আখভানের পরে ধেয়ে আসছে আর এক ঘূর্ণিঝড়! কোথায় আছড়ে পড়বে? কবে? কতটা ভয়ংকর হয়ে উঠবে নয়া সাইক্লোন?
Cyclone Updates: শুক্রবার বিকেল ৩টে নাগাদ আখভানের মূল অংশ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। রাত ১২ টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বাংলদেশে পৌঁছে এটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরের ঝড় নিয়ে আখভানের মধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। কী হবে এর পরের সাইক্লোন? কী নাম এর? কোথায় আছড়ে পড়বে? কতটা বিধ্বংসী হয়ে উঠবে এটা? আখভানের কতদিন পরে এটি আসবে? একাধিক বেসরকারি আবহাওয়া গবেষণা মডেল এই ঝড়ের একটা পূর্বাভাস দিয়েছে। ২৭ নভেম্বর নাগাদ হতে পারে এটি।
আরও পড়ুন: তাপমাত্রা এক ধাক্কায় নামল ৭ ডিগ্রি! 'আখভান' আবহেই শীতল দিন শহরে! এবার কি শীত সব রেকর্ড ছাপিয়ে যাবে?
'কানি'
যা জানা গিয়েছে, তা হল-- নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে । শ্রীলঙ্কা সাগরে জন্ম নিতে পারে নতুন ঘূর্ণিঝড়টি। এর নাম হবে 'কানি'। নামটি মলদ্বীপের দেওয়া। 'কানি' শব্দের অর্থ সুন্দরী তরুণী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্রীলঙ্কা উপকূল থেকে সেটি কেরল এবং পুদুচেরি ছুঁয়ে আরব সাগরের দিকে যাবে।
সিস্টেম থেকে সাইক্লোন
পারস্য সংস্কৃতি থেকে উঠে আসা ঝড়ের পরে এবার শ্রীলঙ্কার তামিল সংস্কৃতি। বঙ্গোপসাগরে নয়। এবারের ঝড় ভারত মহাসাগরে ও আরব সাগরে। কখন কানি আছড়ে পড়বে? না, সে বিষয়ে আবহাওয়া দফতর থেকে কোনও স্পষ্ট নির্দেশিকা মেলেনি। তবে, বঙ্গোপসাগর বা আরব সাগরের বুকে যখন কোনও সিস্টেম সাইক্লোনে ফর্ম করে তখন সেটির ন্যূনতম গতি হতে হয় ৬২ কিমি প্রতি ঘণ্টা। কানি নিঃসন্দেহে সেই মাত্রা অতিক্রম করবে। তবে, করলে তখনই ঝড়টি এর জন্য় নির্দিষ্ট নামটি পাবে।
ওশেনিক অ্যাক্টিভিটি
তবে আবহাওয়া সংস্থা কিন্তু নতুন ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনও সতর্কতা এখনও জারি করেনি। তবে পোস্ট-মনসুন সিজনে, মানে, এই নভেম্বর-ডিসেম্বরে ওশেনিক অ্যাক্টিভিটি একটু বেশিই থাকে। তাই একটা ঝড়ের আশঙ্কা আশ্চর্যের কিছু নয়। ঝড়ের নামের যে প্যানেল থাকে, সেখানে একযোগে থাকে ভারতীয় মৌসম ভবন ও 'ইউনাইটেড নেশনশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর দ্য প্যাসিফিক'। এই প্যানেলে ১৩টি দেশ আছে। ভারত ছাড়া এখানে আছে বাংলাদেশ, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্গা, থাইল্যান্ড, আরব, ইয়েমেন।
ঘূর্ণাবর্ত
বিকেল ৩ টে নাগাদ আখভানের মূল অংশ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। রাত ১২ টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বাংলদেশে পৌঁছে এটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তে পরিণত হবে। প্রসঙ্গত, কলকাতার সংলগ্ন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট ছিল। তবে আশঙ্কা ছিলই যে, এর প্রভাব পড়তে পারে কলকাতাতেও। সেটাই ঘটল। তুমুল বৃষ্টি দক্ষিণ কলকাতায়। ওদিকে উত্তরের অবস্থাও সঙ্গিন। আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভেনিউ, মহাত্মা গান্ধী রোড বড়বাজারে বৃষ্টির জেরে অল্প জল, গোড়ালি জল। এদিকে আরও ঘন কালো মেঘ ঢুকছে কলকাতায়।
ধীর গতির ঘূর্ণিঝড়
ধীর গতির ঘূর্ণিঝড় নিয়ে গবেষণা কী বলছে? ২০২১ সালে 'জার্নাল অফ হাইড্রোমেটিওরোলজি'-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আছড়ে পড়া ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়েছিল। ওই গবেষণায় ঝড়ের গতির সঙ্গে বন্যার ভয়াবহতার সম্পর্ক পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছে, ধীর গতির ঝড়ের ফলে সংশ্লিষ্ট এলাকায় অনেক বেশি বৃষ্টি হয়। এর ফলে নদীতে বন্যার আশঙ্কা বহু গুণ বেড়ে যায়। কেন এরকম ঘটে? কারণ খুব সহজ। ঝড় ধীরে হলে তার মেঘমালা একই জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকে, এবং তখন বৃষ্টিও হয় একটানা। গবেষকরা জানিয়েছেন, বন্যার তীব্রতায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বড় ভূমিকা নেয়। এ ছাড়া ঝড়ের তীব্রতা, মাটির আর্দ্রতা এবং ভূমির ঢালের উপরেও বন্যা নির্ভর করে। তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড়ও ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। অর্থাৎ, শুধু হাওয়ার গতিবেগ দেখে বন্যার বিপদ মাপা সম্ভব নয়। এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল-নিনোর প্রভাবে এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের মুখে পড়েছিল অন্ধ্রপ্রদেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)