SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সিন্ধুপারে কান্নার রোল: শয়তান মুনির জেলেই গুপ্তহত্যা করতে চলেছে ইমরান খানকে, ভয়ংকর ষড়যন্ত্রের পর্দাফাঁস করল ছেলে-- তোলপাড় পাকিস্তান

Imran Khan: জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাণসংশয়! পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে খুন ও নির্যাতনের অভিযোগ তুলে বিশ্বনেতাদের হস্তক্ষেপ চাইলেন ছেলে কাসিম খান। উদ্বেগ প্রকাশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 19, 2026, 15:54 IST | Updated: Nov 19, 2026, 16:57 IST
Image Credit: ইমরান খানকে নিয়ে বড় খবর, জেলেই খুন করার প্ল্যান চলছে?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের রাজনীতিতে ফের চরম উত্তেজনা। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জীবন চরম সঙ্কটে-- এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার আন্তর্জাতিক মহলের (International Community) জরুরি হস্তক্ষেপ দাবি করলেন তাঁর ছেলে কাসিম খান (Kasim Khan)। সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে (Pakistan Army Chief Asim Munir) নিশানা করে কাসিমের দাবি, পাক সামরিক নেতৃত্ব তাঁর বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলার চক্রান্ত করছে।

আরও পড়ুন: ভারতীয়দের বিদেশে পড়ার স্বপ্নে ইতি? যাওয়ার আগে শেষ কামড়: 'ক্ষ্য়াপা' ট্রাম্পের ভিসার কোপে ভারতীয়দের দরজা বন্ধ আমেরিকায়

ঠিক কী অভিযোগ তুলেছেন ইমরান-পুত্র? (What Are Kasim Khan's Allegations?)

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) কড়া বার্তায় কাসিম খান পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থা এবং সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। 

তিনি লিখেছেন, 'মুনির এবং তাঁর শাসনব্যবস্থা কোনও যুক্তির ধার ধারে না। তারা নিজেদের ইচ্ছেমতো খুন, অপহরণ (Abduction) এবং অকথ্য নির্যাতন (Torture) চালাচ্ছে। ওরা আমার বাবাকে-- পাকিস্তানের বৈধ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রীকে মেরে ফেলার আগেই এখনই বিশ্বের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।'

আরও পড়ুন: ট্রাম্প হারতেই ডুবে যাচ্ছে আমেরিকা? ফ্লাইটের পর এবার ব্যাংক-বিপর্যয়, সবার অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন স্তব্ধ-- টাকার হাহাকার ভারতীয়দেরও?

কাসিম এবং তাঁর ভাই সুলেমান খানের (Sulaiman Khan) অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের বাবার সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেওয়া হচ্ছে না। আদিয়ালা জেলে (Adiala Jail) মাত্র ৬ ফুট বাই ৮ ফুটের একটি ছোট নির্জন কুঠুরিতে (Solitary Confinement) দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় তাঁকে বন্দি করে রাখা হয়েছে। 

এমনকি, তাঁর চোখের গুরুতর সমস্যার (Eye Blockage Condition) চিকিৎসাও দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল, যার ফলে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন। পরিবারের আশঙ্কা, জনরোষের চাপ একটু কমলেই জেলের ভেতর আরও কঠোর বিধিনিষেধ চাপিয়ে ইমরানকে 'ধীরে ধীরে খুন' (Slowly Kill) করার চেষ্টা চলছে।

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ (Amnesty International's Concerns)

শুধু ইমরানের পরিবারই নয়, তাঁর জেলবন্দি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও (Amnesty International)। সংস্থার তরফে জানানো হয়েছে, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) যেভাবে রাখা হয়েছে, তা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির (ICCPR) ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। 

অ্যামনেস্টির দাবি, অবিলম্বে ইমরান ও বুশরা বিবির উপযুক্ত চিকিৎসা (Medical Treatment) নিশ্চিত করতে হবে, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং লাহোর জেলে বন্দি ইমরানের বোন আলিমা খানকে (Aleema Khan) নিঃশর্ত মুক্তি দিতে হবে।

পাকিস্তানের অন্দরে বাড়ছে অস্থিরতা (Escalating Political Crisis in Pakistan)

২০২৩ সাল থেকে একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খান। চলতি বছরের শুরুতে দুর্নীতির একটি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি পিটিআই সমর্থকদের ইসলামাবাদ অভিযান এবং দেশজুড়ে বিক্ষোভের জেরে পাক সরকার ও সেনাবাহিনীর সঙ্গে ইমরানের দলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে কাসিম খানের এই কাতর আর্জি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES