SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ কমিশনের দ্বারস্থ হাসিনা! জমা পড়ল ওকালতনামা

Sheikh Hasina: ভারতে আসার ২ দিন পরই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারে সদস্য়দের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় বাংলাদেশের তত্‍কালীন অন্তর্বর্তীকালীন সরকার। সঙ্গে সঙ্গে জাতীয় নাগরিক পরিচয়পত্রটিও।

Written By Zee 24 Ghanta Digital Desk
Published: Nov 19, 2026, 22:48 IST | Updated: Nov 19, 2026, 22:52 IST
Join

মৌমিতা চক্রবর্তী: অশান্ত বাংলাদেশ। ফিরছেন শেখ হাসিনা! নিজের নতুন পাসপোর্ট ও জাতীয়  পরিচয়পত্র ফেরত চেয়ে এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর হয়ে মেলে বাংলাদেশে হাইকমিশনার কাছে প্রয়োজনীয় নিয়ম-কানুন চাইল লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার। জমা পড়েছে হাসিনার হাসিনার স্বাক্ষরিত ওকালতনামা।

আরও পড়ুন: ১ তারিখ থেকেই পুরোপুরি বন্ধ! ভারতকে অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে এই দেশের বিরাট ঘোষণা, আর কেউ পারবে না...

গত ৯ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনে প্রথমবার মেল করে লন্ডনের সংস্থাটি। আজ, বৃহস্পতিবার যে মেলটি পাঠানো হয়েছে, সেই মেলে বলা হয়েছে, আগের মেলটি বাংলাদেশ হাইকমিশন পেয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। কিন্তু গত ১০ দিনে কোনও জবাবি মেল আসেনি। দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিতে অনুরোধ জানিয়ে দ্বিতীয় মেলটি করা হয়েছে।  

২ বছর পার। বাংলাদেশে গণ অভ্য়ুত্থানের পর ভারতে চলে আসেন হাসিনা। কবে? ২০২৪ সালের অগাস্ট। ঠিক ২ দিন পর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারে সদস্য়দের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় বাংলাদেশের তত্‍কালীন অন্তর্বর্তীকালীন সরকার। সঙ্গে জাতীয় নাগরিক পরিচয়পত্রটিও। এরপর গত ৯ নভেম্বর হাসিনা মেলের প্রাপ্তিও স্বীকার করে নেয় বাংলাদেশ সরকার। যদিও একাধিক মন্ত্রী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এসব নথি দেওয়া যায় না। সরকারের অবস্থান স্পষ্ট, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামী। বন্দি প্রত্য়পর্ণ চুক্তি মেনেই তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে ভারতকে।

আরও পড়ুন: বিরল থেকে বিরলতম: হিটলারের জার্মানির পর মায়ানমারকে নিষিদ্ধ ঘোষণা করে ঐতিহাসিক রায় আন্তর্জাতিক কোর্টের, ফেরাতেই হবে রোহিঙ্গাদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES