SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রসগোল্লা বিস্ফোরণ: আড্ডা মারার সময় প্রিয় মিষ্টিতে কামড় বসাতেই বিকট বিস্ফোরণ, ভয়ংকর রক্তে ছিন্নভিন্ন রাজুর জীবন

Madhya Pradesh Man Dies Rasgulla Bomb Blast: মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে উঠোনে আগুন পোহানোর সময় প্রতিবেশীর দেওয়া 'রসগোল্লায়' কামড় দিতেই ভয়াবহ বিস্ফোরণ! মিষ্টির ভেতরে লুকোনো 'পিগ বম্ব' ফেটে মৃত্যু হল ৩৫ বছরের যুবকের।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 13, 2026, 04:58 PM IST | Updated: Nov 13, 2026, 05:18 PM IST
Image Credit: রসগোল্লায় বিস্ফোরণ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠোনে বসে আগুন পোহাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এক যুবক। ঠিক সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি গল্পগুজবের ছলে তাঁর হাতে তুলে দেন একটি রসগোল্লা (Rasgulla)। কিন্তু মিষ্টি ভেবে মুখে পুরে কামড় বসাতেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ (Explosion)! মর্মান্তিক এই ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ডিন্ডোরি (Dindori) জেলার পাদারিয়া ছান্তা (Padariya Chhanta) গ্রামের এই নৃশংস ঘটনা ঘিরে ইতোমধ্যেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল মঙ্গলবার রাতে?

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেন্দ্র বারৌতিয়া (Rajendra Barotiya)। গত মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ রাতের খাবার সেরে পরিবারের সঙ্গে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। সেই সময় একই এলাকার বাসিন্দা রামভগত বারৌতিয়া (Ram Bhagat Barotiya) সেখানে এসে আগুনের পাশে বসেন।

কথাবার্তার একপর্যায়ে রামভগত আচমকাই রাজেন্দ্রর হাতে একটি গোল মিষ্টি তুলে দিয়ে সেটিকে 'রসগোল্লা' বলে খেতে বলেন। রাতের অন্ধকারে বা আগুনের আবছা আলোয় রাজেন্দ্র সেটিকে সত্যিই রসগোল্লা ভেবে মুখে পুরে কামড় বসান। সঙ্গে সঙ্গে বিকট শব্দে সেটি ফেটে যায় এবং বিস্ফোরণে রাজেন্দ্রর মুখ ও চোয়াল মারাত্মকভাবে জখম হয়।

আরও পড়ুন: ভাইফোঁটায় প্যারাগ্লাইডিঙের সেফটি বেল্ট ছিঁড়ে ২৫০০০ ফুট থেকে ছিটকে পড়ল শুভম, নিচ থেকে দেখল বোন: গভীর জঙ্গলে দেহের টুকরো টুকরো অংশ

কী এই ভয়ংকর 'পিগ বম্ব'?

বিস্ফোরণের শব্দ শুনে মৃতের স্ত্রী সুশীলা বাই (Sushila Bai) ও পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় রাজেন্দ্রকে একটি অটোয় করে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

পুলিসের প্রাথমিক তদন্তে (Preliminary Investigation) উঠে এসেছে, ওই বস্তুটি আসলে বুনো শুয়োর শিকার বা তাড়ানোর জন্য ব্যবহৃত একধরনের দেশি বিস্ফোরক, যা স্থানীয়ভাবে 'পিগ বম্ব' (Pig Bomb) বা 'সুয়ার মার বোমা' নামে পরিচিত। সাধারণত আটা বা ময়দার প্রলেপ দিয়ে গোল করে এই বোমা তৈরি করা হয়। ফলে রাতের আলো-আঁধারিতে সেটিকে অবিকল রসগোল্লার মতোই দেখতে লাগছিল।

কড়া ধারায় মামলা ও পুলিসি তদন্ত

ডিন্ডোরি কোতোয়ালি থানার ইনস্পেক্টর দুর্গা প্রসাদ নাগপুরে (Durga Prasad Nagpure) জানিয়েছেন, মূল অভিযুক্ত রামভগত বারৌতিয়াকে ইতোমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে। জেরায় অভিযুক্ত দাবি করেছেন, বোমাটি তাঁকে এক কিশোর দিয়েছিল; পুলিস ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita - BNS) ১০৫ নম্বর ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের (Explosive Substances Act) ৩ ও ৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। এর নেপথ্যে পুরনো কোনও শত্রুতা (Personal Enmity) রয়েছে কি না এবং অবৈধ বিস্ফোরকটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: আধার কার্ডের ফটোকপি আর আপনার আইডি প্রুফ নয়: এল বড় বদল, এবার কী লাগবে? কী ভাবে কাজ করবে? কেন্দ্রের বড় সিদ্ধান্ত
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES