West Bengal, India Breaking News Live Updates: রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।
পঁয়ত্রিশটি প্রায় তৈরি কালীঠাকুর এক লহমায় পুড়ে ছাই। চোখের জলে দিন কাটছে মৃৎশিল্পীর। কীভাবে ঠাকুর যোগান দেবেন,ভেবে পাচ্ছেন না। পিছনে চক্রান্তের অভিযোগ। চোর ধরতে সাহায্য করায় আক্রোশ ও প্রতিহিংসা থেকে মৃৎশিল্পীর প্রতিমা তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়া এলাকায়।
হাওড়া পুরভোট আসন্ন।পুনর্বিন্যাসের পর এবার ৬৮ টি ওয়ার্ডে ভোট হবে। আর এই কটি ওয়ার্ডের প্রার্থী হবার জন্য কার্যত বায়োডাটার পাহাড় জমা পড়েছে হাওড়া বিজেপি সদর কার্যালয়ে।
প্রার্থী পদে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে ২৬ অক্টোবর। তবুও আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে ইচ্ছুকদের বায়োডাটার পাহাড় জমছে জেলা বিজেপি কার্যালয়ে। ‘বায়োডাটা গ্রহণ বন্ধ আছে’ নোটিস টাঙিয়েও আবেদনপত্র সামলাতে হিমশিম খাচ্ছেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। হাওড়া জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানিয়েছেন, ৬৮টি ওয়ার্ডের জন্য এখনও পর্যন্ত প্রায় ১৪০০টি আবেদন জমা পড়েছে।
কলকাতা পুরসভার নির্বাচনে ইভিএমে থাকছে না "NOTA"। মোট ৪৭১১ টি বুথ কলকাতা পুরসভায়। ২২,৬১৩ জন বুথে থাকবেন ভোটকর্মী এখনও পর্যন্ত। প্রিসাইডিং অফিসার,ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। আগামী ৩রা নভেম্বর থেকে সারা রাজ্যে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু। রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার নির্বাচন। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা কলকাতা ও হাওড়া পুরসভায়। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।
পুরভোটের দামামা বেজে গেল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পপরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। এমনটাই বলছে সূত্রের খবর। ইন্দ্রনীল সেনের গ্রেফতার নিয়ে সরগরম রাজনীতি। এনিয়ে থাকছে খবর। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES