ল্যাভেন্ডার শাড়িতেই নেটিজেনদের মন জিতে ভাইরাল সংবাদ পাঠিকা! কে এই বিসলা দীক্ষা?
Who Is Bisla Diksha?: ল্যাভেন্ডার শাড়িতে খবরের স্ক্রিনে নজর কেড়েছেন সংবাদ উপস্থাপিকা বিসলা দীক্ষা। জেনে নিন তাঁর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত জীবনের অজানা তথ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কখন যে কার ভিডিও ভাইরাল হয়ে যায়, কে যে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন, তা আগে থেকে বলা অসম্ভব। সম্প্রতি এমনই এক অদ্ভুত কারণে ইন্টারনেটের নজর কেড়েছেন ‘WION’-এর সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার বিসলা দীক্ষা। ল্যাভেন্ডার রঙের শাড়িতে স্ক্রিনে তাঁর মার্জিত উপস্থিতি এবং চমৎকার উপস্থাপনা খুব সহজেই নেটিজেনদের মন জয় করেছে।
ল্যাভেন্ডার রঙের শাড়িতে ভাইরাল লুক
সম্প্রতি বিসলা দীক্ষার একটি খবর পড়ার ভিডিও 'এক্স'-এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাঁকে একটি প্যাস্টেল ল্যাভেন্ডার রঙের শাড়িতে দেখা যাচ্ছে। তাঁর আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও মার্জিত উপস্থাপনা সাধারণ মানুষের পাশাপাশি অনেক নেটিজেনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই তাঁকে ইন্টারনেটে খুঁজতে শুরু করেন। তাঁর সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে ওঠেন।
শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন
দিল্লির বিখ্যাত মিরান্ডা হাউস থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি প্রাপ্ত বিসলা দীক্ষা। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যেই স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তরের তাঁর বিশেষ গবেষণার বিষয় ছিল ‘হিংসা ও স্মৃতি অধ্যয়ন’। সাংবাদিকতা জগতে আসার আগে তিনি বিভিন্ন সৃজনশীল এবং কনটেন্ট-ভিত্তিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রফাইল অনুযায়ী, তিনি ‘টিমওয়ার্ক আর্টস প্রাইভেট লিমিটেড’-এ কন্টেন্ট এক্সিকিউটিভ, ‘মাইনাস ইকুয়ালস প্লাস’-এ কন্টেন্ট স্পেশালিস্ট এবং ‘স্কলাস্টিক’-এ কপিরাইটার হিসেবেও কাজ করেছেন। প্রচলিত খবরের বাইরে সাহিত্য উৎসব, শিল্পকলা, সংস্কৃতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর গভীর আগ্রহ রয়েছে। এমনকি তিনি বিভিন্ন সাহিত্য উৎসবে লেখকদের সঙ্গে আলোচনায় মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিসলা দীক্ষার ইনস্টাগ্রামের পাতায় উঠে এসেছে তাঁর পেশাগত জীবনের বিভিন্ন মুহূর্ত। খবরের উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন এবং জীবনযাত্রার বিভিন্ন দিকে তাঁর ঝোঁক রয়েছে। যার প্রমাণ মেলে তাঁর বিভিন্ন স্টাইলিশ ছবিতে। ভালোবাসেন ঘুরতেও। সবমিলিয়ে পেশাদারিত্ব এবং মার্জিত ব্যক্তিত্বের এক অপূর্ব মিশ্রণই বিসলা দীক্ষাকে সাধারণ মানুষের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)