• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: অর্ণবের জের? জেলায় জেলায় শুরু বৃষ্টি
Live Now

Breaking News Live Updates: অর্ণবের জের? জেলায় জেলায় শুরু বৃষ্টি

Breaking News Live Updates: পঁয়ত্রিশটি প্রায় তৈরি কালীঠাকুর এক লহমায় পুড়ে ছাই। কীভাবে ঠাকুর যোগান দেবেন,ভেবে পাচ্ছেন না। প্রতিহিংসা থেকে মৃৎশিল্পীর প্রতিমা তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়া এলাকায়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 29, 2026, 07:36 AM IST|Updated: Oct 29, 2026, 08:54 AM IST
joinshare
Breaking News Live Updates: অর্ণবের জের? জেলায় জেলায় শুরু বৃষ্টি
Image Credit: জি ২৪ ঘণ্টা লাইভ
29 Oct 2026 08:52 IST (IST)
share

Durgapur: মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টি

মধ্যরাত থেকেই আবহাওয়ার পরিবর্তন। ঝিরঝিরে বৃষ্টি, কখনও আবার জোরে বৃষ্টিতে ভিজছে গোটা শিল্প শহর।
সকাল থেকেই অসুবিধায় সাধারণ মানুষ। নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়া, অফিস যাত্রী - সকলকেই ছাতা, রেনকোট মাথায় নিয়ে নিজের নিজের কাজে বেরোতে দেখা গেল। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টা এই বৃষ্টি চলবে। সমুদ্র উপকূলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

29 Oct 2026 08:52 IST (IST)

South 24 Prgs: বৃষ্টি শুরু

নিম্নচাপের জেরে রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সুন্দরবন-সহ জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি। বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলতে পারে। অন্যদিকে, নদী ও সমুদ্র উত্তাল থাকায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখা হয়েছে।

এদিকে, একটানা বৃষ্টিতে কৃষিকাজে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমন ধান চাষ নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। কারণ, জমির ধান প্রায় পাকার মুখে। এই সময় অতিবৃষ্টিতে ধানগাছের ক্ষতি হলে উৎপাদন ব্যাহত হতে পারে। পাশাপাশি, শীতকালীন সবজি চাষেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। দুর্যোগ দীর্ঘস্থায়ী হলে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ফলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছেন জেলার কৃষকরা।

29 Oct 2026 08:36 IST (IST)

Sonarpur: টোটো ইউনিয়নের দখলদারি

টোটো ইউনিয়নের দখলকে কেন্দ্র করে উত্তপ্ত সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা। ইউনিয়নের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে ছ’জন টোটোচালক।

29 Oct 2026 07:42 IST (IST)

Siliguri:স্বর্ণ ব্যবসায়ীকে গুলি

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।

29 Oct 2026 07:41 IST (IST)

Kali Puja: ঠাকুর গড়ার কারখানায় আগুন

পঁয়ত্রিশটি প্রায় তৈরি কালীঠাকুর এক লহমায় পুড়ে ছাই। চোখের জলে দিন কাটছে মৃৎশিল্পীর। কীভাবে ঠাকুর যোগান দেবেন,ভেবে পাচ্ছেন না। পিছনে চক্রান্তের অভিযোগ।  চোর ধরতে সাহায্য করায় আক্রোশ ও প্রতিহিংসা থেকে মৃৎশিল্পীর প্রতিমা তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়া এলাকায়।  

29 Oct 2026 07:40 IST (IST)

Howrah Municipal Election: হাওড়ায় ভোট

হাওড়া পুরভোট আসন্ন।পুনর্বিন্যাসের পর এবার ৬৮ টি ওয়ার্ডে ভোট হবে। আর এই কটি ওয়ার্ডের প্রার্থী হবার জন্য কার্যত বায়োডাটার পাহাড় জমা পড়েছে হাওড়া বিজেপি সদর কার্যালয়ে।

প্রার্থী পদে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে ২৬ অক্টোবর। তবুও আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে ইচ্ছুকদের বায়োডাটার পাহাড় জমছে জেলা বিজেপি কার্যালয়ে। ‘বায়োডাটা গ্রহণ বন্ধ আছে’ নোটিস টাঙিয়েও আবেদনপত্র সামলাতে হিমশিম খাচ্ছেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। হাওড়া জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানিয়েছেন, ৬৮টি ওয়ার্ডের জন্য এখনও পর্যন্ত প্রায় ১৪০০টি আবেদন জমা পড়েছে।

দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মণ্ডল স্তরে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের নাম বাছাই করা হবে। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সেই তালিকা খতিয়ে দেখবেন জেলাস্তরের নেতৃত্ব। জেলা স্তরের সাত সদস্যের কোর কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করবে।এরপর তা খতিয়ে দেখবে রাজ্য বিজেপি।এমনকি কেন্দ্রীয় স্তরে ও তা খতিয়ে দেখার সম্ভাবনা।এরপর রাজ্য নেতৃত্বের সিলমোহর পড়ার পর কালীপুজো মিটলেই প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

29 Oct 2026 07:40 IST (IST)

KMC Election 2026: কলকাতা পুরসভা ভোট

কলকাতা পুরসভার নির্বাচনে ইভিএমে থাকছে না "NOTA"। মোট ৪৭১১ টি বুথ কলকাতা পুরসভায়। ২২,৬১৩ জন বুথে থাকবেন ভোটকর্মী এখনও পর্যন্ত। প্রিসাইডিং অফিসার,ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। আগামী ৩রা নভেম্বর থেকে সারা রাজ্যে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু। রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার নির্বাচন। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা কলকাতা ও হাওড়া পুরসভায়। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 Ghanta Live

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
৬৮ ওয়ার্ড, ১৪০০ আবেদন! হাওড়া পুরভোটে টিকিট বাছাইয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির

৬৮ ওয়ার্ড, ১৪০০ আবেদন! হাওড়া পুরভোটে টিকিট বাছাইয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির

2

কার দখল থাকবে টোটো ইউনিয়ন? রণক্ষেত্র সুভাষগ্রাম স্টেশন চত্বর

3

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটলেও বৃষ্টির ভ্রুকুটি, নতুন করে নিম্নচাপের আশঙ্কা!

4

স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগে থাকা ২০০ গ্রাম সোনা ও বিপুল নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

5

ফের সুপ্রিম কোর্টে CBI! বদলের বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় বড় আপডেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।

পঁয়ত্রিশটি প্রায় তৈরি কালীঠাকুর এক লহমায় পুড়ে ছাই। চোখের জলে দিন কাটছে মৃৎশিল্পীর। কীভাবে ঠাকুর যোগান দেবেন,ভেবে পাচ্ছেন না। পিছনে চক্রান্তের অভিযোগ।  চোর ধরতে সাহায্য করায় আক্রোশ ও প্রতিহিংসা থেকে মৃৎশিল্পীর প্রতিমা তৈরির কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমান শহরের ছোটনীলপুর সুভাষপাড়া এলাকায়।  

হাওড়া পুরভোট আসন্ন।পুনর্বিন্যাসের পর এবার ৬৮ টি ওয়ার্ডে ভোট হবে। আর এই কটি ওয়ার্ডের প্রার্থী হবার জন্য কার্যত বায়োডাটার পাহাড় জমা পড়েছে হাওড়া বিজেপি সদর কার্যালয়ে।

প্রার্থী পদে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে ২৬ অক্টোবর। তবুও আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে ইচ্ছুকদের বায়োডাটার পাহাড় জমছে জেলা বিজেপি কার্যালয়ে। ‘বায়োডাটা গ্রহণ বন্ধ আছে’ নোটিস টাঙিয়েও আবেদনপত্র সামলাতে হিমশিম খাচ্ছেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। হাওড়া জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য জানিয়েছেন, ৬৮টি ওয়ার্ডের জন্য এখনও পর্যন্ত প্রায় ১৪০০টি আবেদন জমা পড়েছে।

কলকাতা পুরসভার নির্বাচনে ইভিএমে থাকছে না "NOTA"। মোট ৪৭১১ টি বুথ কলকাতা পুরসভায়। ২২,৬১৩ জন বুথে থাকবেন ভোটকর্মী এখনও পর্যন্ত। প্রিসাইডিং অফিসার,ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। আগামী ৩রা নভেম্বর থেকে সারা রাজ্যে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু। রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভার নির্বাচন। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা কলকাতা ও হাওড়া পুরসভায়। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।

পুরভোটের দামামা বেজে গেল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পপরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। এমনটাই বলছে সূত্রের খবর। ইন্দ্রনীল সেনের গ্রেফতার নিয়ে সরগরম রাজনীতি। এনিয়ে থাকছে খবর। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES