SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের স্কুল-কলেজ ছুটি: নভেম্বরের এই দু'দিন আর ডিসেম্বরের এইদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, কারা পাবেন সুবিধা? সবেতন ছুটি পাবেন বেসরকারি কর্মীরাও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়াদের জন্য ফের ছুটির খবর। ২৬, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বন্ধ থাকবে স্কুল, কারা পাবেন এই সুবিধা?

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 20, 2026, 23:17 IST | Updated: Nov 20, 2026, 23:30 IST
Image Credit: স্কুল-কলেজ বন্ধ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়াদের জন্য ফের ছুটির খবর। ২৬, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বন্ধ থাকবে স্কুল, কারা পাবেন এই সুবিধা?

দশেরা, দীপাবলি এবং কার্তিক পূর্ণিমার দীর্ঘ উৎসবের মরসুমের পর অর্ণব, মুরসু এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় অ্যাকোয়ান (Cyclone Aquan)-এর দাপটে এমনিতেই একটানা ছুটির আমেজে রয়েছে পড়ুয়ারা। সেই রেশ কাটতে না কাটতেই এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচন (Gram Panchayat Elections) ঘিরে ফের এক দফা ছুটির ঘোষণা অন্ধ্রপ্রদেশে। রাজ্যের ১৩,১৬৭টি গ্রাম পঞ্চায়েতে তিন দফায় ভোটগ্রহণের কারণে আগামী ২৬ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আখভান’ আরও ভয়ংকর সাইক্লোন হয়ে গিলে খেতে আসছে: লাল দুর্যোগের কবলে ভাসছে রাজ্য, টানা ৪দিন স্কুল-কলেজ বন্ধের বড় ঘোষণা

কোন দফায় কবে ও কোথায় ছুটি?
 

অন্ধ্রপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশন বা এপিএসইসি (APSEC)-র নির্ঘণ্ট অনুযায়ী, পুরসভা এবং এমপিটিসি-জেডপিটিসি (MPTC-ZPTC) ভোট পর্ব মেটার পর এবার সরপঞ্চ ও ওয়ার্ড মেম্বার পদের নির্বাচন হতে চলেছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ওই দিনই দুপুর ২টো থেকে ভোটগণনা চলবে। 

ছুটির লিস্ট নিচে দেখে নিন...

সব স্কুলে কি ছুটি থাকবে?
 

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের সব স্কুলে একযোগে ছুটি থাকছে না। কেবল যেসব গ্রামের সরকারি স্কুলে ভোটকেন্দ্র বা পোলিং বুথ (Polling Booths) তৈরি করা হবে, শুধুমাত্র সেই স্কুলগুলিতেই ছুটি থাকবে। 

এর বাইরে থাকা অন্যান্য সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক নিয়ম মেনেই খোলা থাকবে। তাই অভিভাবক ও পড়ুয়াদের আগেভাগে নিজ নিজ স্কুলের বিজ্ঞপ্তি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সরকারি কর্মচারী ও বেসরকারি শ্রমিকদের জন্য সবেতন ছুটি
 

ভোটের দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুবিধার্থে শুধু সরকারি কর্মচারীরাই নন, বেসরকারি ক্ষেত্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

রাজ্যের শ্রম দফতর (Labour Department) এক নির্দেশিকায় জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন, ১৯৮৮-এর ৩১(২) ধারা (Section 31(2) of the AP Shops and Establishments Act, 1988) অনুযায়ী ভোটের এলাকাগুলিতে দোকান, কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের সবেতন ছুটি (Paid Holiday) দিতে হবে। 

কোনও মালিকপক্ষ শ্রমিকদের ভোটদানে বাধা দিলে বা ছুটি না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES