SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

Iran Honour Killing: ইরানের সানান্দাজে ১৯ বছরের অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে ওষুধ খাইয়ে ও বালিশ চাপা দিয়ে খুন মা-বাবার।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 25, 2026, 15:05 IST | Updated: Nov 25, 2026, 15:15 IST
Image Credit: অন্তঃস্বত্বা মেয়েকে পিটিয়ে মারল মা-বাবা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবারের ‘সম্মান’ বাঁচাতে গিয়ে নিজের ১৯ বছরের অন্তঃসত্ত্বা মেয়েকেই নৃশংসভাবে খুন করলেন মা-বাবা! পশ্চিম ইরানের সানান্দাজ (Sanandaj) শহরের এই হাড়হিম করা এই ঘটনা আবারও গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি (Helia Fattahi)। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এটি সরাসরি ‘অনার কিলিং’ (Honour Killing)-এর ঘটনা। কিন্তু প্রশ্ন হল, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ইরানে কেন বারবার বাড়ির চার দেওয়ালের মধ্যেই প্রাণ হারাচ্ছেন মেয়েরা? এর নেপথ্যে কি শুধুই গোঁড়ামি, নাকি দেশের আইনের মধ্যেই লুকিয়ে আছে বড় কোনও গলদ?

ঠিক কী ঘটেছিল সেদিন?

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থা হেঁনগাও (Hengaw) সূত্রে খবর, এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে দু’মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন হেলিয়া। গত সপ্তাহে তিনি সাহস করে বাড়িতে সে কথা জানান। এতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর বাবা ভোরিয়া ফাত্তাহি (Voria Fattahi) ও মা লেইলা ভেইসি (Leila Veisi)।

আরও পড়ুন: পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

অভিযোগ, গত শনিবার (২১ নভেম্বর) প্রথমে মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে বাড়ি ফিরেই হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনি বা স্নায়ুর রোগের কড়া ওষুধ (Anticonvulsant Pills) খাইয়ে দেন মা-বাবা। এরপর চলে বেধড়ক মারধর। তবুও মেয়ে বেঁচে আছেন দেখে শেষে বালিশ চাপা দিয়ে (Suffocation) তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে পুলিস দু’জনকেই গ্রেফতার করে এবং জেরায় তাঁরা খুনের কথা স্বীকারও করেছেন। যদিও ইরানের পুলিস একে সাধারণ ‘পারিবারিক বিবাদ’ (Family Dispute) বলেই চালানোর চেষ্টা করছে।

এক সপ্তাহেই তিন তরুণীর মৃত্যু

হেলিয়ার মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিসংখ্যান বলছে, গত মাত্র এক সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে ইরানে তিনজন তরুণীকে এভাবেই প্রাণ দিতে হয়েছে।

ইরানে কেন থামছে না ‘অনার কিলিং’? আইনের ফাঁক কোথায়?

ইরানে নারীহত্যা বা ফেমিসাইড (Femicide) না থামার পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেশের আইনি কাঠামোকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা:

১. ইসলামিক পেনাল কোডের ৩০১ নম্বর ধারা (Article 301): ইরানের আইনে খুনের শাস্তি সাধারণত মৃত্যুদণ্ড বা ‘কিসাস’ (Qisas)। কিন্তু ৩০১ নম্বর ধারায় বাবা বা ঠাকুরদাকে এই কড়া শাস্তি থেকে ছাড় দেওয়া হয়েছে! অর্থাৎ, নিজের সন্তানকে খুন করলেও বাবার ফাঁসি হয় না; বড়জোর ৩ থেকে ১০ বছরের জেল ও সামান্য জরিমানা দিয়েই পার পাওয়া যায়।

২. গার্হস্থ্য হিংসা বিরোধী আইনের অভাব (Domestic Violence Law): মেয়েদের সুরক্ষায় গার্হস্থ্য হিংসা বিরোধী বিল এক দশকের বেশি সময় ধরে ইরানের সংসদে আটকে রয়েছে। ফলে বিপদে পড়া মেয়েদের জন্য সরকারি আশ্রয়স্থল (State-backed Shelters) বা আইনি সুরক্ষা প্রায় নেই বললেই চলে।

৩. আসল পরিসংখ্যানের আড়াল: স্বাধীন গবেষকদের মতে, ইরানে প্রতি বছর অন্তত ৪৫০টি অনার কিলিং (Honour Killing) ঘটে। তবে বহু ঘটনাকেই আত্মহত্যা বা দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়া হয়।

আরও পড়ুন: রক্তাক্ত এক্সপ্রেসওয়ে: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা স্কুল বাসকে পিষে দিল দানবীয় ট্রাক, তাজমহল দেখে ফেরার পথে চিরঘুমে ৪ পড়ুয়া--যন্ত্রণায় কাতরাচ্ছে ৩২

মানবাধিকার সংস্থা হেঁনগাও (Hengaw) এবং হানা (Hana)-র স্পষ্ট বক্তব্য-- লঘু শাস্তি ও আইনি ফাঁকফোকরের কারণেই অপরাধীদের মনে কোনো ভয় কাজ করছে না, তৈরি হচ্ছে দায়মুক্তির সংস্কৃতি (Culture of Impunity)। যতদিন না ইরানে মেয়েদের সুরক্ষায় কঠোর আইন আসছে, ততদিন হেলিয়াদের এই করুণ পরিণতি থামানো যে কতটা কঠিন, তা নিয়েই এখন উদ্বেগে গোটা বিশ্ব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES