• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /শিবের দিব্যি, তারপরই ধাক্কা! সৌরভকে হারিয়ে ফাইনালে জিতু, তারপরই বড় সিদ্ধান্ত

শিবের দিব্যি, তারপরই ধাক্কা! সৌরভকে হারিয়ে ফাইনালে জিতু, তারপরই বড় সিদ্ধান্ত

Bigg Boss Bangla Controversy: ‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্ক ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল অন্দরমহল। আর এই খেলার কেন্দ্রে উঠে এল অভিনেতা জীতু কমল-এর দ্বিচারিতা ও আক্রমণাত্মক আচরণ!

Written ByDebasmita Das
Published: Nov 20, 2026, 11:44 IST|Updated: Nov 20, 2026, 12:00 IST
joinshare
শিবের দিব্যি, তারপরই ধাক্কা! সৌরভকে হারিয়ে ফাইনালে জিতু, তারপরই বড় সিদ্ধান্ত

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধৈর্য্যের পরীক্ষায় সৌরভকে হারিয়ে টিকিট টু ফিনালের প্রথম ফাইনালিস্ট জিতু কমল। সৌরভ নিজে থেকে এই খেলা ছাড়েননি। তাঁকে রীতিমতো ধাক্কা দিয়ে খেলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একের পর এক কঠিন টাস্ক পেরিয়ে প্রথম ফাইনালিস্ট হয়ে গেলেন অভিনেতা জিতু কমল। শেষ রাউন্ডে সৌরভ দাসকে হারিয়ে জিতে নিলেন 'টিকিট টু ফিনালে'। কিন্তু জিতুর এই জয় নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, টাস্ক চলাকালীন সৌরভকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জিতু। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিগ বসের ঘরে শুরু হয়েছে তুমুল অশান্তি।

কী ছিল টিকিট টু ফিনালের টাস্ক?

প্রতিযোগীদের একাধিক কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। প্রথমে র‌্যাম্পে দাঁড়িয়ে থাকা, তারপর বস্তা বয়ে নিয়ে যাওয়ার মতো টাস্কে অংশ নেন প্রতিযোগী। ধীরে ধীরে লড়াই থেকে ছিটকে যান তনুশ্রী, রণিতা, নিরঞ্জন এবং মনামী। শেষ পর্যন্ত চূড়ান্ত লড়াইয়ে পৌঁছেন জিতু কমল ও সৌরভ দাস।

শেষ পরীক্ষাটি ছিল ধৈর্যের। একটি রিকশায় পাশাপাশি বসে থাকতে হবে দু'জনকে। দিন পেরিয়ে রাত হলেও রিকশা থেকে নামা যাবে না। খিদে, ঘুম কিংবা ক্লান্তি কোনও কিছুর কাছেই হার মানলে চলবে না। অন্যদিকে, বাড়ির বাকি সদস্যরা নানা কৌশলে নিজেদের রিকশা থেকে নামানোর চেষ্টা করবেন।

টাস্ক চলাকালীন দুই প্রতিযোগীর গায়ে বরফ জল ঢালা হয়, ব্যবহার করা হয় শেভিং ফোমও। এভাবেই চলছিল লড়াই। কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় বিপত্তি। সৌরভ কিছুটা অসতর্ক হয়ে পড়তেই ধাক্কা দেন জিতু। রিকশা থেকে পড়ে যান সৌরভ। হাতেও চোট লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই টাস্কে জয়ী ঘোষণা করা হয় জিতুকে।

শিবের দিব্যি দিয়ে কথা দিয়েছিলেন জিতু?

জিতুর এই জয় মেনে নিতে পারেননি সৌরভ। অভিযোগ, টাস্ক চলাকালীন জিতু কথা দিয়েছিলেন, কাউকে ধাক্কা দিয়ে রিকশা থেকে নামানোর চেষ্টা করবেন না। এমনকি শিবের দিব্যি দিয়ে নাকি বলেছিলেন, জিতু নিজেই আগে রিকশা থেকে নেমে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখেননি জিতু। সৌরভের দাবি, অসতর্কতার সুযোগ নিয়ে সৌরভকে ধাক্কা দেওয়া হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রণিতা ও নিরঞ্জন। অন্যদিকে, জিতুর পাশে দাঁড়ান সৃজলা ও রাজবীর। সৃজলা ও রাজবীরের মতে, জিতু নিজের খেলার কৌশল অনুযায়ী এগিয়েছেন। ফলে জিতুর জয়কে অন্যায় বলা যায় না।

জিতুর সিদ্ধান্তে ফের চমক

তবে আসল চমক আসে টাস্ক জেতার পর। 'টিকিট টু ফিনালে' জিতে প্রথম ফাইনালিস্ট হওয়ার সুযোগ পেয়েও সেই টিকিট ফিরিয়ে দিতে চান জিতু। গভীর রাতে বিগ বসের কাছে জিতুর মনের কথা জানান অভিনেতা। জিতুর বক্তব্য, জিতু ফাইনালে পৌঁছতে চান ঠিকই, কিন্তু নিজের লড়াই চালিয়ে শেষ পর্যন্ত সেখানে যেতে চান। তাই কোনও নিয়মের সমস্যা না থাকলে জিতুর টিকিট টু ফিনালে ফিরিয়ে নেওয়ার আবেদন জানান বিগ বসের কাছে। প্রয়োজনে শনিবার 'দাদার দরবারে' গিয়েও টিকিট ফিরিয়ে দিতে রাজি জিতু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss Bangla