিষ্টিতে কামড় বসাতেই বিকট বিস্ফোরণ, ভয়ংকর রক্তে ছিন্নভিন্ন রাজুর জীবন

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES