ঘণ্টায় ১১০ কিমি বেগে আছড়ে পড়ছে ‘মুরাসু’! অন্ধ্র উপকূলে শুরু তাণ্ডব, বৃষ্টির পূর্বাভাস বাংলায়
Cyclone Murasu: বঙ্গোপসাগরে তৈরি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছেছে। ভোর সাড়ে ৪টে নাগাদ ঘূর্ণিঝড়ের চোখ স্থলভাগে প্রবেশ করে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
অয়ন ঘোষাল: ঘূঅর্ণবের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের ঘূর্ণিঝড়ের হানা। এবার বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার ভোরে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছে শুরু হয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। এর বাতাস ঘণ্টায় ১১০ কিমি বেগে চলছে। চলছে দমকা হাওয়া, যা ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত বেগ পাওয়া যেতে পারে। বঙ্গোপসাগরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। রাত ২টা নাগাদ এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ছ'ঘণ্টায় এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ৯ কিমি গতিতে এগিয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্র ওঙ্গোলের খুব কাছে
রাত ১টায় এটি স্থলে প্রবেশ করতে শুরু করেছে। ভোরে এটির চোখ স্থলে ঢুকে পড়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি ওঙ্গোল থেকে ৩০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। কাভালি থেকে ৫০ কিমি উত্তর-পূর্বে, নেল্লোর থেকে ১০০ কিমি উত্তর-উত্তরপূর্বে এবং মছলিপত্তনম থেকে ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে।
আরও পড়ুন, অর্ণবেই শেষ নয়! তাণ্ডব থামতে না থামতেই আসছে... হেমন্তে জোড়া দুর্যোগের রক্তচক্ষু
ঘূর্ণিঝড়ের বাইরের অংশ স্থলে প্রবেশ করেছে। দেওয়াল মেঘ উপকূলের দিকে এগিয়ে আসছে। মুরাসু স্থলে প্রবেশ করছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১১০ কিমি বেগে এগোচ্ছে। দমকা বাতাসের গতিও ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত হতে পারে। এর ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল ঝড় হতে পারে। সমুদ্রে মাছ ধরার কাজ বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠছে। সমুদ্রে ঢেউ উচ্চ হয়ে আসছে এবং বাতাস বেগ বেড়ে যাচ্ছে। সেই কারণে মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তি নজরে রেখেছে। চেন্নাই ও মছলিপত্তনমের ডপলার রাডারে এটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় এটি কোন পথে স্থলে প্রবেশ করবে এবং কতটা বেগে থাকবে, সেই দিকে নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন, উপকূল থেকে মাত্র ১৬০ কিমি দূরে 'মুরাসু', ভয়ংকর গতিতে ভোরে ল্যান্ডফল, বাংলায় প্রভাব কতটা?
মুরাসুর প্রভাব
মুরাসুর প্রভাবে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রের জল স্বাভাবিক জোয়ারের উচ্চতার চেয়ে প্রায় ১.৫ থেকে ২ মিটার বেশি উঠে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে নিচু উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বাপটলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)